Home আঞ্চলিক শেখ হাসিনার আগমনের সংবাদে দক্ষিণাঞ্চলে গণজাগরন সৃষ্টি হয়েছে: শেখ হেলাল

শেখ হাসিনার আগমনের সংবাদে দক্ষিণাঞ্চলে গণজাগরন সৃষ্টি হয়েছে: শেখ হেলাল

51

খবর বিজ্ঞপ্তি।।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার উন্নয়নের প্রতি কৃতজ্ঞতা জানাতে ১৩ নভেম্বর সার্কিট হাউজের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। শেখ হাসিনার আগমনের সংবাদে দক্ষিণাঞ্চলে গণজাগরন সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এই উন্নয়ন অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলকে শরীক হতে হবে। যারা এই উন্নয়ন অগ্রযাত্রায় বাধা দিবে তাদের কোন ক্ষমা হবে না। তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার কাছে আমরা ঋণি। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করে সেই ঋণ পরিশোধ করতে হবে।
গতকাল শুক্রবার বিকালে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তৃার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিনের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খান হাবিবুর রহমান, ডা. মোশাররফ হোসেন, সরদার সেলিম আহমেদ, তালুকদার আব্দুল বাকী, আক্তারুজ্জামান বাচ্চু, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, নাজমা সারোয়ার, সরদার নাসির উদ্দিন, রেজাউর রহমান মন্টু , আব্দুল হাশেম বিশ্বাস, শেখ বশিরুল, ইবনে মিজান হিরু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খানজাহান আলী থানা আ’লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় শুভাগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ। গতকাল বিকালে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন, খ ম লিয়াকত আলী, মো. ফজলুল হক, আব্দুর রউফ খোকন, শাহজাহান মাষ্টার, শেখ সাহিদুর রহমান,, শেখ শহিদুল, জাহাঙ্গীর হোসেন, কাজী জাকারিয়া রিপন, শেখ বুলবুল, খান রিয়াজুল ইসলাম রাজা, শেখ আশিক রেজা, খান মফিজুর রহমান, কিসমত আলী, শেখ আফজাল হোসেন, শেখ হায়দার আরী, শেখ শামীম আহমেদ, শেখ আব্দুর রহমান, মুন্সি আব্দুল মান্নান, শেখ ফারহান অভি, বিল্লাল হোসেন, শেখ জাহাঙ্গীর, মহিলাল মন্ডল, মানস কুমার ঢালী, তুষার মন্ডল, ছাত্রলীগ নেতা আজিম, বনি মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খানজাহান আলী থানা আ’লীগ নেতা জাকির হোসেনের দোয়া অনুষ্ঠিত

খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেনের দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী সভাপতি শেখ আবিদ হোসেন। ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খ ম লিয়াকতের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম আনিছুর রহমান, , মো. ফজলুল হক, আব্দুর রউফ খোকন, শাহজাহান মাষ্টার, শেখ সাহিদুর রহমান,, শেখ শহিদুল, জাহাঙ্গীর হোসেন, কাজী জাকারিয়া রিপন, শেখ বুলবুল, খান রিয়াজুল ইসলাম রাজা, শেখ আশিক রেজা, খান মফিজুর রহমান, কিসমত আলী, শেখ আফজাল হোসেন, শেখ হায়দার আরী, শেখ শামীম আহমেদ, শেখ আব্দুর রহমান, মুন্সি আব্দুল মান্নান, শেখ ফারহান অভি, বিল্লাল হোসেন, শেখ জাহাঙ্গীর, মহিলাল মন্ডল, মানস কুমার ঢালী, তুষার মন্ডল, ছাত্রলীগ নেতা আজিম, বনি মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।