মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
৪দিন ধরে বন্ধ থাকার পর ফের উৎপাদন গেলো বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫নভেম্বর ভোরে বন্ধ হয়ে গিয়েছিল কয়লা ভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। এরপর ক্রুটি সারিয়ে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রের প্রথম ইউনিটের (এক নম্বর) উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু পর থেকেই ৪৮০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে এ কেন্দ্র হতে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড’র/রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র’র উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫নভেম্বর ভোরে এ কেন্দ্রের দুইটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ক্রুটি মেরামত করে বৃহস্পতিবার (৯নভেম্বর) বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বিকেলে কেন্দ্রটি চালুর পর সন্ধ্যা থেকেই উৎপাদিত ৪৮০মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রীডে। দ্রুত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিটের উৎপাদনও স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৭ডিসেম্বর ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর প্রথম ১৪জানুয়ারী, পর্যায়ক্রমে ১৫এপ্রিল, ২৩এপ্রিল, ৩০জুন, ১৬জুলাই ৩০জুলাই, ১৫সেপ্টেম্বর ও ৫নভেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন।
১৩২০মেগাওয়াট উৎপাদন সক্ষমতা সম্পন্ন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট
২০২২সালের ১৭ডিসেম্বরে ও ২০২৩সালের ১নভেম্বর দ্বিতীয় ইউনিটের (৬৬০মেগাওয়াট) উদ্বোধন হয়।











































