Home আঞ্চলিক শেখ হাসিনার প্রতি এই গণজাগরণ কোন অপশক্তিই ষড়যন্ত্র করে ঠেকাতে পারবে না:...

শেখ হাসিনার প্রতি এই গণজাগরণ কোন অপশক্তিই ষড়যন্ত্র করে ঠেকাতে পারবে না: সিটি মেয়র

47

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, হরতাল অবরোধ করে জনগণকে অবরুদ্ধ করা যাবে না। এদেশের জনগণ এখন উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশ্বাস করে। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গঠন করতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় চায়। তিনি বলেন, উন্নয়নের কারনে সারাদেশে শেখ হাসিনার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই গণজাগরণে বিএনপি এবং ’৭১-এর পরাজিত শত্রুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। সেজন্যে তারা অগ্নিসন্ত্রাস, হত্যা, বিচারপতির বাসভবন ও হাসপাতালে ভাংচুর করে নারকীয় ঘটনা ঘটিয়ে চলেছে। জনগণ তাদের এই ষড়যন্ত্র বুঝতে পেরে বিএনপি’র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনার প্রতি এই গণজাগরণ কোন অপশক্তিই ষড়যন্ত্র করে ঠেকাতে পারবে না। তিনি খুলনাবাসীসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে উন্নয়ন শেখ হাসিনা করেছেন, সেজন্যে এ অঞ্চলের মানুষ তাঁর কাছে ঋণী। এই ঋণ শোধরানো এবং কৃতজ্ঞতা প্রকাশের সময় এসেছে। আগামী ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউস মাঠে জনসভা করবেন। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ঋণ পরিশোধ করতে সার্কিট হাউসের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সেজন্যে এই অঞ্চলের সকলকে দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর জনসভাকে সর্বোচ্চ জনসভায় পরিণত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সার্কিট হাউসের জনসভা সফল করতে মহানগর ও জেলা যুব মহিলা লীগের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, নিপা মোনালিসা আইরিন, নাসরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, চিশতি মুস্তারি বানু, বিউটি ইসলাম, এ্যাড. শিউলি সেরনিয়াবাত,
এসময়ে ১৩ নভেম্বরে সার্কিট হাউসের জনসভা সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দুর থেকে আগত মহিলাদের সুন্দর ভাবে যথাস্থানে বসানোসহ সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ জেলাহত্যা দিবস : আ’লীগের কর্মসূচি

জেলহত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৩টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।