Home আঞ্চলিক খুলনায় আরও ১৩জন সহ মোট ২৫ বিএনপির নেতাকর্মী আটক

খুলনায় আরও ১৩জন সহ মোট ২৫ বিএনপির নেতাকর্মী আটক

92

স্টাফ রিপোর্টার।।
ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৩টা পর্যন্ত নগরীতে ১০ ও জেলায় ৩জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা সাঈদ , ২২ নং ওয়াড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহির শেখ, ১৭ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আলমগীর মোল্লা, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুর রহমান, ২৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৩১নং ওয়ার্ড যুবদল নেতা জি.এম রফিকুল ইসলাম , জি, এম রফিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ ইসলাম।

এর আগে ২৪ অক্টোবর মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ১২ জনকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।