Home আন্তর্জাতিক চিকিৎসার আলোও নিভিয়ে দেওয়া হচ্ছে গাজায়

চিকিৎসার আলোও নিভিয়ে দেওয়া হচ্ছে গাজায়

35

ডা. আশরাফ আল কুদরা।।
এত এত প্রাণনাশের পরও থামছে না ইসরাইল। গাজায় অনবরত চালিয়ে যাচ্ছে হত্যাযজ্ঞ। আহত মানুষগুলো যে চিকিৎসা নেবে তারও কোনো উপায় রাখছে না।

 

ইতোমধ্যেই ধ্বংস করেছে বেশকিছু হাসপাতাল। এখনো গাজা উপত্যকার বাকি হাসপাতালগুলোকে খালি করার হুমকি দিয়ে চলেছে।

আন্তর্জাতিক আইন অনুসারে, হাসপাতালে কোনো হামলা হওয়ার কথা না থাকলেও, সেই আইনের কোনো তোয়াক্কা করছে না ইসরাইল।

ইসরাইলি ধ্বংসযজ্ঞের ফলে চিকিৎসা সরবরাহ এবং সরঞ্জামগুলোর একটি বড় ঘাটতি দেখা দিয়েছে। তবুও শত শত মানুষ অপারেশনের অপেক্ষার প্রহর গুনছে। আমি জানি না শেষপর্যন্ত কি পরিণতি হবে তাদের। অবরুদ্ধ গাজায় গত ১৮ দিনে (মঙ্গলবার পর্যন্ত) আমাদের চিকিৎসার আলোও নিভিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি-ওষুধ সংকটে আমরা ফুরিয়ে যাচ্ছি।

গাজার স্বাস্থ্য হাসপাতালগুলোকে টার্গেট করা একটি নেশায় পরিণত হয়েছে ইসরাইলের। মঙ্গলবার পর্যন্ত ১২টিরও বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সরবরাহের অভাব এবং সরাসরি আক্রমণের কারণে ২৫টিরও বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের জন্য অবশিষ্ট পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করতে অন্যান্য পরিষেবাগুলো বন্ধ করতে হবে। ভেন্টিলেটরে ৬৮টি নবজাতক শিশু রয়েছে এমন ৩টি হাসপাতাল খালি করার হুমকি অব্যাহত রয়েছে। জ্বালানিরও বিশাল ঘাটতি রয়েছে যা আজই ফুরিয়ে যাবে (বুধবার)। এতে ভেন্টিলেটরে থাকা নতুন জন্ম নেওয়া শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে।

নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী ওষুধ ও অ্যান্টিবায়োটিকের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। গাজা উপত্যকার ৭টি নবজাতকের পরিচর্যা ইউনিট ওষুধ ও সার্ফ্যাক্ট্যান্টের ঘাটতিতে ভুগছে যা শিশুদের শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও হাসপাতালগুলোতে মারাত্মভাবে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। দাতারা ঘন ঘন রক্ত দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা অতিরিক্ত রক্ত ও সরঞ্জামের জন্য আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

হাসপাতাল কর্মী

ইসরাইলি আগ্রাসনের শুরু থেকে রোববার পর্যন্ত ১১ ডাক্তার, ৪ ডেন্টিস্ট, ৩৩ নার্স, ১০ প্যারামেডিক ও ২ জন মেডিকেল ছাত্রসহ মোট ৫৭ জন মেডিকেল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন। চিকিৎসকরা সীমিত পরিমাণ সরঞ্জাম নিয়ে আহতদের চিকিৎসা করছেন।

সরকারি হাসপাতালের পরিস্থিতি
সব সরকারি হাসপাতালগুলো মিলিয়ে মোট শয্যা রয়েছে ১ হাজার ৩১৯টি। যেখানে রোগীর সংখ্যা ১ হাজার ৪৭৪ জন। যেখানে আরও শয্যার প্রয়োজন ১৫৫টি। ডাক্তাররা প্রতিদিন ১৪৫টি অস্ত্রোপচারসহ ২ হাজার ৩৪৫টি সার্জারি করেন।

যেসব হাসপাতালে শয্যার থেকে রোগীর সংখ্যা বেশি সেগুলোতে হাসপাতালের বাইরে চিকিৎসার জন্য অতিরিক্ত তাঁবু স্থাপন করা হয়েছে। কোনো কোনো হাসপাতালে আসল শয্যার ক্ষমতা দ্বিগুণ করা হয়েছে।

আল শিফা হাসপাতাল: আল-শিফা হাসপাতালে, নিবিড় পরিচর্যা শয্যার সংখ্যা ১২ থেকে ৪২ শয্যায় বাড়ানো হয়েছে। এখানে মোট সার্জিক্যাল শয্যা সংখ্যা ৩৮১টি। ২৪ অক্টোবর পর্যন্ত রোগী বেড়ে হয়েছে ৬০০ জন। শয্যার থেকে রোগীর সংখ্যা ২১৯ জন বেশি। এই হাসপাতালে যেখানে প্রতিদিন মাত্র ৫১টি সার্জারি করানোর কথা সেখানে ডাক্তাররা ৮৯৭টি সার্জারি করাচ্ছেন।

এ হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ৪১টি। রোগী আছে ৩৪ জন। ৭টি আইসিইউ শয্যা এখনো খালি আছে। নার্সারি ডিপার্টমেন্টে রোগী রয়েছেন ৪৫ জন।

আল নাসের হাসপাতাল: আল নাসের হাসপাতালে মোট সার্জিক্যাল শয্যার সংখ্যা ২০১টি। যেখানে রোগী রয়েছেন ২১৩ জন। শয্যার থেকে ১২ জন রোগী বেশি রয়েছেন।

এখানে প্রতিদিন ৩২টি সার্জারি কথা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় ৩৮৬ তে গিয়ে দাঁড়িয়েছে। আইসিইউ শয্যার সংখ্যা ৩০টি। রোগী রয়েছে মোট ২২ জন। ৮টি আইসিইউ শয্যা এখনো খালি আছে। নার্সারি ডিপার্টমেন্টে রোগীর সংখ্যা ১৫ জন।

আল-আকসা শহিদ হাসপাতাল: আল আকসা শহিদ হাসপাতালে মোট ২৬১টি সার্জিক্যাল ও ১৮টি আইসিইউ শয্যা রয়েছে। যার প্রতিটিতেই রোগী রয়েছে। শয্যা ও রোগীর সংখ্যা সমান থাকলেও সার্জারির সংখ্যা বেড়েছে অনেকটা। যেখানে প্রতিদিন ২১টি সার্জারি করানোর কথা সেখানে ৩১০টি সার্জারি করানো হচ্ছে। এছাড়াও আল-আকসার নার্সারি ডিপার্টমেন্টে রোগী রয়েছেন ২৫ জন।

 

ইন্দোনেশিয়ান হাসপাতাল: ইন্দোনেশিয়ান হাসপাতালে মোট সার্জিক্যাল শয্যা সংখ্যা ১৬৪টি। রোগীর সংখ্যা অনুসারে অতিরিক্ত শয্যার এখনো প্রয়োজন পড়েনি। এখানে প্রাত্যহিক ২৭টি সার্জারির কথা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় গড়ে ১৭৪টি সার্জারি করা হচ্ছে। এ হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৩টি। রোগী রয়েছেন মোট ১০ জন। আইসিইউ শয্যা খালি রয়েছে ৩টি।

আবু ইউসুফ আল-নিজ্জার হাসপাতাল: আবু ইউসুফ আল-নিজ্জার হাসপাতালে মোট সার্জিক্যাল শয্যা সংখ্যা ৪২টি এবং রোগীর সংখ্যাও ৪২টি। এ হাসপাতালে প্রতিদিন কমপক্ষে ২টি সার্জারি করানো হয়।

কামাল এদওয়ান হাসপাতাল: কামাল এদওয়ান হাসপাতালে সার্জিক্যাল শয্যা সংখ্যা ২৯। যার সব শয্যাই রোগী দিয়ে পূর্ণ। নার্সারি ডিপার্টমেন্টে রোগীর রয়েছেন ৪৫ জন।

আল-রান্টিসি হাসপাতাল: আল-রান্টিসি হাসপাতালে আল-রান্টিসি হাসপাতালে সার্জিক্যাল শয্যা সংখ্যা ৬৬। যেখানে রোগী রয়েছে ১৮ জন। এটি একমাত্র হাসপাতাল যেখানে রোগীর তুলনায় বেশিসংখ্যক (৪৮টি) শয্যা খালি আছে। আল-রান্টিসি হাসপাতালটি শিশুদের জন্য বিশেষ হাসপাতাল হলেও বর্তমানে শিশুসহ সব বয়সিদের চিকিৎসা করা হচ্ছে।

আল-ওয়ুন হাসপাতাল: এ হাসপাতালে মাত্র ১টি সার্জারির কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ৭৫টি সার্জারি করা হচ্ছে। এদিকে ইমিরাত হাসপাতালের নার্সিং বিভাগে ১৫ জন রোগী রয়েছে।

বেসরকারি হাসপাতালের পরিস্থিতি

আল-কুদস হাসপাতালে মোট শয্যা রয়েছে ৭২টি। রোগী রয়েছে ৩১ জন। খালি শয্যার সংখ্যা ৪১টি। পেশেন্টস ফ্রেন্ডস চ্যারিটি হাসপাতালে মোট শয্যা রয়েছে ২৪টি। রোগী রয়েছে ৭ জন। খালি শয্যার সংখ্যা ১৭টি। পাবলিক এইড হাসপাতালে মোট শয্যা রয়েছে ২২টি।

রোগীর সংখ্যা ১২ জন। শয্যা খালি রয়েছে ১০টি। আল-সাহাবা হাসপাতালে মোট শয্যা সংখ্যা ১৫টি। যেখানে রোগীরও রয়েছে ১৫ জন।

অ্যাম্বুলেন্স ও জরুরি ইউনিট

যুদ্ধের শুরু থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ১৬ হাজার ৯৪৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। সামরিক চিকিৎসা সেবার অ্যাম্বুলেন্স ২ হাজার ৯৯৬টি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫ হাজার ৫৩টি, রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ হাজার ১১১টি, সিভিল ডিফেন্সের ১ হাজার ৭৭৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

এগুলোর মধ্যে গাজায় ২১৭টি, উত্তর গাজায় ১৫৩টি, মধ্য গাজায় ৩০৪টি, খান ইউনুস শহরে ১০৬টি এবং রাফাহ শহরে ২৪৮টি অ্যাম্বুলেন্স কাজ করছে। জাবালিয়ায় আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স পরোক্ষ বোমা হামলার সম্মুখীন হয়। এতে প্যারামেডিক সমীর আল-উইদি এবং ফয়েজ আল-আজরামি আহত হন।

ডা. আশরাফ আল কুদরা
মুখপাত্র, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন