খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাকোর্স সম্পন্ন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ৯.৩০ মিনিটে এ উৎসবের উদ্বোধন করা হবে। পরে সকাল ১০টায় রঙ উৎসব এবং বিকেল ৩টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিনে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।









































