Home বিনোদন এবার গ্ল্যামার লুকে হাজির রাজ রীপা

এবার গ্ল্যামার লুকে হাজির রাজ রীপা

47

বিনোদন ডেস্ক।।

ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী রাজ রীপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছেন তার “মুক্তি” ও “ময়না” দুইটা সিনেমা।

 

চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও। তার বিজ্ঞাপন গুলোতে বরাবরই দেখা গিয়েছে বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে, কিন্তু এবার রাজ রীপা গ্ল্যামার লুকে হাজির হয়েছেন একটি ফেসপাউডার ব্র‍্যান্ডের বিজ্ঞাপনে। এই প্রথমবার তিনি গ্ল্যামার লুক নিয়ে পর্দায় হাজির হন, যা বেশ নজরকাড়া।

 

নতুন বিজ্ঞাপনটি নিয়ে রাজ রীপা বলেন, নতুন এই বিজ্ঞাপনটিও আমার জন্য বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ এর আগে গ্রামীণ চ্যালেঞ্জিং মেয়ে হিসাবে দেখা গিয়েছে। যেখানে কোনো গ্ল্যামার ছিলো না। তাই নিজের সেরাটা দিয়ে এ কাজ করেছি।

 

এই বিজ্ঞাপন দেখে মানুষ প্রশংসা করছেন, এটা দেখেই আমি খুশি। মনে হচ্ছে যে আমি পেরেছি। আর তাই সামনে গ্ল্যামারাস কাজগুলো করবো।
উল্লেখ্য, আর আগে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে জুটি বেঁধে কাজ করেছেন রাজ রীপা। এক টেলিকম ও মোবাইল ফোনের বিজ্ঞাপনে নারী ক্রিকেটার ও স্ট্যান্টম্যান হিসেবে তাকে দেখা গিয়েছিল।