Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

42

খুলনায় ১৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল নৌবাহিনী

খবর বিজ্ঞপ্তি

বর্তমান করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এদের সাহায্যার্থে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক জিরোপয়েন্ট, লনণচরা, মাথাভাঙ্গা ও আশেপাশের এলাকায় ১৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। দরিদ্র মানুষজন এ খাবার পেয়ে অত্যন্ত খুশি হয় ও নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। খাদ্য বিতরণের পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়।

মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন স্থাপন করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ১৪৬৯টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে।

উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য পেশাজীবিদের বোঝানো হয়।

বেলার ট্যাঙ্গা পুরস্কার প্রাপ্তিতে ছায়াবৃক্ষের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আইনি উদ্যোগ এবং সচেতনতার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মানজনক ট্যাঙ্গ পুরস্কার পেয়েছে। তাইওয়ান ভিত্তিক দি ট্যাঙ্গ ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করেছে। বেলার আন্তর্জাতিক এই সম্মানজনক পুরস্কার প্রাপ্তিতে ছায়া বৃক্ষের পক্ষ থেকে বেলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ পুরস্কার বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের আন্দোলনকে আরও গতিশীল করবে এমন প্রত্যাশা করে ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশা স্বাক্ষরিত বিবৃতিতে মত প্রকাশ করা হয়। এছাড়াও অন্যান্য বিবৃতিদাতারা হলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তারিকুল ইসলাম, প্রফেসর মোল্লা শফিকুর রহমান, কামাল মনির, লিটন খান, খলিলুর রহমান সুমন, মোহাম্মদ মিলন, শেখ মনিরুজ্জামান, মরিয়ম আলম, শাহিনুর আক্তার, নাসরিন নাসরিন প্রমুখ।

তালাক প্রাপ্ত পুত্র বধুর অত্যাচারে অতিষ্ঠ শ্বশুড়-শ্বাশুড়ী; থানায় জিডি

স্টাফ রিপোর্টার

তালাক প্রাপ্ত পুত্র বধুর নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শ্বশুড়-শ্বাশুড়ী। ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলা কালিকাপুর গ্রামে। এ ঘটনায় আতংকিত শ্বশুড় রুহুল আমিন গাজী বাদী হয়ে কয়রা থানায় জিডি করেছেন। যার নং-৬১৪, তাং-১৭/৬/২০ইং। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, এমনই খবর তাকে অবগত করা হয়েছে। জিডি তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

জিডিতে উল্লেখ করা হয়, রুহুল আমিন গাজীর ছেলে ইয়াছিন আলী খুলনা নগরীতে সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একই সাথে তিনি খুলনার খালিশপুরে ভাড়াবাসায় বসবাস করেন। ২০১৫ সালে ইয়াছিন আলী পিতার অমতে জান্নাতুল ফেরদৌস নামের এক মহিলাকে বিয়ে করে খুলনায় বসবাস করে আসছেন। গত ঈদুল ফিতরের ছুটিতে ছেলে ইয়াছিন বাড়িতে আসে। এ সুযোগে বউ মা মংলায় বাবা বাড়ি চলে যায়। কয়েক দিন পর গত ১৮ মে আমার ছেলে বউ জান্নাতুল ফেরদৌস কয়রায় তার বাড়িতে এসে অসামাজিক কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে রুহুল আমিন গাজী জানতে পারেন, তার ছেলে গত ১৯ মার্চ তার বউমাকে তালাক দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি ছেলেকে বকাঝকা করলে সে পরের দিন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে ছেলের মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। এদিকে তালাকপ্রাপ্ত বউ মা  রুহুল আমিন গাজীর বাড়িতে অবস্থান করায় তারা শারিরীক ও মানুষিক নির্যাতনের পাশাপাশি সামাজিকভাবে মারাতœক হেয় প্রতিপন্ন হচ্ছেন। এমন কি বউমা নিজের ক্ষতি নিজে করে রুহুল আমিন গাজীর পুরো পরিবারকে শেষ করে দেয়ার হুমকি দিয়েছে। এতে করে বৃদ্ধ শ্বশুড়-শ্বাশুড়ি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। অবিলম্বে তালাকপ্রাপ্ত বউমাকে তার বাড়ি থেকে অন্যত্র স্থানান্তরের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন এই ভুক্তভোগী শ্বশুড়। এছাড়াও বিগত দিনে পুত্র বধুর উচ্ছৃংখল আচরণের কারণে তিনি পূর্বেও পুত্রবধুর নামে কয়রা থানায় জিডি করেন। শিক্ষক ইয়াছিন আলী জানান, নানা ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত থাকার কারণে জান্নাতুল ফেরদৌসকে একাধিকবার তালাক দেয়া হয়। সে আমার বৃদ্ধ পিকা-মাতাকে নানাভাবে লাঞ্চিত করেছে। সে পারকীয়া জড়িত। আমিসহ আমার পরিবার তার অত্যাচারে অতিষ্ঠ।

পাইকগাছায় পুলিশ পরিদর্শক সহ ৩ জনের করোনা শনাক্ত: মোট আক্রান্ত ১৯

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায়পুলিশ পরিদর্শক সহ ৩ জন নভেল কোভিড ১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, উপজেলায় এপর্যন্ত নমুনা সংগ্রহ মোট ১৭৫ জন। তার মধ্যে আক্রান্ত ১৯ জন। সুস্থ হয়েছেন ২জন। আইসোলশন ওয়ার্ডে ভর্তি সর্বমোট ৭ জন ভর্তি রয়েছেন। মঙ্গলবার আক্রান্তরা হলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাশ, আলমতলা গ্রামের মোতালেব দফাদারের পুত্র ইয়ামিন দফাদার, সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা’র গ্রামের মৃত মনিরদ্দীন ফকিরের স্ত্রী ছবিরণনেছা (৮০)। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, মঙ্গলবার রাতে খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী নতুন করে পাইকগাছার ৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, এসআই সঞ্জয় দাশ কে হোম-কোরান্টেইনে আছেন। উনাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দু’ইউনিয়নের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ও এনামুল হক জানান, প্রত্যেকের বাড়ীতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঔষধ প্রদান সহ তাদের বাড়ী ও আশপাশের ১০টি বাড়ী লকডাউনের আওতায় আনা হয়েছে।

পাইকগাছার চাঁদখালী ইউপির কালুয়া হতে চৌহমুনি রাস্তা বেহালদর্শায় পরিণত: পথচারীদের চরম দূর্ভোগে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার চাঁদথালী ইউনিয়নের কালুয়া হতে চৌহমুনি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং রাস্তা বেহাল দর্শায় পরিণত হয়েছে। এলাকার পথচারীরা পড়েছেন চরম বিপাকে। একটু বৃষ্টি হতে না হতেই যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারে না। জন গুরুত্বপূর্ণ এ রাস্তা টি দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গা সহ চাঁদখালী ইউপির ৬টি গ্রামের মানুষ যাওয়া আসা করে। একটু বৃষ্টি হলে যানবাহনে চলাচল করা যায়না। তখন এলাকা বাসির হেটে চলা ছাড়া কোন উপয় থাকেনা। সাবেক এমপি এ্যাড,সোহরাব আলী সানা সময় কিছু ইটের কাজ হলেও আর কোন জনপ্রতি এ দিকে তাকিয়ে দেখেনি। সরেজমিনে জানাযায় কিছু ইটের রাস্তা হলেও চলাচলের দুরভোগ এড়াতে পারিনি আজও এলাকা বাসি। ইটের সলিং রাস্তা বৃষ্টির পানি জমে থাকার কারণে খানাখন্দে পরিনত হয়েছে। আওয়ামীলীগ নেতা ইকরামুল হক জানান বিভিন্ন সময় জনপ্রতিনিধরা এ রাস্তায় বরাদ্ধ বা আশ্বস্ত করলেও তা আলোর মুখ দেখেনি। এলাকাবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রান পেতে এমপি, চেয়ারম্যান সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছা সোলাদানা ইউনিয়নে ৭শ পরিবারের মাঝে চাল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকার প্রদত্ত ৭শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউপি চেয়ারম্যান এনামুল হক করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে ৫ কেজি করে সাড়ে ৩ হাজার কেজি চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ট্যাগ অফিসার দেবাশীষ দাশ, ইউপি সদস্য ঠাকুর দাস সরদার, কল্যানী মন্ডল, আনিছুর রহমান সানা, গ্রাম আদালত সহকরী রাজু।

খুলনা বিএমএ’র শোক

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার রাতে করোনা ভাইরাস (কোভিড-১৯ ) এ  আক্রান্ত হয়ে দক্ষিনাঞ্চলের প্রবীন চিকিৎসক ডা. উপেন্দ্রনাথ পাল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন । তাঁর মৃত্যুতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস,ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী ,সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. ইউনুচউজ্জামান খাঁন তারিম, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা .মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ

তথ্য-প্রযুক্তি আইনে মামলায় সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় তথ্য-প্রযুক্তি আইনে মামলায় সাতক্ষীরার কলরোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার ভোর রাতে কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রাম থেকে কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত প্রভাষক মনিরুজ্জাামান ওরফে মন্ময় মনির কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।

পুলিশ জানায়, মন্ময় মনির গত ১৩ জুন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতাদের নামে তার ফেসবুকে একটি আপত্তিকর ষ্ট্যাটাস পোস্ট করেন। মন্ময় মনির তার ফেসবুকে যে ষ্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো, “বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়করা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের”।এই ষ্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে গত ১৪ জুন বুধবার রাতে কলারোয়া থানায় তথ্য প্রযুক্ত আইনে মন্ময় মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মন্ময় মনির এত দিন পলাতক থাকার পর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুরারিকাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মন্ময় মনিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) ও  কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গত সোমবার (২২ জুন) তালা উপজেলার কুমিরা গ্রামের ইমান আলী ও গত বৃহস্পতিবার (১৮ জুন) কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের দাউদ আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মারা যান ইমান আলী। এর আগে রাত ১০ টার দিকে মারা যান দাউদ আলী। ডাঃ রফিকুল ইসলাম আরো জানান,  যেদিন তারা ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের দু জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ১০৬জনের করোনা শনাক্ত হয়েছে।

তালায় পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার ও ফসলের ক্ষতি পূরনের দাবিতে মানববন্ধন

ইলিয়াস হোসেন, তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ টিআরএম এর পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার ও ফসলের ক্ষতি পূরনের দাবীতে বুধবার (২৪ জুন) সকালে জালালপুর গোলা ভাংগা মাছের কাটা সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ৩দিনের মধ্যে কাজ শুরু না হলে থেকে ইউএনও,ডিসি অফিসসহ রাজপথ অবরোধের ঘোষনা দেওয়া হয়েছে।

জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্কস পাটির কেন্দ্রীয় সদস্য উপধ্যাক্ষ মহিবুল্লাহ মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ওয়ার্কস পাটির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, তালা ওয়ার্কস পাটির সাধারন সম্পাদক হিরনময় মন্ডল, মাগুরা ইউপি মেম্বর মইনুল ইসলাম, ইউপি মেম্বর মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা জাসদ ছাত্রলীগের সেক্রেটারী আব্দুল আলীম,জালালপুর জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন, জালালপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, ওয়ার্কস পাটির নেতা প্রশান্ত গাইন, দেলোয়ার হোসেন, সমাজ সেবক আইয়ুব আলী শেখ, আব্দুল হান্নানসহ শতাধিক ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উক্ত মানব বন্ধনে বক্তরা বলেন, গত ২০ মে আম্পানে সাতক্ষীরা জেলার তালা উপজেলার টিআরএম এর পাখিমারা বিলের বাঁধ ভেঙ্গে নিন্মঞ্চলের কয়েকগ্রাম প্লাবিত হয়। ১মাস পার হয়ে গেলেও অদ্যবদি মেরামতের কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এছাড়া ২০১১ -২০২০ সাল পর্যন্ত টিআরএম চালু হলেও নামমাত্র ২ বৎসরের টাকা দিয়েছে কর্তৃপক্ষ। টিআরএম এর ক্ষতি পূরনের টাকা না পাওয়ায় অনাহারে অনাদারে দিনাতিপাত করছেন এই এলাকার কয়েক হাজার মানুষ। প্রশাসনকে কয়েকদফা সরজমিনে দেখানোর পরেও অদ্যবাদি কোন ব্যবস্থা গ্রহন করেননী তারা। সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)মাননীয় সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বার বার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দরোস্ত হলেও টনক নড়ছে না কতৃপক্ষের। সরজমিনে মাননীয় ডিসি সাহেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এলাকা পরিদর্শন করেছেন কিন্ত দূভার্গ ১মাস অতিবাহিত হলেও কোন কার্যক্রম চোখে পড়ছে না। বক্তরা আরও বলেন, সরকারী কর্তা ব্যক্তিরা আমাদের টাকার চেয়ার গরম করে, কোন কিছু বললে তাদের গায়ে লাগে না। লোকজন যখন লাঠি সোটা নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়বে তখন বুঝতে পারবে ঠেলা কারে বলে। দেয়ালে পিট ঠেকে গেলে তাদের চামড়া ছাড়িয়ে নেয়া হবে বলে মানববন্ধন থেকে হুসিয়ারী ব্যক্ত করেন। মানববন্ধন থেকে বক্তরা বলেন, আম্পানে ক্ষতিগ্রস্থের তালিকায় উপজেলা প্রশাসন হতে নাম না দেওয়ার কারনে কোন ক্ষতিপূরন পাইনি এলাকার লোকজন। এছাড়া পিআইসি গঠনে তালা উপজেলা নির্বাহী অফিসার এর নাম না দেওয়ার জন্য মানববন্ধন থেকে অনুরোধ জানানো হয়।

মানববন্ধন থেকে ৩টি দাবী জানানো হয়। টিআরএম এর পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার অর্থাৎ বালিয়া বেলী ব্রিজের সামনে পশ্চিম পাশের ১নং প্রবেশমুখ বাঁধা, টিআরএম এর আওতায় জমির অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা অতিদ্রুত প্রদান করা এবং টিআরএম এর ভেঁড়ীবাধের ১২কিঃমিঃ বাঁধ সংস্কার করা। মানববন্ধনে মাগুরা,জালালপুর,খেশরা ও খলিশখালীর ইউনিয়নের লোকজনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, আমার অফিসের লোকজন সাইড পরিদর্শন করা হয়েছে । ২/১ দিনের মধ্যে কাজ শুরু করা হবে। আপাতাত ৩৫ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে।

খুলনায় রেডজোনে বিধিনিষেধ জারি

তথ্য বিবরণী

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়নকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এসব এলকায় ২৫ জুন দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ জুলাই দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২১ দিন রেডজোন হিসেবে চিহ্নিত থাকবে এবং বিধিনিষেধ জারি থাকবে।

রেডজোনে বসবাসকারী চাকুরিজীবীরা বাসায় থেকে অফিসের কাজ করবেন। জরুরি প্রয়োজনে (যেমন ওষুধ ক্রয় ) অনুমতি সাপেক্ষে বাসা থেকে বের হওয়া যাবে। রিক্সা, ভ্যান, সিএনজি, ট্যাক্সি, মটরসাইকেল, নিজস্ব গাড়িসহ কোন যানবাহন চলবে না। এ্যাম্বুলেন্স সেবা এই আদেশের আওতাবর্হিভূত থাকবে। এসব এলাকায় কলকারখানা বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজনে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোন ধরণের জনসমাবেশ করা যাবে না। কেবলমাত্র অসুস্থ ব্যক্তি হাসপাতালে যেতে পারবেন। রেডজোনে অন্য এলাকা হতে কেউ প্রবেশ করতে পারবে না। রেডজোনে মুদি দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। রেস্টুরেন্ট ও খাবার দোকানে কেবলমাত্র হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে। তবে শপিংমল, সিনেমা হল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। মসজিদ ও উপাসনালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত করতে পারবেন। অন্যান্যরা নিজ নিজ বাড়িতে ইবাদত করবেন।

সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও কাঁচাবাজার এর আওতামুক্ত থাকবে।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেটের এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

খুলনায় সুন্দরবন অনলাইন স্কুলের উদ্বোধন

তথ্য বিবরণী

করোনাভাইরাস সংক্রমণকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে বুধবার খুলনায় সুন্দরবন অনলাইন স্কুলের উদ্বোধন হলো। জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে আজ দুপুরে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সুন্দরবন অনলাইন স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এই স্কুল বিশেষ ভূমিকা রাখবে। তিনি অনলাইন স্কুলটি পরিচালনার জন্য জেলা প্রশাসন থেকে সব ধরণের সহযোগিতার আশ^াস দেন। তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি অনলাইন সেবা চালু হয়েছে। এই উদ্যোগগুলো ইতোমধ্যে জাতীয়ভাবে প্রশংসিত হয়েছে। এরমধ্যে আছে অনলাইনে ধান-চাল ক্রয়, হাতে মুঠোয় কাঁচাবাজার অ্যাপ, অনলাইনে শিক্ষা উল্লেখযোগ্য।

সরকারের এটুআইতে (এ্যাকসেস টু ইনফরমেশন) শিক্ষা নিয়ে কাজ করা ২৪ জন এ্যাম্বাসাডর (শিক্ষক) মিলে এই অনলাইন স্কুলটি চালু করেছেন।

পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আপাতত সপ্তাহে চারদিন এটি চালু থাকবে। ভবিষ্যতে এই সময়সীমা আরও বৃদ্ধি করা হবে। করোনাকাল শেষ হলেও এটি চালু থাকবে। অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন এটুআই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ অ্যাম্বাসাডাররা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেরখাদার ইকড়ি ক্যাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপিকা পাত্র।

মোংলায় এই প্রথম তিন করোনা রোগী সনাক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় এই প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও একজন ইসলামী ব্যাংকের ষ্টাফ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মো: মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র ষ্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ২৪ জনু বুধবার সকালে আসা রিপোর্টে এই তিনজনেরই করোনা পজেটিভ এসেছে। এই তিনজনই এখন তাদের নিজ নিজ বাড়ীতে অবস্থান করছেন।

এদিকে মোংলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হওয়াতে স্থানীয়দের মাঝে চরম ভীতি ও করোনা আতংক ছড়িয়ে পড়েছে। সেই সাথে কঠোর অবস্থানেও স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ী ঘর ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে  কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এছাড়া ব্যাংকের অন্যান্যদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় শারিরীক, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে। এছাড়া ব্যাংকের কেউ অসুস্থ্যতা বোধ করলে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে। যাতে দ্রুত পরীক্ষা নিরাক্ষা করে নিশ্চিত হওয়া যায়।

ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৮ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪ কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিনুকুন্ডু ১জন এবং মহেশপুর উপজেলায় ৪ জন। আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬৩ জন।

কয়রায় রজব হত্যা মামলার আসামী মোস্তফা সিআইডির হাতে আটক

কয়রা প্রতিনিধি

কয়রায় চাঞ্চল্যকর রজব হত্যা মামলার আসামী মোস্তফা ঢালী (২৫) কে আটক করেছে খুলনা সিআইডি পুলিশ। গত ২৩ জুন বিকাল ৪ টা ২০ মিনিটে সাতক্ষীরার সদর থানা ভোমরা এলাকার দাতভাঙ্গা বিল থেকে খুলনার সিআইডি বিশেষ পুলিশ অফিসার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের এসআই মোল্লা লুৎফর রহমান তাকে আটক করেন। সিআইডি পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ২৬ জুন কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের রজব আলী ঢালী (৫৫) কে পিটিয়ে হত্যা করে তার চাচাতো ভাইপোরা। এ ঘটনায় রজব আলীর স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে ২০ জনকে আসামী করে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ১, ৪, ও ৬ নং আসামী বাদে সকল আসামীরা আদালত থেকে জামিন লাভ করেন। ৯ মাস পর ১লা মার্চ এদের ২ জন হত্যা মামলার প্রধান আসামী দূর্লভ ও তার পিতা দুলু ঢালীকে ভারতে থেকে আসার পথে বর্ডার থেকে গ্রেফতার করে সিআইডি। অবশেষে ১ বছর পর ৬ নং আসামী মোস্তফা ঢালী ভারতে থাকার পর সিআইডি তাকে আত্মসমর্পনের কথা বলে দেশে ফিরিয়ে আনে।এক পর্যায় ২৩ জুন সাতক্ষীরার ভোমরা বর্ডার পার হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই মোল্লা লুৎফর রহমান তাকে আটক করে। আটককৃত মোস্তফা ঢালী  ২৪ জুন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে, তার জবানবন্দীতে রজব আলীকে হত্যা করেছে তার আপন ভাই দূর্লভ ঢালী বলে স্বীকার করেন।

আসামী মোস্তফা ঢালী তার জবানবন্দীতে বলেন, আমাদের একটি গরু আমার চাচা রজব আরীর কলাগাছ খায়। ওই ঘটনা নিয়ে চাচা রজব আলীর সাথে আমার বাবার কথা কাটাকাটি ও এক পর্যায় মারামারি লেগে যায়। তখন আমার ভাই ঘর থেকে বেরিয়ে বাবার পক্ষ নিয়ে চাচাকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। এতে আমার চাচা মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২৭ জুন ২০১৯ সকালে মারা যায়। মো¯তফা তার জবানবন্দীতে আদালতকে আরও জানায় ঘটনার সময় অন্যান্য আসামীরা কেউ উপস্থিত  ছিল না।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দৌলতপুর থানা শাখার জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার, সকাল ৭টায়, দারুস সালাম জামে মসজিদে দৌলতপুর থানা জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ, সদস্য মুফতী রশিদ আহমাদ, সদস্য মুফতী ইমরান বিন হুসাইন, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সদস্য মুফতী আব্দুল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্তদের সেবায় খুলনায় সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় খুলনায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীর খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকার অফিসে প্রধান অতিথি হিসেবে সংস্থাটির উদ্বোধন করেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় করোনা আক্রান্তদের সেবায় ১৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তারা পিপিইসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রি পরে করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রি, ওষুধ ও ফল পৌঁছে দেবেন। রোগীকে হাসপাতালে আনা-নেওয়া এবং কেউ মারা গেলে তার দাফন বা সৎকারের ব্যবস্থা করবে। এছাড়া সেবা সংঘের টিম করোনা আক্রান্তদের সার্বিক সহযোগিতা করবে। তিনি বলেন, এই টিম মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অনলাইন জুমের মাধ্যমে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ ও তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ রায় অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানস্থলে সালাম মূর্শেদী সেবা সংঘের প্রধান সমন্বয়ক অধ্যক ফ ম আবদুস সালাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবুসহ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সমন্বয়ক অধ্যক্ষ ফ ম আবদুস সালাম অনুষ্ঠানে জানান, এই টিমে শিগগিরই একাধিক নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।

ঝিনাইদহে জোড়া খুনের মামলার আরও ৪ আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিশংকরপুরে আধিপত্য নিয়ে আওয়ামীলীগের দুই নেতা আলাপ শেখ ও নুর ইসলাম হত্যা মামলায় আরও ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো হুদা বাকড়ী গ্রামের রফিকুল ইসলাম কাজল এর ছেলে রেজওয়ানুল ইসলাম বাপ্পী (৩০), কোদালিয়া গ্রামের মধু মুন্সির ছেলে আনিসুর রহমান সোহেল (৩৩), সুতলীয়া গ্রামের মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মোহাম্মদ আলী মিয়া (৫৮), একই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে আরিফুর রহমান আরিফ (৩০)। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ মাগুরার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঝিনাইদহের হরিশংকরপুরে আধিপত্য নিয়ে চলতি মাসের চার তারিখে স্থানীয় আওয়ামীলীগের বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের অতর্কিত হামলায় সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ গ্রুপের স্থানীয় দুই আওয়ামীলীগ নেতা আলাপ শেখ নিহত হয়। তার দুদিন পরে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামও নিহত হয়।

এ ঘটনায় নিহত আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদি হয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম সহ ২৫ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় হত্যার দুদিন পরে গ্রাম্য অস্ত্র-শস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

বিএনপি নেতা মরহুম নুরুজ্জামানের স্ত্রী ও ছাত্রদল নেতা সজীবের মায়ের ইন্তেকাল : বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপি নেতা মরহুম নুরুজ্জামান খোকনের স্ত্রী ও ছাত্রদলের সাবেক  সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীবের মাতা সেলিনা সুলতানা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে নগরীর একটি কিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল  বাদ মাগরিব দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা এবং বসুপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

অপর দিকে খালিশপুর থানার ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি জামিল হোসেন বাচ্চু (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ২৩জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বুধবার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা এবং মুছা মাস্টারের কবরস্থানে তাকে দাফন করা হয়। সেলিনা সুলতানা ও  জামিল হোসেন বাচ্চুর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা  করে  বিবৃতি প্রদান করেছেন  নগর বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বিএনপি নেতা নান্নু ও তার স্ত্রীর করোনা যুদ্ধে জয়ী : বিএনপির শুকরিয়া আদায়

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দিন আহমেদ নান্নু ও তার স্ত্রী গত ২জুন করোনা রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তারের পরামর্শক্রমে সে ও তার পরিবার আইসোলেশনে ছিল। গতকাল বুধবার দ্বিতীয়বার রিপোর্টে দুজনেরই নেগেটিভ আসায় দীর্ঘ ২২দিন করোনা নামক শক্তির বিরুদ্ধে লড়াই করে বেঁচে আছে। যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে সকলকে আল্লাহতায়ালা দ্রুত সুস্থ করে দেন এবং স্বাভাবিক ভাবে আমাদের মাঝে চলার তৌফিক দান করেন, আমিন। সকল পরিবারের প্রতি শুকরিয়া আদায় করে  বিবৃতি প্রদান করেছেন  নগর বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন সাকিল (৬২) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে … রাজেউন)। মঙ্গলবার রাত ১০ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বুধবার বাদ আসর পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। মোহাম্মদ হোসেন সাকিলের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের বাড়িতে যান, সেখানে কিছু সময় অবস্থান করে এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, চৌধুরী মিনহাজ উজজামান সজল, মো. ফয়েজুল ইসলাম টিটো, শেখ আব্দুল কাদের সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন সাকিলের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, চৌধুরী মিনহাজ উজজামান সজল, মো. ফয়েজুল ইসলাম টিটো।

সংসদ সদস্যের শোক: ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন সাকিলের মৃতুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

এস এম কামাল হোসেনের শোক: ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন সাকিলের মৃতুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

শেখ সোহেলের শোক: ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন সাকিলের মৃতুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।

করোনা ও উপসর্গ নিয়ে খুলনায় ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রন্ত দু’জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সারাদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের অভিযোগ, করোনা ডেডিকেটেড হাসপাতাল ও খুমেকের আইসোলেশন ওয়ার্ডে প্রায় প্রতিদিনই অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এতেই রোগী মারা যাচ্ছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, করোনা আক্রান্ত নেছার উদ্দিন (৫৬) ও ওমর ফারুক (৫৪)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আ. কাদের সানা (৫০) ও মো. রফিকুল ইসলাম। খুলনার করোনা হাসপাতালের চিকিৎক ফরিদ উদ্দিন জানান, করোনা আক্রান্ত হয়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকার কবির বটতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে নেছার উদ্দিন। গত ২০ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

একইদিন হাসপাতালে ভর্তি হন নগরীর দিলখোলা রোডের বাসিন্দা মৃত শেখ হাজী আফসার উদ্দিনের ছেলে মো. ওমর ফারুক। তিনিও আজ বেলা ১১টার দিকে মারা যান।

অপরদিকে খুমেকের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাঠি এলাকার সোহেল উদ্দিন সানার ছেলে আব্দুল কাদের সানা। রাত সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।

ডা. মিজানুর রহমান আরও জানান, খুলনার দিঘলিয়া উপজেলার মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০) গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন। তিনিও জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেবহাটা থানায় ২০পিচ ইয়াবাসহ  আটক ১

কে এম রেজাউল করিম, দেবহাটা :

জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও ওসি তদন্ত ) উজ্জল কুমার মৈত্র এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী চৌধুরী মঙ্গলবার (২৩ জুন) এসআই মো: আবু হানিফ ও সঙ্গীয় এএসআই মো: রসিদুল ইসলাম এবং ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন বহেরা সাকিনে, বহেরা নতুন বায়তুল আমান জামে মসজেদ এর সামনে সাতক্ষীরা-কালিগঞ্জন পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা সহ জিসান কবির (২০) পিতা-মো: আমিন সরদার, সাং-বহেরা, থানা-দেবহাটা, গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। মামলা নম্বর ৮  আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

কেশবপুর পৌরসভারবাজেট ঘোষণা

কেশবপুর প্রতিনিধি

স্বল্পপরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে নতুন কোন করারোপ ছাড়াই যশোরের কেশবপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ৬৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৪‘শ৩২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ৬৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৪‘শ৩২   টাকা এবং সমপরিমাণ ব্যয় ধরাহয়েছে। এরমধ্যে প্রারম্ভিক  রাজস্ব, পানি ও উন্নয়ন জের ধরা হয়েছে ৭০ লাখ ৯৪ হাজার ৪‘শ৩২ টাকা। পৌরসভার সহকারি কর আদায়কারী পলাশ সিংহের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী এমামুল হক, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, কাউন্সিলর মশিয়ার রহমান, আব্দুস সাত্তার খান, মফিজুর রহমান, জাকির হোসেন, মনিরা বেগম, মেহেরুনন্নেসা মেরি প্রমুখ। বাজেট ঘোষণার শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, কেশবপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৪৬ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

কেশবপুরে উৎসবহীন রথ যাত্রা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি :

সারা দেশের ন্যায় যশোরের কেশবপুরে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর উৎসবহীন ভাবে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে উপজেলার ভালুকঘর রথখোলা মাঠে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি কানাইলাল ভট্টাচার্য্য, ডাঃ অজিত কুমার ঘোষ,আশুতোষ সাহা, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, অসিম ভট্টাচার্য্য, কৃঞ্চ রায় প্রমুখ। অনাড়ম্বর রথযাত্রার বিষয়ে কানাইলাল ভট্টাচার্য্য,বলেন করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এ বছর উৎসবহীন ভাবে রথযাত্রা পালন করা হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুকপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব উৎযাপিত হয়। রথযাত্রা মহোৎসব এখন শুধু সনাতন ধর্মালম্বীদের উৎসব হিসেবে নয়। এই উৎসব এখন সার্বজনীন উৎসব হিসাবে সারা বিশ্বে ব্যাপক উৎসাহ উদ্বীপনার মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। নয়দিন ব্যাপি অনুষ্টিত এ মিলন মেলার পরিসমাপ্তি ঘটে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। সনাতন ধর্মালম্বীদের শাস্ত্র মতে ভগবান শ্রীজগন্নাথদেব তাঁর বড় ভাই বলদেব(বলরাম) এবং ছোট বোন সুভদ্রা মহারাণীসহ রথে আরোহণ করে নীলাচল থেকে মাসীর বাড়ী সুন্দরাচলে বেড়াতে যান। নয়দিন সুন্দরাচলে অবস্থান করে পুনরায় নীলাচলে প্রত্যাবর্তন করেন। যা উল্টো রথযাত্রা হিসেবে পরিচিত।

কেশবপুরে করোনার মধ্যেও থেমে নেই বাল্যবিবাহ: মুচলেকা নিয়ে ২ হাজার টাকা জরিমানা

আলমগীর হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুরে করোনার মধ্যেও থেমে নেই বাল্যবিবাহ। পাশের উপজেলা কলারোয়া থেকে কেশবপুরের দত্তনগর গ্রামের অপ্রাপ্তবয়স্ক একটি ছেলে বাল্যবিবাহ করে নিজ বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে গেলেন সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। এ সময় তিনি  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে বাল্য বিবাহের অপরাধে ছেলের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা ও ছেলে এবং মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে পৃথক থাকতে বলা হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, উপজেলার দত্তনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকবল হোসেন (১৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে খোদেজা খাতুন (১৪)-কে বিয়ে করে। ছেলে এবং মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত দু‘জনই পৃথক থাকবে এ মর্মে মুচলেকা নিয়ে ছেলের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গাড়ি ভাড়া করে মেয়েকে তার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে এই ধরনের অপরাধ যদি এ উপজেলার অন্য কেহ করে তাহলে বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে সবোর্চ্চ নজরদারি রাখবে।

গিলাতলায় করোনা  আক্রান্ত রোগীর ৩ বাড়ি লকডাউন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানা এলাকার  আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃত আলী আহম্মেদ এর স্ত্রী নুরজাহান (৪০) গত ১৫ জুন ফুলতলা উপজেলা হাসপাতালে নমুনা পরিক্ষা করতে দেন, ২২ জুন খুলনা মেডিকেল কলেজের পিসিআরে তার রিপোট পজিটিভ আসে, ঐদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র হাসপাতালের করোনা ফোকাল পারসন ডাঃ মিঠুন বাহাদুর মোবাইলে জানিয়ে দেন ঘর থেকে বের না হতে এবং স্বাস্থবিধি মেনে চলতে। বুধবার বেলা ১১ টায় খানজাহান আলী থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশক্রমে এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র করোনা ফোকাল পারসন ডাঃ  মিঠুন বাহাদুরের উপস্থিতিতে নুরজাহানের বাড়ি লকডাউন করা হয়। এসময় আশপাশের প্রতিবেশিরা বলেন নুরজাহান করোনা পজেটিভ নিশ্চিত হওয়ার পরও সে এলাকায় স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কা না করে স্বাভাবিক চলাচল করায় এলাকাবাসী আতংকিত। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স্র করোনা ফোকাল পারসন ডাঃ মিঠুন বাহাদুর বলেন করোনা পজিটিভ নুরজাহান বেগম এর বাড়িটি লকডাউন করার পর আমরা একই এলাকার আর একটি বাড়ি লকডাউন করার জন্য গেলে মোবাইলে নুরজাহান জানায় আমি বাইরে বের হবো , হাট বাজারেও যাবো যা পারেন তা করেন। এ খবরটি  এলাকায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । এছাড়া  গত ১৭ জুন নমুনা সংগ্রহ করতে দেয়া  শিরোমনি বাজারের মুদি দোকানি  গিলাতলা কেডিএ আবাসিক এলাকার বাসিন্দা মোঃ আমিরুল ইসলামও ২০ জুন পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ইষ্টার্নগেট গাবতলা রেজাউল ইসলাম এর পুত্র শাহারিয়ার ইমন (২০) এর  রিপোটও পজিটিভ আসায় তাদের ২ বাড়িও লকডাউন করে খানজাহান আলী থানা পুলিশ । 

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মহিদুল অসুস্থ : সুস্থতা কামনা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মোঃ মহিদুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় ফুলতলার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে গিলাতলা নিজ বাসভবনে অবস্থান করছেন । মোঃ মহিদুল ইসলাম প্রতিদিনের মতো বুধবার ভোরে নিজ বাসভবন থেকে পত্রিকা বিলি করার উদ্দেশ্যে বের হন । বেলা ১২ টার দিকে শিরোমণি পুরাতন চেক পোষ্ট এলাকায় পত্রিকা বিলি করার সময় তিনি মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে যান । স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন । তার পারিবারিক সুত্রে জানা যায় মহিদুল প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন শারিরিক সমস্যায় ভুগীতেছিলেন। সংবাদপত্র হকার্স ইউনিয়ন এর সদস্য  মহিদুলের সুস্থতা কামনা করে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকারসহ ইউনিটি’র সকল নেতৃবৃন্দ এবং তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

শার্শার ডিহি সীমান্ত দিয়ে আসছে প্রতিনিয়ত ফেনসিডিল ও গাজা

বেনাপোল প্রতিনিধিঃ

শার্শার ডিহি সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর এর সহোযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী। সে প্রত্যাক্ষ ও পরোক্ষ ভাবে মাদকের সহযোগিতা করলেও এলাকার কেউ ভয়ে টু শদটি করতে পারে না বলে দাবি করেছে নির্ভরযোগ্য সুত্র।

শার্শার শালকোনা গ্রামের আবু বক্কর জানান ডিহি ইউনিয়নের ১০ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত সীমান্ত। এপথে ভারত থেকে প্রতিদিন ফেনসিডিল ও গাঁজা আসে। এর সহযোগিতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেনীর অসাধু কর্মকর্তারা।  এদের সহযোগিতা না থাকলে কি ভাবে এসব মাদক দ্রব্য দেশের অভ্যান্তরে প্রবেশ করে।  এছাড়া এই ইউনিয়নের চেয়ারম্যান এর সহযোগিতা রয়েছে। তার সহযোগিতায় শিকারপুর, শালকোনা, সিববাস পাকশিয়া টেংরালি, বটতলা. কাশিপুর, ব্যাংদা সীমান্ত দিয়ে এসব মরন নেশা মাদক দেশের ভিতর প্রবেশ করছে। এবং এখান থেকে দেশের বিভিন্ন জেলায় সু-কৌশলে পাচার করছে। নাম প্রকশ না করার শর্তে জনৈক ব্যক্তি বলেন এক নং ডিহি ইউনিয়নের হোসেন চেয়ারম্যান এর ছেলে হারুন এবং ভাই রাশেদ ও জুলফিক্কারের যোগসাজেসে ভারত থেকে  মাদক পাচার হয়ে আসে দেশের অভ্যান্তরে। এসব প্রভাব শালীদের সহযোগিতায় মাদক ব্যবসায়ি হিসাবে এখন মাঠ চষে বেড়াচ্ছেন । শালকোনা গ্রামের আইউব হোসেনের ছেলে বিল্লাল হোসেন, আজিজ মোল্লার ছেলে মাদক স¤্রাট তারিক টেনু মোল্যার ছেলে বাহার মজনু, মোরশেদ দফাদারের ছেলে লিটন, চোর কাদেরর ছেলে শফি আহম্মেদ, কাওছারের ছেলে মুছা, ইছাকের ছেলে নজরুল , মজনুর ছেলে রফিকুল, পাকশিয়া গ্রামের  রফির ছেলে মনি একই গ্রামের বাবুর ছেলে রাসেল মোমিন মেম্বারের ছেলে সেলিম এবয় ফুলছুদ্দিনের ছেলে তরিকুল, ইছার ছেলে রাসেল ফুলসার গ্রামের ঘাট মালিক হযরত, গোকর্ন গ্রামের গোল্ড পাচার কারী এবং জালটাকা তৈরী কারি রানা। সুত্রটি দাবি করে বলে এদের নেটওয়ার্ক এত শক্তিশালী এবং এরা এখানকার প্রভাব শালী হওয়ায় এলাকার কেউ মুখ খুলতে পারে না। এরা এই এলাকায় মাদক ব্যবসা করে দাপটের সাথে। মাদক ব্যবসায়িরা অত্যান্ত শক্তিশালী হওয়ায় তারা মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এর আগে মাদক নিয়ে নিউজ করায় চোরাকারবারিা এই অঞ্চলের সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যা করে ।

পাকশিয়া গ্রামের ফুলসুদ্দিন বলেন, ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী অনেক আগের থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। ইউনিয়নে গোপনে খোজ নিলে তার বিরুদ্ধে বারোয়ানা লোক বলবে সে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয় ডিহি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ওবাইদুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ডিহি সীমান্ত দিয়ে মাদক ব্যবসা চলে। আর চেয়ারম্যান হোসেন আলীতো অনেক আগের মাদক ব্যবসায়ি। তার ছেলে আগে মাদক ব্যবসা করত বর্তমাকে করে কিনা জানি না। চেয়ারম্যান হোসেন আলীর নিকট কয়েকবার তার মুঠো ফোনে ফোন দিলে সে ফোন কেটে দেয়। গোড়পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এজাজ আহম্মেদ বলেন মাদক আসছে আমরা অভিযান চালাচ্ছি। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে ২৯ বিজিবি কশিপুর ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদ বলেন আমরা কঠিনভাবে মাদক নিয়ন্ত্রনে টহল দিচ্ছি। তারপরও বড় সীমান্ত এলাকা এই পথে কিছু দেশে ঢুকে যেতে পারে। তবে আমাদের কোন গাফিলতি নেই।

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আহত শেখ ইব্রাহিম নামে (৪৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।বুধবার (২৪ জুন) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকালে বাড়ি থেকে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বাগেরহাটের দিকে আসার পথে শ্রীঘাট এলাকায় একটি ভ্যানের সাথে মূখোমূখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে ইব্রাহিমকে। নিহত শেখ ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেমাঃ মাহতাব উদ্দিন বলেন, নিহত রাজমিস্ত্রি শেখ ইব্রাহিম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বাগেরহাট শহরের দিকে আসছিলেন। শ্রীঘাট নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাগেরহাটে অপহরণ ও ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শরণখোলায় মাদরাসা শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৪ জুন) দুপুরে শরণখোলা উপজেলার দক্ষিন বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মোল্লা, রায়েন্দা ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার, শিক্ষক খলিলুর রহমান, রায়েন্দা ইউনিয়ন তাতী লীগের সেক্রেটারি সোহাগ হাওলাদার, নির্যাতিতার পিতাসহ এলাকাবাসী। বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থী অপহরণ করে ১৮দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় হলেও আসামী রাকিব হাওলাদার, মুন্না ভুইয়াসহ সকলে  প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বাদী ও বাদীর পরিবারকে মেরে ফেলা ও এলাকা ছাড়া করার হুমকী ধামকী দিচ্ছে আসামীরা। বাদী ও তার পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভুগছেন। আমরা এর ন্যায় বিচার চাই। যেকোন মূল্যে আসামীদের আটককরে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

নির্যাতিতার পিতা ও মামলার বাদী বলেন, ছোট বেলায় স্ত্রী মারা যাওয়ার পরে দাদীর কাছে বড় হয় আমার মেয়ে। আমার মেয়ের উপর যারা এই পৈচাষিক অত্যাচার ও নির্যাতন করেছে আমি তাদের নামে মামলা করেছি। মামলা করার কারণে আমার মেয়েকে আবার তুলে নেওয়া ও পরিবারের সকলকে মেরে ফেলার হুমকী দিচ্ছে আসামীরা। আমার এতিম মেয়েকে যারা নির্যাতন করেছে আমি তাদের শাস্তি ও আমার পরিবারের নিরাপত্তা চাই বলে কান্নায় ভেঙ্গে পরেন অসহায় এই বাবা। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আবু সাইদ বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামীদের আটকের জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। যেকোন মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কোন অপরাধী ছাড় পাবে না। ২২ মে রাজাপুর মাদরাসার ১০ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে আটকে রাখে। ১৮দিন পরে ১০ জুন রায়েন্দা বাসস্টান্ড থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পিতা। পরবর্তীতে উদ্ধারের দুইদিন পরে ১২ জুন অপহরণকারী রাকিব হাওলাদার, মুন্না ভুইয়াসহ ৬জনের নাম উল্লেখ শরণখোলা থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার পিতা। মামলার পরে ১২ রদিন পার হলে কোন আসামী আটক হয়নি।

বাগেরহাটে বসতঘর থেকে পরিবারের সদস্যদের বের করে দখলের চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বসতঘর থেকে পরিবারের সদস্যদের বের করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দেড়বোয়ালিয়া গ্রামের মাসুম মোল্লার স্ত্রী ও সন্তানদের বসতঘর থেকে বের করে দিয়ে প্রতিপক্ষ মুরাদ মোল্লা দখলের চেষ্টা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ এগিয়ে এলে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করে।

মাসুম মোল্লা জানান, সকালে ব্যাক্তিগত কাজে বাগেরহাট জেলা সদরে গেলে এ সুযোগে প্রতিপক্ষ মুরাদ মোল্লা আমার স্ত্রী ও সন্তানদের ঘর থেকে জোরপূর্বক টেনে হেচড়ে বের করে দিয়ে দখলের চেষ্টা করে। এসময় পুলিশকে জনালে তারা এগিয়ে আসলে চলে যায়। এসময় তারা আমাদের পরিবারকে হত্যার হুমকি দেয়। তিনি আরও জানান, ২০১৫ সালে ১৫ শতক জমি মুরাদ মোল্লার কাছ থেকে ৭ লাখ টাকা দিয়ে বায়না রেজিষ্ট্রি করা হয়। এরপর থেকে ওই জমিতে ঘর বেধে বসবাস করছি। কিন্তু তারা কখনও জমি দলিল করে না দিয়ে ওই জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় এবং হামলা করে। এনিয়ে আদালতে মামলা চলছে। মুরাদ মোল্লা কারও কোন কথা না শুনে নানা রকমের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আমার পরিবারের উপর বেআইনী ভাবে একের পর এক অত্যাচার নির্যাতন চালানোর ঘটনায় বিচার চাই।

এবিষয়ে মুরাদ মোল্লা বলেন, জমির সম্পুর্ন টাকা পরিশোধ না করে কবলা দলিল করার জন্য চাপ প্রয়োগ করে। মোল্লাহাট থানার ওসি তদন্ত জগদিশ বলেন, মাসুম ও মুরাদ একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের ঘরে তুলে দেই।

বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপন কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় বৃক্ষরোপন কর্মসুচির ২০২০ এর অংশ হিসাবে বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে,  বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর নির্দেশনায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ ও বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের যৌথ সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে  এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি ইমরান আহমেদ মনি, সহ সভাপতি শেখ মোজাম, সাধারন সম্পাদক মুকুল মল্লিক,  প্রচার সম্পাদক বিধান চন্দ্র পাল, আকাশ পাল প্রমুখ।

বাগেরহাটে ভুমি মালিককে অধিগ্রহনের চেক দিলেন ডিসি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভুমি অধিগ্রহনের ১৮জন জমির মালিককে ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক হস্তাস্তর করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। বুধবার সকাল ১১টায় উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক অনুষ্ঠানে জমির মালিকদের এই চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ শরিফুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন জমির মালিকগণ। অনুষ্ঠানে ১৮জন জমির মালিককে জমি অধিগ্রহনের ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

বাগেরহাটে জালে আটকা পড়লো শিশুর মরদেহ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলের জালে আটকা পড়েছে এক শিশুর মরদেহ। জিউধরা গ্রামের এমদাদুল হাওলাদারের ছেলে মাহিম ইসলাম আবীর(৫) এর মরদেহ বুধবার বেলা ১২টার দিকে উমাজুড়ি খালে জালে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রথমিকের ছাত্র ছিল। মা-বাবার মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উমাজুড়ি গ্রামের ভ্যান শ্রমিক নানা লাল মিয়া তালুকদারের বাড়িতে সে থাকতো।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারনে আবীরের মা ময়না বেগম ও পিতা এমদাদুল হাওলাদার চট্টগ্রামে পৃথক ঠিকানায় থাকেন। ওই সংসারের একমাত্র সস্তান আবির তার নানা লাল মিয়া তালুকদারের কাছে থেকে লেখাপড়া করছিল। বুধবার বেলা ১০টার দিকে নানী রহিমা বেগম কিস্তি দিতে যান। ফিরে দেখেন আবির ঘরে নেই। পরে খালে তল্লাশী করে গড়াজালের সাথে পাওয়া যায় তার মরদেহ। আবীর কখন কিভাবে খালে পড়ে ভেসে যায় তা জানা যায়নি।

চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ: বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশু সহ আহত-৭

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে প্রতিপক্ষের হামলা মহিলা ও শিশু সহ ৭জন গুরুত্বর জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এমনকি হামলাকারীদের মারধরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাঁধা প্রদান এবং অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগামাদুরপাল্টা গ্রামের সুরেশ ঢালী তার পৈত্তিক সূত্রের ৫ একর জমিতে বিগত কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে আসছিলেন। সম্প্রতি এ জমির রেকডীয় মালিকানা দাবী করে নানাভাবে হয়রানী করে আসছিল জয়খাঁ গ্রামের অমিত মন্ডল। আর এ নিয়ে রেকর্ড সংশোধনীর মামলা ও আইনী লড়াই চলে আসছে বিবাদমান দু’গ্রুপের।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরে অমিত মন্ডল ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মতি মোল্লার নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ৩০/৩৫ জনের একদল লাঠিয়াল বাহিনী সুরেশ ঢালীর চিংড়ি ঘেরে আকস্মিক হামলা চালায়। এ সময় দখলকারীদের হামলায় সুজিত ঢালী(৩৯), বিউটি ঢালী,(২৮), স্বরস্বতি ঢালী (৫৬), সোনালী ঢালী (২৯)কালীদাস শিকদার(৩৬), সুচিত্রা মন্ডল(২৭) রক্তাক্ত জখম হয়।

এ ছাড়া হামলাকারীদের রোষানলের শিকার হয়েছে দু’বছরের এক শিশুও। হামলাকারীরা চিংড়ি ঘেরে বাসায় আহরিত বিপুল পরিমান মাছ লুট, জাল ছেড়া সহ প্রায় ২ ঘন্টা ব্যাপী এ তান্ডব চালায় । এ ছাড়া আহতরা রক্তাক্ত অবস্থা চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে অবরুদ্ধ রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয় আহতদের।

এ দিকে ঘের দখল ও হামলা মারধরের ঘটনা প্রসঙ্গে সুবেশ ঢালী অভিযোগ করে বলেন, ভুলে রেকর্ড হওয়া জমির মালিকানা দাবী করে প্রতিপক্ষরা জবর দখলের জন্য এ হামলা চালায়।তবে এ বিষয় জানতে চাইলে রেকর্ডীয় সূত্রে জমির মালিকানা দাবী করে অমিত কুমার মন্ডল জানান, এ বিষয় নিয়ে কয়েক দফায় শালিস বৈঠক হয়েছে। আমার জামি ও ঘের আমি দখলে নিয়েছি আর তা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সব কিছু জানেন।

ঘটনার পর পরই চিংড়ি ঘের এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষন করে মোংলা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ফিরে মোংলা থানার এস আই লিটন বিশ্বাস জানান, চিংড়ি ঘেরটিতে দুপুরে একদল লোক অবস্থান ও দখল নেয়ার চেষ্টা করে। তবে দখলকারীদের কাউকে ঘেরটিতে পাওয়া যায়নি। এ ছাড়া হামলা ও মারধরের ঘটনা স্বীকার করে তিনি আরও বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তেরখাদায় এক যুবকের মৃত্যু

তেরখাদা প্রতিনিধি

এলাকাবাসী সুত্রে জানা যায় তেরখাদা গ্রামের রবিউলের সহিত ৭/৮ বছর আগে একই গ্রামের মৃত্যু রেজাউল মোল্যার কন্যা বালী বেগমের বিবাহ পরবর্তীতে পারিবারিক কলহের জেরে রবিউলের বড় শ্যালকের ডিভোর্স দেওয়া স্ত্রীর সহিত পুনঃরায় রবিউল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই সংসারে দুই স্ত্রীর যাতাকলে নির্মম নির্যাতনে রবিউলের দিন কাটে। গতকাল রবিউল তার ব্যবসায়িক কাজকর্ম সেরে বাড়ী এসে রাতের খাবার সেরে কবিরাজী ঔষধ খেয়ে ঘুমায় সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ীর লোকজন এলাকাসী ও গ্রাম্য ডাক্তার ডেকে নিলে ডাক্তার রবিউলকে মৃত্যু বলে ঘোষনা করেন। এসংবাদ পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনা উপস্থিত হয়ে লাশের গায়ে হাত পা বাধার দাগের চিহ্ন দেখে তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন। মৃত্যু রবিউলের ৬ বছরের ছেলের জবানবন্ধী জানতে পারে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিউলের খালাতো ভাই জুয়েলকে পুলিশ হেফাজতে রেখেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে ডাক্তারের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে ডাঃ উপেন্দ্রনাথ পাল নামের একজন মারা গেছেন। তিনি ২৩জুন রাতে খুলনার বয়রা ডায়াবেটিকস হাসপাতালে মারা যান। তিনি অসুস্থ হয়ে ৫/৬দিন পূর্বে উক্ত হাসপাতালে ভর্তি হন। ২১জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমূনা দেন খুলনা সদর হাসপাতালে। ২৩জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে জানা গেছে তিনি করোনা পজেটিভ। এছাড়াও এ পর্যন্ত ফকিরহাট উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮জন। এদের মধ্যে ১৮জন সুস্থ হয়েছেন। আক্রান্তরা ফকিরহাটের বিভিন্ন স্থানে বাড়ী। এর মধ্যে কয়েকজন বিভিন্ন স্থান থেকে বাড়ীতে এসেছে। অন্যরা সংক্রমণ হয়েছে। করোনা সনাক্তদের মধ্যে ডাক্তার, মেম্বর, গামের্ন্টকর্মী, স্বাস্থ্যকর্মী রয়েছেন। ২জন শিশুকন্যা, ১০জন নারী সহ ২৬জন পুরুষ রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। উল্লেখ্য, ডা: উপেন্দ্রনাথ পাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।

মহেশপুরে গভীর রাতে বাড়ীতে হামলা-নারীসহ ৪জন আহত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

ঝিনাইদহের মহেশপুরের শংকরপুর গ্রামে পুর্ব শক্রতার জেরে মঙ্গলবার গভীর রাতে বাড়ীতে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। রাতেই এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নুরছবি খাতুন (৩২),হাসিনআরা (৩০),রানা হোসেন(২৩) ও মহির উদ্দীনকে(৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার স্বরুপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মহির উদ্দীনের সাথে প্রতিবেশী জিয়া,শফি,শরিফুলের দীর্ঘদিন ধরে শক্রতা চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে জিয়া,শফি,শরিফুল,লিটু,পলাশ,রফিক,রকি ও বিলাশ মহির উদ্দীনের বাড়ীতে হামলা করে।

এতে পরিবারের নারী-পুরুষসহ ৪জনকে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মহেশপুর থানায় মহির উদ্দীন বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় রশিদ ও টাকাসহ ৪জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় চাঁদা আদায়ের রশিদ ও টাকাসহ  ৪জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে মহেশপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন একদল চাঁদাবাজ মহেশপুর-চৌগাছা সড়কে যানবাহনে চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশকে অভিযানে পাঠায়।

মহেশপুর থানা পুলিশ গতকাল বুধবার ভোররাতের দিকে মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থান থেকে ট্রাকে চাঁদাবাজি করার সময় মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাকিল,শফিকুল ইসলামের ছেলে সুমন,দাউদ মোল্লার ছেলে হুসাইন ও যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের মফিজ রহমানের ছেলে জাহিদসহ ৪ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার ইখলাস মোল্লা বুধবার আটককৃত চাঁদাবজদের বিরুদ্ধে মহেশপুর থানায় হাজির হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে,ট্রাক ভর্তি কয়লা নিয়ে ইখলাস মোল্লা যশোর থেকে রাতে মহেশপুর উপজেলার ভৈরবা যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে তিনি মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থানে পৌছালে ৪ চাঁদাবাজ তার নিকট চাঁদা দাবি করে। ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ তাদেরকে হাতেনাতে আটক করে।

সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম আগে থেকেই তৎপর রয়েছেন। তার এই ভুমিকায় সমাজের সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ ৪জনকে হাতেনাতে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

বাগেরহাটের মোড়েলগঞ্জে জেলের জালে শিশুর লাশ

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জে জেলের জালে আটকা পড়েছে এক শিশুর মরদেহ। জিউধরা গ্রামের এমদাদুল হাওলাদারের ছেলে মাহিম ইসলাম আবীর(৫) এর মরদেহ বুধবার বেলা ১২টার দিকে উমাজুড়ি খালে জালে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রথমিকের ছাত্র ছিল। মা-বাবার মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উমাজুড়ি গ্রামের ভ্যান শ্রমিক নানা লাল মিয়া তালুকদারের বাড়িতে সে থাকতো।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারনে আবীরের মা ময়না বেগম ও পিতা এমদাদুল হাওলাদার চট্টগ্রামে পৃথক ঠিকানায় থাকেন। ওই সংসারের একমাত্র সন্তান আবির তার নানা লাল মিয়া তালুকদারের কাছে থেকে লেখাপড়া করছিল।

বেলা ১০টার দিকে নানী রহিমা বেগম কিস্তি দিতে যান। ফিরে দেখেন আবির ঘরে নেই। পরে খালে তল্লাশী করে গড়াজালের সাথে পাওয়া যায় তার মরদেহ। আবীর কখন কিভাবে খালে পড়ে ভেসে যায় তা জানা যায়নি। এদিকে রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজাহান রহমান বিথি মাহিম ইসলাম আবীরের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

মোড়েলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ হাওলাদার (৭৫) মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় আলতি বুরুজবাড়িয়া গ্রামে পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় সালাম প্রর্দশন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. রায়হান কবীরসহ এ সময় উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

আব্দুল ওয়াদুদ দৈবজ্ঞহাটী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আব্দুল ওয়াদুদ হাওলাদার চ্যানেল আই বাগেরহাট জেলা প্রতিনিধি হাওলাদার মাহফিজুর রহমানের ছোট চাচা। এদিকে সাংবাদিকের চাচার মৃত্যুতে মোড়েলগঞ্জ প্রেসকাব ও সেলিমাবাদ প্রেসকাবের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

শরখোলায় করোনায় ব্যাংক ম্যানেজারসহ ৫ জন নতুন আক্রান্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নতুন করে আরো পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের পিতা এসকে মহিউদ্দিন উদ্দিন আহম্মেদ (৬১), তার মা নাজমিন আহম্মেদ (৪২), বোন মৌসান নাজনিন (২২), তাফালবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মল্লিক আরাফাত (৩৩) ও জনতা ব্যাংকের শরণখোলা শাখার সাবেক ব্যাবস্থাপক দেবাশীষ মিস্ত্রী। বুধবার দুপুরে তাদের দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌছায়। এনিয়ে শরণখোলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ জনে দাড়িয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত সোমবার (২২জুন) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে দুপুরে পাঁচ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসে পৌছায়। আক্রান্তদের মধ্যে ডাঃ ফয়সাল আহম্মেদের পরিবারের সদস্যরা খুলনায় তাদের বাড়িতে এবং অন্য দুইজন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ডাঃ ফয়সালের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা শরণখোলায় দিলেও তারা মূলতঃ খুলনায় বসবাস করেন। আক্রান্তদের সংর্স্পশে যারা আসছেন তাদের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এ পর্যন্ত ২১ জন আক্রান্তের মধ্যে থেকে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।

ইন্দুরকানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে রূপসী বাংলা উন্নয়ন সংস্থা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে কোভিট-১৯ (করোনা ভাইরাস) সংক্রামক রোধে পরিবার কল্যান কেন্দ্রে স্বাস্থ্য উপকরন বিতরন করেন  রূপসী বাংলা উন্নয়ন সংস্থা । বুধবার ইন্দুরকানী উপজেলার ০৩টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে । স্বাস্থ্য উপকরণের মধ্যে ছিল- পিপিই, হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লোভস, মাস্ক ও হাতধোয়া সরঞ্জামাদি। এ বিতরনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ইন্দুরকানী প্রেসকাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

মহেশপুরে আরো ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে আরো ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩জনে। নতুন করে আক্রান্ত হলেন- উপজেলার গুড়দাহ গ্রামে একজন, পৌর এলাকার বগা গ্রামের একজন, খালিশপুরের বজরাপুর গ্রামের একজন এবং খালিশপুর বাসষ্ট্যান্ডপাড়ার রায়হানের শিশু কন্যা। উল্লেখ্য, গত ১৯শে জুন ঐ শিশুর মা করোনায় আক্রান্ত হয়।

শিশু সহ ৪জনেই এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে সেখানে পরীক্ষার পর বুধবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য, ২৪শে জুন ঝিনাইদহ জেলায় ১৬ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুরে ৪জন। মহেশপুরে ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪জন সুস্থ হয়েছেন এবং ৯জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

মহেশপুরে আন্ত ডাকাত দলের সদস্য আব্দুর রাজ্জাক আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর আন্তঃডাকাত দলের এক সদস্য কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে  তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের মৃত বদরউদ্দিন মন্ডলের ছেলে আন্তঃ ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক(৩৫) কে আটক করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানিয়েছেন, তার বিরুদ্ধে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর ও কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাত্রে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বুধবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মুরারীদহ এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে চাকুরী প্রত্যাশীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তণ শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নেয়। এসময় বক্তারা, ২০১৮ সালের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্যানেলে নিয়োগের দাবী জানান।  এ দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

ঝিনাইদহে স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধানহাড়িয়া নামক স্থানে অবস্থিত মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনের সকল স্টাফ ও  বাস ট্রাক মাইক্রো বাস প্রাইাভেট কারের চালক ও শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও ক্যাপ প্রদান করা হয়েছে। মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শরিফুল ইসলাম জানান, তিনি করোনা শুরু থেকেই ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।

ফকিরহাটে ১৮জমির মালিককে ভুমি অধিগ্রহনের চেক প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভুমি অধিগ্রহনের ১৮জন জমির মালিককে ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। বুধবার সকাল ১১টায় উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক অনুষ্ঠানে জমির মালিকদের এই চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মহিলা প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ শরিফুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন জমির মালিকগণ। অনুষ্ঠানে ১৮জন জমির মালিককে জমি অধিগ্রহনের ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

ফকিরহাটে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থ্য ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে জিআর প্রকল্পের চাউল বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই চাউল বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে ও সদ্য যোগদানকারি ইউপি সচিব রাজিব কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ট্রাগ অফিসার সরদার আমজাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সদস্য আব্দুল খালেক খান, শংকর দত্ত, মোস্তফা কামাল হারুণ, মহিলা সদস্যা সাজেদা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে শতাধিক পরিবারের মাঝে জিআর প্রকল্পের চাউল বিতরন করা হয়।

সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতা আব্দুল হান্নান চৌধুরী গতকাল সকাল সোয়া দশটায় ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমের প্রথম নামাজে জানাজা যাদ যোহর ঢাকার মোহাম্মদপুর হাউজিং মসজিদ প্রাঙ্গণে এবং কুমিল্লার বরুরা উপজেলার পয়ালগাছা গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতা- বিনয় কৃষ্ণ দাস গতরাত ৩টা ১০মিনিটে বার্ধক্যজনিত কারণে মোল্লাহাট উপজেলার কুড়িয়া গ্রামে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিনপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। অপর পৃথক এক শোকবার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইএস ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগম এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামসহ ডিসিপ্লিনদ্বয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি শোক প্রকাশ করেছেন। এছাড়া পৃথক বিবৃতিতে এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর পিতা আব্দুল হান্নান চৌধুরী এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিমুল দাসের পিতা- বিনয় কৃষ্ণ দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাস।

তালায় দারোগার সামনে পূর্ব শক্রতার জেরে ১জনকে কুপিয়ে জখম ও আহত ৪২জন তালা হাসপাতালে ভর্তি

ইলিয়াস হোসেন, তালা

তালায় পূর্ব শক্রতার জেরে, তেতুলিয়া ইউনিয়নে কলিয়া গ্রামে ইদ্রিসগং কর্তৃক, জাতপুর থানার এসআই সাইদুর রহমানের সামনে, একই এলাকার মোঃ আবুল হোসেন মন্টুর স্ত্রীকে কুপিয়ে জখমসহ ৪জনকে আহত করেছে। বর্তমান ২জন তালা হাসপাতালে ভর্তি আছে। তালা থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা।

ঘটনার বিবরনে, তেতুলিয়া ইউনিয়নে কলিয়া গ্রামের মৃত কেরামত আলী মাহমুদ এর পুত্র আবুল হোসেন মন্টু(৫০) বলেন, পৈত্রিক জমির মাপকে কেন্দ্র করে, একই এলাকার মৃত সানা তুল্লা মাহমুদ এর পুত্র ইদ্রিস আলী(৩৫), হেকমত আলী মাহমুদ এর পুত্র মিজান মাহমুদ(৫২), জিয়াউর মাহমুদ(৩৫), হামিদ আলী মাহমুদ(৫৫), ফজর আলী মাহমুদ এর পুত্র রবিউল ইসলাম(৩০), রহমান মাহমুদের পুত্র রফিকুল মাহমুদ(২৮) এবং মুত খাদেম আলী মাহমুদ এর পুত্র শাহিনুর মাহমুদ(৩২) উভয়ে মিলে বুধবার(২৪জুন) সকাল ১০ ঘটিকার সময়, আমার নিজ বাড়ীতে ঢুকে জাতপুর ক্যাম্পের এসআই সাইদুর রহমানের সামনে, প্রথমে ইদ্রিস আলী মাহমুদ আমাকে বেধকড় মাধধোর করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র গাছকাটা দা দ্বার আমার মাথায় কোপ মারতে গেলে, আমার স্ত্রী হালিমা বেগম(৪৫) ঠেকাতে যায়। সেই দায়ের কোপ হালিমার মাথায় মারে। এতে প্রচুর রক্ত ক্ষরন হয়। বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি আছে। তার মাথায় ১৩টি সেলাই দেয়া হয়েছে। এর পরে সকলে মিলে আমার ডিগ্রী পড়–য়া কণ্যা রাফিজা খাতুন(২২) কে স্লীতাহানী করে পরনের জামা কাপড় ছিড়ে ফেলে। এর পর আমার মাতা রিজিয়া বেগম(৭০), আমার ভাই মোঃ আবুল হাসান(৩৫), আবুল কাশেম(৪৫), একাদশ শ্রেণীর ছাত্র তামিম(১৭), আমার খালা ভানু বিবি(৬০), আমার এইটে পড়া ছেলে তাজনিম মাহমুদ(১২) কে সন্ত্রাসী কায়দায় আক্রমন করে। আমাদের জীবনের শেষ করে দেয়ার হুমকি দিয়ে বেধকড় মারধোর করে। তারা আমাদের ঘরবাড়ী ভাংচুর করে। আমার মেয়ে রাফিজার গলায় আট আনা ওজনের স্বর্নের চেইন ছিড়ে নেয় এবং আমার স্ত্রীর ১২ আনা ওজনের গলার চেইনও ছিড়ে নেয়। যার আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা। এ ছাড়া বাড়ীর টিউব ওয়েল ভেংগে দেয়। তারা এসিল্যান্ড অফিসের নোটিশকে অগ্রাজ্য করে আমাদের উচ্ছেদ করার উদ্দেশ্যে আক্রমন করে। আমরা সুবিচারের আশায় তালা থানায় লিখিত এজাহার দাখিল করেছি। এ বিষয়ে জাতপুর ক্যাম্পের এসআই সায়েদুর রহমান সতস্য স্বীকার করে বলেন, তারা যদি আইনগত সহায়তা নেয় তবে আমি সাহায্য করিব। এছাড়া আগামী সোমবার ২পক্ষকে নিয়ে বসার ব্যবস্থা করবো।

যশোর উপশহরে ইমু হত্যাকারি শাহরিয়ার আদালতে জবানবন্দী প্রদান

যশোর অফিস

উঠতি সন্ত্রাসী দুর্জয় ও সোহাগ বার্মিজ ছুরি দিয়ে এহসানুল হক ইমুকে এলোপাতাড়ি কোপায়। তাদের সঙ্গে যোগ দিয়ে আল শাহরিয়ার, শাহিন, বাবু, মাসুদ, ইয়াসিন, সুইট, আসিফসহ আরো কয়েকজন দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ইমুকে। উল্লিখিতদের মধ্যে আল শাহরিয়াকে গ্রেফতার করার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এই তথ্য দেয় সে। পরে তাকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয়। গত ২১ জুন সন্ধ্যার পর যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডের পাশে শিশু হাসপাতালের কাছে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন ইমু। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর মারা যান তিনি।

নিহত ইমু নূতন উপশহর বি ব্লকের ১০৯ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেনের ছেলে।

এক আসামির এই স্বীকারোক্তির মাধ্যমে পিবিআই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশের এই সংস্থাটি।

পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের গণমাধ্যমে পাঠানো তথ্যে বলা হয়েছে, নিহত ইমুর বাবা ২২ জুন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলাকে ভিত্তি করে পিবিআই খুনের রহস্য উদ্ঘাটনে নামে। হত্যাকান্ডের পর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। আটক করা হয় আল শাহরিয়ার (২০) নামে এক তরুণকে। জিজ্ঞাসাবাদে সে নিজেসহ মোট নয়জন খুনের সঙ্গে জড়িত বলে স্বীকার করা ছাড়াও কী কারণে ইমুকে খুন করা হয়েছে, সে তথ্যও দেয়। এরপর শাহরিয়ারকে গ্রেফতার দেখানো হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই স্নেহাশিস দাশ গ্রেফতার শাহরিয়ারকে উদ্ধৃত করে বলছেন, ঘটনার দিন শিশু হাসপাতালের বিপরীত পাশে ‘রয়েল টি স্টল’-এর সামনে ইমু ও তার বন্ধু শোয়েব চা পান করছিলেন। একই স্থানে শাকিল, সাখাওয়াত ও তানভির নামে তিন যুবকও চা পান করছিল। ওই সময় আল শাহরিয়ার এবং তার বন্ধু দুর্জয় (২০) ও মাসুদ (২৫) একটি মোটরসাইকেলযোগে সেখানে আসে। শাকিল ও দুর্জয়ের মধ্যে মাদক বেচাকেনা নিয়ে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে শাকিলকে চায়ের দোকানে পেয়ে মারধর করে দুর্জয়। তারা শাকিলের মোটরসাইকেলের চাবিও কেড়ে নেয়। ইমু এই সময় দুর্জয়কে চড়-থাপ্পড় দিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসা করে দেন। শাকিল ঘটনাস্থল ত্যাগ করে।

পিবিআই বলছে, এর কিছু সময় পর রাত সাতটা ৪০ মিনিটের দিকে দুর্জয়, তার বড় ভাই বাবু ও সোহাগ একটি মোটরসাইকেলে পুরাতন কসবা এলাকা থেকে ঘটনাস্থলে আসে। পরপরই দুটি অটোরিকশাযোগে সেখানে হাজির হয় আল শাহরিয়ার, মাসুদ (২৫), ইয়াসিন (২০), সুইট (২০), শাহিন (২০) এবং আসিফ (২০) নামে তরুণেরা। প্রথমে দুর্জয় ও সোহাগ বার্মিজ ছুরি দিয়ে আঘাত করে বসে থাকা ইমুকে। এরপর আল শাহরিয়ার, শাহিন, বাবু, মাসুদ, ইয়াসিন, সুইট ও আসিফ তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

গ্রেফতার শাহরিয়ারকে ওই মামলায় আজ বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। সেখানে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

যশোরে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

যশোর অফিস

যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আরো ৪৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় ৩৯১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিললো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় এ জেলার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯টি নমুনার রেজাল্ট পজেটিভ আসে।

এছাড়া মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের করোনা পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।

যবিপ্রবির ল্যাবে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে নিজস্ব জিনোম সিকুয়েন্স মেশিনের সাহায্যে তরুণ শিক্ষক ও গবেষকদের অকান্ত পরিশ্রমে অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ^বিদ্যালয় হিসেবে তিনটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচনের এ ঘোষণা দেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জিনোম সিকুয়েন্সগুলো ইতিমধ্যে বিশ^খ্যাত জিনোম ডাটাবেজ সার্ভার জিআইএসএআইডি-তে জমা দেওয়া হয়েছে। অন্যান্য বিশ^বিদ্যালয় যেখানে বিশ^বিদ্যালয়ের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে জিনোম সিকুয়েন্স করেছে, সেখানে অপেক্ষাকৃত নবীন বিশ^বিদ্যালয় হলেও নমুনা প্রসেসিং, ভাইরাস শনাক্ত, নিউকিক এসিড পৃথকীকরণ থেকে শুরু করে জিনোম সিকুয়েন্স পর্যন্ত এই বিশ^বিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা নিজেরাই করেছে। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাবে করোনা ভাইরাসের জিনোম সিকুয়েন্স করা সম্ভব হলো।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস থেকে এই জিনোম সিকুয়েন্সগুলো করা হয়েছে। এই সিকুয়েন্সগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সংক্রমিত ভাইরাসের প্রথম জিনোম সিকুয়েন্স, যার মাধ্যমে এই অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতিপ্রকৃতি, তা কোথা থেকে ছড়ালো ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে। এই জিনোম সম্পর্কিত বিশ্লেষণ আমাদের গবেষকরা করছেন এবং এ অঞ্চলের ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শিগগরিই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। ভবিষ্যতে এই ল্যাবে মেটাজেনোম করার মাধ্যমে রোগীদের সংক্রমনের তীব্রতার কারণও জানা যাবে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, একটি নবীন বিশ^বিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা পরীক্ষার পাশাপাশি জিনোম সিকুয়েন্স করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য। আপনাদের মাধ্যমে এই সাফল্যের সাথে সংশ্লিষ্ট সাহসী যোদ্ধাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমি আরও জানাতে চাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে একটি অত্যাধুনিক অ্যানিমেল হাউস ও গ্রিন হাউসের তৈরি করা হচ্ছে। ফলে ভবিষ্যতে বিএসএল-৩ ল্যাবরেটরি স্থাপন করে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে ভ্যাকসিন তৈরিসহ আরও উচ্চমানের গবেষণা করতে আমাদের গবেষক দল প্রস্তুত রয়েছে।

অধ্যাপক ড. আনোয়ার আরও জানান, ‘আমার জানা মতে বাংলাদেশের নভেল করোনা ভাইরাসের জিনোম সম্পর্কিত বিষয়ে ‘এ’ ক্যাটাগরির আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রথম গবেষণাপত্রটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষকদের। এ ছাড়াও, নভেল করোনা ভাইরাস নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশ কিছু গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য রিভিউ পর্যায়ে আছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজে অভিজ্ঞ শিক্ষক, গবেষক, বায়োসেফটি ট্রেনিংপ্রাপ্ত মাইক্রোবায়োলজিস্ট ও মলিকুলার বায়োলজিস্টবৃন্দ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করায়, এই ল্যাবে নমুনা পরীক্ষার মান যথেষ্ট উন্নত।’ তিনি বলেন, আমি এবং প্রফেসর ড. মো. আনিছুর রহমান যখন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য যাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জিনোম সেন্টারের ভূয়সী প্রশংসা করেন এবং করোনা ভাইরাস পরীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস পরীক্ষণ দলের সদস্যরা পালাক্রমে ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছেন। ফলে আগের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে গবেষক দলের সদস্য অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ড. মো. নাজমুল হাসান, ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, ড. শিরিন নিগার, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাষ চন্দ্র রায়, এ. এস. এম. রুবাইয়াত-উল-আলম, মো: সাজিদ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মতিনের ইন্তেকাল

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মতিন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……রাজিউন)। বুধবার সকালে ফজর নামাজ পড়ে ঘুমালে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মঠবাটী গ্রামের মরহুম কওসার আলী সরদারের মেঝপুত্র ও পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জোহরবাদ মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, আশরাফুল ইসলাম নান্নু, ডাঃ আব্দুল মজিদ, মাওঃ আ.খ.ম. তমিজ উদ্দীন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, শাহাদাৎ হোসেন ডাবলু, এস,এম, এনামুল হক, মাওঃ আমিনুল ইসলাম, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, এ্যাডঃ আবুল কালাম আজাদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা চেম্বারের শোক

খবর বিজ্ঞপ্তি

সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ টেনা’র মেজ ভাই নূর হোসেন (৭২) গত ২৩ জুন, ২০২০ তারিখ মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারনে ইন্তেকাল করার ৩০মিনিট পর তার বড় ভাই নূরুল ইসলাম (৭৮) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তারা অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁদের এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমদের রুহের মাগফেরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোলাদনা ইউপি চেয়ারম্যান এনামুল এবার করোনাযোদ্ধা হিসেবে মাঠে নেমেছেন

বাবুল আকতার পাইকগাছা থেকে

প্রাকৃতিক দুর্যোগ, সুপার সাইকোন ঘুর্নিঝড় আম্ফান আর করোনার মত মহাদুর্যোগ প্রতিদিনই খুব কাছে থেকে সবকিছু মোকাবেলা করছেন পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এস এম এনামুল হক। এসব কাজ করেই বিভিন্ন সময় তিনি বিভিন্ন উপাধিতে ভুষিত হয়েছেন। মাসখানেক আগে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভেঙ্গে যাওয়া বেড়িবাধ নির্মান করেছেন গ্রামের হাজার হাজার মানুষকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। শুধু যে তার সোলাদানা ইউনিয়ন, তা নয়, পার্শ্ববর্তী ইউনিয়ন দেলুটিরও কয়েকটি বেড়িবাধ নির্মাণ করেছেন এ জনপ্রতিনিধি। এধরনের অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করে তিনি ফাটাকেষ্ট উপাধি পেয়েছেন সাধারণ জনগনের কাছে। বুধবার রাতে সোলাদানা ইউপির করোনায় আক্রান্ত ছবিরন বিবির (৭২) পরিবারসহ লকডাউনের আওতায় আনলেন ১০টি পরিবার। যতদিন ওইসব পরিবারগুলো লকডাউনে থাকবেন; ততদিন পরিবারগুলোর যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। এরআগে করোনায় আক্রান্ত পাইকগাছা পৌর কাউন্সিলার কামাল আহম্মেদ সেলিম নেওয়াজের ক্ষেত্রেও একই ভাবে দায়িত্ব পালন করেছেন। এসবের কারনে তিনি করোনাযোদ্ধা উপাধি পেয়েছেন।

পাইকগাছার একাধিক ব্যক্তির সাথে আলাপ করলে তারা জানান, ইউপি চেয়ারম্যান এনামুল একজন ভিন্নধর্মী মানুষ, তিনি নিজেকে দিন দিন নতুনভাবে আবিস্কার করছেন এবং নতুনভাবে জনগনের মাঝে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তারা বলেন, এনামুল চেয়ারম্যান দক্ষিনাঞ্চলের জনপ্রতিনিধিদের কাছে অনুকরনীয় দৃষ্টান্ত। করোনা আতঙ্কে যখন জনপ্রতিনিধিরা নিজেদের গুটিয়ে রাখছেন তখন আপনি এ ধরনে কাজ করছে প্রশ্নের জবাবে সোলাদানা ইউপি চেয়ারম্যান বলেন, আমরা বাঁচবো ক’দিন? চরম বিপদের মুহুর্তে মানুষের পাশে থাকতে না পারলে কেমন জনপ্রতিনিধি আমরা? করোনা রোগীদের পাশে দাড়ানোর কারনে যদিও তার নিজ পরিবারের সদস্যরা তার ওপর অসন্তষ্ট তবুও তিনি নেমে পড়েছেন এ যুদ্ধে। সহযোদ্ধা হয়েছেন তার পরিষদের সদস্যরা। তিনি বলেন, আল্লাহ যা করে মানুষের পাশে আছি এবং থাকবো। চেয়ারম্যান এনামুল হক সকলের দোয়া চেয়েছেন।

১ দিনে আক্রান্ত ৩১, মোট ১৪৯: বাগেরহাটে করোনায় চিকিৎসকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ পাল (৭৫) নামে অবস্রপ্রাপ্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশিচত করে। এদিন দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসক উপেন্দ্রনাথ পাল ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে। এদিকে, বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৪৯ জনের করোনা শনাক্ত হল। এরমধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার দুপুরে জানান, গত সোমবার চিকিৎসক উপেন্দ্রনাথ পাল ফকিরহাটের বাড়িতে বসে অসুস্থ হলে তাকে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবের পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নারী পুরুষ মিলিয়ে ৩১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৩১জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরআগে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ হয় ১৭ জন। গত ১৭ ও ২১ জুন বাগেরহাটের সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় বাড়িতে রেখে তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ১৪৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল।