মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের শংকরপুর গ্রামে পুর্ব শক্রতার জেরে মঙ্গলবার গভীর রাতে বাড়ীতে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। রাতেই এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নুরছবি খাতুন (৩২),হাসিনআরা (৩০),রানা হোসেন(২৩) ও মহির উদ্দীনকে(৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।
এলাকাবাসী জানান, উপজেলার স্বরুপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মহির উদ্দীনের সাথে প্রতিবেশী জিয়া,শফি,শরিফুলের দীর্ঘদিন ধরে শক্রতা চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে জিয়া,শফি,শরিফুল,লিটু,পলাশ,রফিক,রকি ও বিলাশ মহির উদ্দীনের বাড়ীতে হামলা করে।
এতে পরিবারের নারী-পুরুষসহ ৪জনকে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার সকালে মহেশপুর থানায় মহির উদ্দীন বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় রশিদ ও টাকাসহ ৪জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় চাঁদা আদায়ের রশিদ ও টাকাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে মহেশপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন একদল চাঁদাবাজ মহেশপুর-চৌগাছা সড়কে যানবাহনে চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশকে অভিযানে পাঠায়।
মহেশপুর থানা পুলিশ বুধবার ভোররাতের দিকে মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থান থেকে ট্রাকে চাঁদাবাজি করার সময় মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাকিল,শফিকুল ইসলামের ছেলে সুমন,দাউদ মোল্লার ছেলে হুসাইন ও যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের মফিজ রহমানের ছেলে জাহিদসহ ৪ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় ট্রাক ড্রাইভার ইখলাস মোল্লা বুধবার আটককৃত চাঁদাবজদের বিরুদ্ধে মহেশপুর থানায় হাজির হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবজির মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে,ট্রাক ভর্তি কয়লা নিয়ে ইখলাস মোল্লা যশোর থেকে রাতে মহেশপুর উপজেলার ভৈরবা যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে তিনি মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থানে পৌছালে ৪ চাঁদাবাজ তার নিকট চাঁদা দাবি করে। ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম আগে থেকেই তৎপর রয়েছেন। তার এই ভুমিকায় সমাজের সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ ৪জনকে হাতেনাতে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।










































