শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে:
মালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বজ্রপাতে নিহত হল এক বাংলাদেশি। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক পরামানিক (৩০)। তবে নিহত বাংলাদেশির দেশের ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত যানা যায়নি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টার সময় দেশটির টেরেংগানুর কেমামান জেলার বান্ডার সিনি নামক এলাকায়। কেমামান জেলা পুলিশ সুপার হানিয়ান রামলান জানান, নিজের ঘর থেকে পায়ে হেঁটে ১শত মিটার দুরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের পাশে থাকা বাংলাদেশি আরিফুল জানায়, হঠাৎ বিকট শব্দ শুনতে পায়।
এগিয়ে এসে দেখি আমার দেশের মানুষ নিহত হয়েছে।নিহত বাংলাদেশির মরাদেহ ময়নাতদন্তের জন্য কেমামান হাসপাতালে রাখা হয়েছে।










































