Home আঞ্চলিক যশোরে প্রতারক চক্রের জন সিআইডির জালে ঘেরা

যশোরে প্রতারক চক্রের জন সিআইডির জালে ঘেরা

53

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর সিআইডি পুলিশ অভিযান পরিচালনা করে বিদেশি মুদ্রা প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছেন। ১৫ অক্টোবর রোববার বিকাল সাড়ে চারটা থেকেগভীর রাত পর্যন্ত যশোর শহরের চাচাড়া চেকপোস্ট ও রামনগর এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটক প্রতারক চক্রের প্রধান বগুড়া জেলা সাদরের পাচবাড়িয়া পালপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে সাজু মিয়া (২৯), সহযোগীরা হল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শারসাকান্তি গ্রামের জলিল মিয়ার ছেলে আব্দুর রহমান খান ওরফে ছালাম। একই উপজেলার আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান(২৭)ও জোনাব আলী মাতুব্বরের ছেলে জাহিদুল মাতুব্বর (৩৪)।

যশোর সি আই ডি পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, একটি প্রতারক চক্র আবুল কাশেম নামে এক ব্যক্তির কাজ থেকে সৌদি আরবের রিয়েল(মুদ্রা) দেবে বলে প্রতারণার জাল ফেলে একটি চক্র। সিআইডি পুলিশের একটি টিম প্রতারক চক্রের প্রধান সাজুকে কে চাচরা চেকপোস্ট থেকে আটক করে। সাজু কে সাথে নিয়ে রামনগর এলাকা থেকে ওই চক্রের আরো তিনজন আব্দুর রহমান, হাবিবুর রহমান ও জাহিদুল মাতবর কে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দশটি ১০০ ও দুইটি ৫০ টি এল এর নোট উদ্ধার হয়েছে।
পুলিশ সুপার জানান এই চক্রটি দেশের প্রত্যন্ত অঞ্চলের সহজ সরল সাধারণ মানুষের সাথে প্রতারণা করে নগদ টাকা হাতিয়ে নেয়। আটক কি তোদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।