বিনোদন প্রতিবেদক।।
বিরতির পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কাজ শুরু করেন ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের সিনেমায়। কিন্তু এর মধ্যেই হঠাৎ ঠান্ড-জ্বরজনিত উপসর্গ নিয়ে বন্ধ করতে হয় শুটিং। এরপরই এই চিত্রনায়িকা ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে।
গেল চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন পরী। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ঠান্ডা-জ্বর কমেনি, কমেছে প্রেসার। সেকারণে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।
পরীমণি বলেন, ‘আজ চারদিন হলো হাসপাতালে ভর্তি। শরীরটা খুব একটা ভালো না। ঠান্ডা-জ্বর কমেনি, প্রেসারও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন আমাদের সুস্থ করে দেন।’
উল্লেখ্য, রেজা ঘটকের পরিচালনায় ‘ডোডোর গল্প’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরী। এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে।










































