Home Uncategorized বিএনপি নেতা এ্যানির বাসায় পুলিশের হানা: গ্রেফতার

বিএনপি নেতা এ্যানির বাসায় পুলিশের হানা: গ্রেফতার

19

ঢাকা অফিস।।

রাত সোয়া দুইটার দিকে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন এ্যানির বাসায় পুলিশ হানা দিয়েছে। বাসায় তলা ভেঙে ঢুকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় নিয়ে গেছে।

আটকের আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনি ভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।

এর আগে রাত দুইটার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ তাকে থানায় যেতে বলছে। সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে স্বপন আরো জানান, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নিয়েছে।