স্পোর্টস ডেস্ক।।
আগে ব্যাটিং করে কুশল মেন্ডিস ও সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৩৪৪ রান করেছিল শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানে বাবর আজম ও ইমাম উল হককে হারায় পাকিস্তান। তবে এরপর ১৭৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক। শফিক ১১৩ রান করে ফিরলেও রিজওয়ান অপরাজিত থাকেন ১৩৪ রানে। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ৪৮ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাড়া করে জয়ের রেকর্ড।
শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪৪ রান
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে কুশল মেন্ডিস ১২২ ও সামারাবিক্রমা ১০৮ রান করেন। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন হাসান আলি।
মেন্ডিসকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দিলেন হাসান
বিধ্বংসী হয়ে ওঠা কুশল মেন্ডিসকে পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দিলেন হাসান। ফেরার আগে ৭৭ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১২২ রান করেন তিনি।
মেন্ডিসের বিধ্বংসী সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
মাত্র ৬৪ বলেই সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। এই ডানহাতি ব্যাটারের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলঙ্কা।
২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২০২ রান।
ফিফটি করেই ফিরলেন নিসাংকা
৫৯তম বলে ফিফটি স্পর্শ করার পর ৬১তম বলেই ফিরে গেলেন পাথুম নিসাংকা। ফেরার আগে ৬১ বলে ৫১ রান করেন তিনি। ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১১২ রান।
হাল ধরেছেন মেন্ডিস আর নিসাংকা
দলীয় ৫ রানেই ফিরে যান কুশল পেরেরা। এরপর দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও পাথুম নিসাংকা। দুজনের জুটি ইতিমধ্যে ৮০ রান পার হয়েছে। ১৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৯০ রান।
কুশলকে ফেরালেন হাসান, সতর্ক ব্যাটিং শ্রীলঙ্কার
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে ফিরিয়েছেন হাসান আলি। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪ রান।
বিশ্বকাপের এর আগে ৭ বারের দেখায় সবগুলোতে জিতেছে পাকিস্তান। আজ দুই দলের একাদশেই এসেছে এক পরিবর্তন। শ্রীলঙ্কার একাদশে পেসার কাসুন রাজিথার পরিবর্তে এসেছেন মহেশ থিকশানা। এদিকে ফখর জামানের পরিবর্তে আব্দুল্লাহ শফিককে একাদশে রেখেছে পাকিস্তান।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ বেলালাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ











































