Home খেলাধুলা দুই বিশ্বকাপের মাঝে বাবর আজমের অনন্য রেকর্ড

দুই বিশ্বকাপের মাঝে বাবর আজমের অনন্য রেকর্ড

46

স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই ভারতে পৌঁছে গেছে পাকিস্তান দল। হায়দ্রাবাদে দলটি একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। তবুও নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি।

ভারত বিশ্বকাপে পাকিস্তান কেমন করবে তা সময় বলে দেবে। তবে বিশ্বকাপে অধিনায়ক বাবর তার প্রথম ম্যাচ খেলার আগেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন। যা নেই আর অন্য কোন ক্রিকেটারের। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেন বাবর আজম। তারপর ৪ বছর বাদে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ভারতে জাতীয় দলের হয়ে ফের একবার খেলতে চলেছেন তিনি। আর এই চার বছর সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানে জাতীয় দলের হয়ে একটিও ওয়ানডে ম্যাচ মিস করেননি তিনি।

পাকিস্তানের হয়ে সবকটি ম্যাচ খেলেই বিশ্বকাপে এসেছেন বাবর‌। যে রেকর্ড নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স করেছে। যদিও তারা শিরোপা জিততে পারেনি‌। এবার বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া তারা।

ভারতের পরিবেশ অচেনা হলেও সমস্যা হবে না পাকিস্তানের, এমনটি মনে করেন বাবর। উল্লেখ্য দীর্ঘ ৭ বছর বাদে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির ফলে বন্ধ হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শেষবার ভারতে এসেছিল পাকিস্তান দল।