Home খেলাধুলা শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যে তারকারা

শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যে তারকারা

68

স্পোর্টস ডেস্ক।।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। আগামী ৫ অক্টোবর ভারত আসরের পর্দা উঠবে। যেখানে আসরটি শেষ হবে ১৯ নভেম্বর। ২০১১ সালের পর ভারত ফের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে।

এই বিশ্বকাপেই হয়তো সমর্থকরা কিছু গ্রেট ক্রিকেটারের শেষ দেখতে পাবেন। অনেকেই আবার খেলা চালিয়ে যাবেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুগে ধীরে ধীরে ব্রাত্য হয়ে পড়ছে ওয়ানডে। তাই অনেকেই ক্যারিয়ার সীমিত করার পরিকল্পনা করছেন।

এই বিশ্বকাপে খেলবেন অনেক ক্রিকেটার আছেন যাদের আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলাটা বেশ কঠিন হবে। অনেকে ইতোমধ্যে অবসরের পরিকল্পনাও নিয়ে নিয়েছেন। তাই এই আসরে নিজেদের সেরাটা দিয়েই শেষ করতে চাইবেন তারা।

৩/ডেভিড ওয়ার্নার:অস্ট্রেলিয়ান এই ওপেনার ইতোমধ্যে অবসরের পরিকল্পনা করে রেখেছেন। তিনি আগামী বছরই তিন ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় জানাতে পারেন। তার মতে, তিনি ক্যাঙ্গারুদের হয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে চান। এই বাঁহাতি এখনও অজিদের পছন্দের ওপেনার। তার বিকল্প এখনও সেভাবে তৈরি হয়নি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়ার্নার দারুণ খেলেছিলেন। তিনি ১০ ইনিংসে ৬৪৭ রান করেছিলেন। তিনি সর্বোচ্চ রান করা রোহিত শর্মা থেকে মাত্র এক রান কম করেছিলেন। আর আইপিএল খেলার কারণে ভারতীয় কন্ডিশন ভালোই জানেন তিনি। ফলে এবারও দলের নির্ভরযোগ্য ব্যাটার হতে পারেন।

৩৬ বছর বয়সী এই তারকা নিজের বিদায়টা ভালোভাবেই নিতে চাইবেন। যদিও শেষ বিশ্বকাপে অজিরা সেমিফাইনালে ছিটকে যায়। তবে এবার তারা ফাইনালের দিকে তাকিয়ে। ওয়ার্নার ইতোমধ্যে অজিদের হয়ে ২০১৫ বিশ্বকাপ জিতেছেন। ৮ বছর পর আবারও ট্রফির স্বাদ পেতে চাইবেন তিনি।

২/ সাকিব আল হাসান: আধুনিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার বলা হয় তাকে। তবে বিশ্বসেরা এই তারকাও হয়তো ভারতে শেষবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবেন। প্রায় এক দশক ধরে সীমিত ওভারের ক্রিকেটে ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের এই পোস্টার বয়। তার অলরাউন্ড পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটেই সমীহ জাগায়।

ওয়ানডে বিশ্বকাপে সর্বকালের সেরা রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান নবম। তার মাত্র ২৯ ইনিংসে ১১৪৬ রান অসাধারণ ব্যাপারই বটে। আগামী বিশ্বকাপ হয়তো তাকে আরও ওপরে নিয়ে যাবে। এছাড়া বাঁহাতি ঘূর্ণিতে ৩৪ উইকেট দখল করে তিনি বিশ্বকাপে ১২তম অবস্থানে রয়েছেন। সাকিবের ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স ছিল সবচেয়ে নজরকাড়া। আর এবার যেহেতু উপমহাদেশে বিশ্বকাপ, তাই তিনি চাইবেন নিজের রেকর্ড আরও বাড়িয়ে নিতে।

তবে ভাবা হচ্ছে এই তারকা যেহেতু বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে থাকেন, তাই এবারই শেষবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে মাঠে নামবেন। আর তার সঙ্গে যদি টাইগারদের অন্যরাও জ্বলে উঠতে পারেন, তবে বিশ্বকাপে বড় কিছু করে দেখানোর সম্ভাবনা তৈর

সাকিব তো ইতোমধ্যে অবসরের ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরটা বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন বেশ সরাসরিই। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

১/ রোহিত শর্মা: এই তালিকায় ভারতীয় অধিনায়কের নামবে বেশ বিস্ময় জাগায়। তবে ৩৬ বছর বয়সী এই তারকা ভারতের বিশ্বকাপ খরা কাটাতে পারেন বলে অনেকে বিশ্বাস করেন। অধিনায়ক হিসেবেও এই আসরটিই তার শেষ হতে যাচ্ছে, ফলে চাপে থাকতে পারেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলে রোহিত ৬৫.২০ গড় ও ৯৫.৯৭ স্ট্রাইক রেটে ৯৭৮ রান করেছেন। গত বিশ্বকাপে তো তিনি চমকেই দিয়েছেন। ৯ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছেন। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক হৃদয়বিদারক হারে বাদ পড়ে ভারত। তবে এ বছর বিশ্বকাপে নিজেদের মাঠে খেলবে রোহিতবাহিনী। দলটি হয়তো ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলতে পারে।

এ বছর রোহিত ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। যদিও ২০১১ ঘরের মাঠের বিশ্বকাপে তিনি দলে সুযোগ পাননি। তবে ফিরে এসেছেন দুর্দান্ত দাপটে এবার তার নেতৃত্বেই ভারতীয়রা স্বপ্ন দেখছে।

এছাড়া অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট, বাংলাদেশের মুশফিকুর রহিম, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও হয়তো নিজেদের শেষ বিশ্বকাপটা খেলে ফেলবেন।