Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

96

দিঘলিয়া উপজেলা শ্রমিক লীগের কেক কাটা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দিঘলিয়া শ্রমিক লীগের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর ’২৩ শুক্রবার বাদ আছর দিঘলিয়া উপজেলা আওয়ামী কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুদ্দিন আহম্মদ রিতার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক লীগ প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, গ্রন্থাগারিক সম্পাদক মোঃ ফয়সাল, দিঘলিয়া শ্রমিকলীগ সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজল, শ্রমিকনেতা মোঃ জাহিদুর রহমান, শাহা আলম খান, অসীম, আব্দুর সালাম, ওমর আলী, মোঃ রোকন, জামাল শরীফ, ইয়াসিন, আসাদুজ্জামান, সালেমুল্লাহ, আনোয়ার হোসেন, শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, মফিজ মোল্লা, সোহাগ খান, সুমন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক মোঃ জাহিদুর রহমান।

 

 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দু’দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দু’দিন ব্যাপী ক্বেরাত, হামদ-নাত, গজল প্রতিযোগিতা ও তাফসীরুল কুরআন মাহফিল শেষ হয়েছে। খুলনা নগরীর খালিশপুরে উদীয়মান যুব সমাজ ও বিশ্বাস প্রোপার্টিজ যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে খালিশপুর আলম নগর জোড়া তাল গাছ মোড় বিআইডিসি সড়ক সংলগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্বেরাত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও উদীয়মান যুব সমাজের উপদেষ্টা এস এম খুরশিদ আহম্মেদ টোনা। উদীয়মান যুব সমাজের সভাপতি সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশিক খান রাজা’র পরিচালনায় ২৯ সেপ্টেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও উদীয়মান যুব সমাজের প্রধান উপদেষ্টা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সংগঠনের উপদেষ্টা ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও মোঃ আসগর বিশ্বাস তারা, কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা শেখ মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তাহিদুল ইসলাম ঝন্টু, সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম, মোঃ সামসুল আলম লিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুমন গাজী শুকুর, কোষাধক্ষ রনি গাজী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, ক্রিয়া সম্পাদক সাফিন আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদি হাসান শুভ, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম সাগর, কার্যকারী সদস্য শেখ ফারদিন হোসেন আলিফ, সদস্য মোঃ নাহিন গাজী উৎস, মোহাম্মদ ইয়াকুব সরকার প্রমুখ।

দু’দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওঃ মোঃ গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা, বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ও খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ও যশোর মাহিদিয়া সম্মিলনী ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী শাহাদুজ্জামান।

 

 

 

 

অবৈধভাবে ঘোষণাকৃত কয়রা উপজেলা যুবদলের অন্তর্গত ৭টি ইউনিয়ন কমিটি বাতিল ঘোষনা

খবর বিজ্ঞপ্তি

গত ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং দিনগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়রা উপজেলার অন্তর্গত ৭ টি ইউনিয়নে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশ পায়, যাহা সম্পূর্ণ অবৈধ ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোন ইউনিট কমিটি গঠন/ঘোষণা করতে হলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি স্বাপেক্ষে কর্মীসভার মাধ্যমে স্ব স্ব-উপজেলার সকল নেতৃবৃন্দের মতামত ব্যতীত কোন উপজেলা/পৌরসভা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ কোন ইউনিয়ন/ওয়ার্ড কমিটি গঠন/ঘোষনা করার নিয়ম বা এখতিয়ার নেই। এইক্ষেত্রে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত এবং খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির শারীরিকভাবে অসুস্থতার কারনে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থাকায় ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ কারান্তরীণ থাকা অবস্থায় তাদের অনুমতি বা সম্মতি ব্যতিরেকে কমিটি ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।

 

খুলনা জেলা যুবদলের পক্ষ থেকে গভীর রাতে ঘোষিত এবং সংগঠণের গঠনতন্ত্র পরিপন্থী কয়রা উপজেলাধীন ৭টি ইউনিয়ন কমিটি অবৈধ ঘোষণা করা হলো এবং তাদেরকে যে কোন প্রকার সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। ।

 

 

 

 

 

 

খানজাহান আলী থানা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা নগরীর খানজাহান আলী থানা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৪টায় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এসময় তিনিি বলেন, দেশের উন্নয়নে পূরূষের পাশাপাশি আজ নারীরাও গ্ররুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বিশ^াস করে নারীদের পিছনে রেখে কোনদেশ তাদের কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে না। তিনিি আরোও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহন নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে নারীদের সুযোগ সৃষ্টি করেছেন। কারণ শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের প্রধান শক্তি হবে নারীরা। এজন্য আগামী নির্বাচনে নারীদের উন্নয়নে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। খানজাহান আলী থানা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরা পারভীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহারা ইরানী পিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর আ’লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম সোহাগ, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, দৌলতপুর থানা মহিলা আ’লীগের সভাপতি মাহফুজা শাহাবুদ্দীন, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, খ.ম লিয়াকত আলী, শেখ আব্দুল হক, ইউপি সদস্য এস এম রাসেল, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভিন, সুফিয়া বেগম, রুমা খন্দকার মুন্নি, পারভিন বেগম, এ্যাড. নার্গিস খানম, রেবা সুলতানা, জেসমিন সুলতানা, অম্বিকা মন্ডল, মালতি হালদার, গীতা রাণী, নিলা নাসির, অন্তরা চৌধূরী, সনিয়া আক্তার, শারমীন ইয়াসমিন, সাবিয়া পারভিন প্রমুখ।

 

 

 

মহেশপুরে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন- এমপি চঞ্চল

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর ঁৈবচিতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন।

ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,আব্দুস সালাম, হাবিবুর রহমান হবি শেখ প্রমুখ।

অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের পুর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল প্রতিটা খেলোয়ারের সাথে কুশল বিনিময় করেন।

 

 

 

আখের মাঠ পরিস্কার পরিছন্ন রাখবেন: মোশারফ হোসেন

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দর্শনাস্থ কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ)লি.এর  মিলসগেট (পূর্ব)সাবজোনের ২ নং ইউনিট  ২৩-২৪ আখরোপন/মাড়াই মৌসুমে আখরোপন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আখচাষি সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় বিশিষ্ট আখচাষি আলহাজ্ব আকমত আলীর সভাপতিত্বে দর্শনার দক্ষিণ চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর  ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ মোশারফ হোসেন, এফসিএমএ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি)  মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া,কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.ফিরোজ আহমেদ সবুজ,ও সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমান মাসুদ,সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মফিজ, সহ.সাধারন সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান ও সাবেক সভাপতি মো.হাফিজুল ইসলাম ও  ব্যবস্থাপক( সম্প্র.) মো.মাহবুবুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান  মো.গোলাম কিবরিয়া, এসএসিডিও (সম্প্র.) মো.নজরুল ইসলাম ,সংশ্লিষ্ঠ সিডিএ রাধারানী দাস সহ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে

কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর  ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,আপনারা আখের মাঠ পরিস্কার পরিছন্ন রাখবেন,তাতে রোগ বালাই হবে না,ফলন ভাল হবে।দাম ভাল পাবেন।প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে হলে আপনাদের সচেতন থাকতে হবে।ভাল জাতের  আখের বীজ বপন করতে হবে।আখের জমি পরিস্কার পরিছন্ন রাখতে হবে।

 

কালিগঞ্জে উপজেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভা

তাপস কুমার ঘোষ, (কালিগঞ্জ) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সেকেন্দারনগর চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম মামুন হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিঃ সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চু,

সহ সভাপতি এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক বাবলা আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক শেখ নুর আহমেদ ঈমন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক শিমুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তাপস কুমার ঘোষ, কার্যকরী সদস্য গৌরপদ দাশ বাচন, তারিকুশ শারাফাত ও মেহেদী হাসান প্রমুখ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সাংগঠনিকসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয এ সভায়। জেলা কমিটির সভাপতি ডাঃ এস এম মহিদার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আনিছুর রহমানের নির্দেশনা মাফিক আগামীদিনে সংগঠনের কার্যকলাপ পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

খুলনায় বৃক্ষরোপন কর্মসূচি পালনে ৬নং ওয়ার্ড কাউন্সিলরের প্রেস ব্রিফিং

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কেসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করবেন কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক।

এর ধারবাহিকতায় নগরীর নতুনরাস্তা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে শনিবার (৩০ সেম্পেম্বর) কেসিসির ৬নং ওয়ার্ড রোডের আইল্যান্ডে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য প্রেস ব্রিফিং করেছেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স।

তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন, পরিবেশ দূষণরোধে বৈশিক তাপমাত্রা কমাতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, জলবায়ূ পরিবর্তন বিরূপ প্রভাব রোধে এবং প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য রক্ষাসহ নৈস্বার্গিক সৌন্দর্য বর্ধনে গাছের গুরুত্ব অপরসীম। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের টেকসই উন্নয়নকে ধরে রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরসীম।

সেদিকে লক্ষ্য রেখে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একটি পরিবেশ বান্ধব তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতায় মুজগুন্নি মহাসড়কের ৬নং ওয়ার্ডের সীমান পর্যন্ত রোডের আইল্যান্ড পরিষ্কার করে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর স্বতস্ফূর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে শোভা বর্ধনের জন্য বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে। এলক্ষ্যেই আয়োজিত এই প্রেস ব্রিফিং।

এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি শেখ কাওছার আলী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক রহিম মোল্লা, মহিলা আ’লীগের সম্পাদিকা বিনু ইসলাম, মো.শাহিন শাহ, আবু বকর সিদ্দিক, অমিত কুমার সাহা, ওয়ার্ড সচিব আবু মুসা, দিপংঙ্কর বিশ্বাস, সাবের আহমেদ, চুমকি, শিপ্রাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

নওয়াব আলী মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে শনিবার বিকাল ৪টায় চরতলা ভীতের ১একতলা ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি নিমাই বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু মজুমদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ কামাল হোসেন,জেলা নির্বাহী শিক্ষা প্রকৌশলী সরকার হারুন অর রশিদ,চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্করউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, আখতারুজ্জামান ইতার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যুবলীগের নেতা সাইদুল ইসলাম সেন্টু,আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতি,শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান মোল্লা, সম্পাদক মেহেদী হাসান বিকু,বুনাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান শিকদার সম্পাদক সঞ্জয় বিশ্বাস,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিক প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক শোভনকে কথিত অভিযোগে আটক, বিএনপি’র নিন্দা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে বিনা পরোয়ানায় ও কথিত অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন কে আটক করেছে পু্লশি এমন অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোভনসহ সকল নেতৃবৃন্দের নিঃশ্বর্ত মুক্তির দাবী করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার ফয়লাহাট এলাকা থেকে শোভনকে আটক করে রামপাল থানা পু্লশি। আটককৃত ছাত্রনেতা শোভন কে পুরাতন একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুই মাস পরেই দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী হলে আমাকে বিএনপি থেকে প্রার্থী করা হতে পারে। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এবং উপর মহলের নির্দেশে রামপালের অতি উৎসাহী পু্লশি বাহিনীর সদস্যরা একের পর এক আমাদের নেতা-কর্মীদের বাড়ীতে গিয়ে হানা দিচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর খ্লুনায় বিএনপির বিভাগীয় কর্মসূচী পালন করে বাড়ীতে ফিরলে রাত সাড়ে ১০ টায় ফয়লায় বাস থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। ওই সময় আকবর হোসেন আকো ও ছাত্রদল নেতা সাবরাহান হোসেন তানজিদ কে আটক করে পু্লশি। এরপরে প্রতিদিন রুটিন করে পু্লশি বিএনপি নেতাদের বাড়ীতে অভিযান চালাচ্ছে। এমনকি বাড়ীর পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা ডক্টর ফরিদ।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের দৃষ্টি আকার্শন করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কোন নেতার বাড়ীতে পু্লশি যাচ্ছে না বা কোন হয়রানী করছে না। সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতেই কেবলমাত্র আটক বা গ্রেফতার করা হচ্ছে বলে তিনি দাবী করেন।

 

কয়রায় অমৌসুমে তরমুজ চাষের কলা কৌশলীর উপর মাঠ দিবস

কয়রা(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজের আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা বাজারে সরেজমিন কৃষি  গবেষণা বিভাগ খুলনার আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (গবেষণা) ড. সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস। সরেজমিন গবেষণা কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার আল মাহফুজ, তরমুজ চাষকৃত কৃষক মোশারফ হোসেন, ফজলুর রহমান, আলাউদ্দিন, হালিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা জানায়, এবার এই এলাকায়  প্রথম অমৌসুমে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছে। দামও বেশি থাকায় তারা বেশ খুশি। আগামীতে অনেকে কৃষকরা অমৌসুমে তরমুজ চাষ করতে আগ্রহী হয়ে উঠেছে।

 

 

কয়রায় ইউপি সদস্য মিজানুর রহমানের নামে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা সদরের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনুরের সহ আরও অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এলাকবাসি মানববন্ধন করেছে। গতকাল ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, কয়রা সদর ইউনিয়নের ১নং কয়রা গ্রামের আবু বাক্কার মোল্যার পুত্র শফিকুল ইসলাম নামের এক রাজমিস্ত্রী একই গ্রামের শেহের আলী ঢালীর কন্যা রাবেয়া আক্তারের নিকট কাজের টাকা পায়। সেই বিষয়টি শফিকুল ইসলাম আমার নিকট অভিযোগ করেন। আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সম্বনয়ে শালিস বৈঠকের মাধ্যমে শফিকুল ইসলাম টাকা পাইবে বলে সিধান্ত গ্রহন করে রাবেয়াকে ১৫ দিনের মধ্যে তার টাকা পরিশোধ করতে বলা হয়। রাবেয়া আমাদের সিধান্ত না মেনে শফিকুল টাকা চাইলে তার বিরুদ্ধে ধর্ষন মামলা করবে বলে জানিয়ে দেয়। এক পর্যায় গত ৬ আগস্ট কুরুচীপুর্ন একটি ছবি দেখিয়ে রাবেয়া আক্তার বাদী হয়ে কয়রা উপজেলার বিজ্ঞ সাব জজ আদালতে শফিকুল ও আমাকে আসামী করে ধর্ষন মামলা দায়ের করেন। আমাকে ঐ মামলায় ধর্ষনের সহায়তাকারি হিসাবে অসামী করা হয়েছে। বর্তমান ঐ মামলায় মহামান্য হাইকোট থেকে জামিন নিয়ে আমি বাড়িতে রয়েছি। শুধু ঐ মামলা করেও সে বসে থাকেনি। আমাকে জেল হাজতে পাঠাতে না পেরে পুনরাায় আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠে। তারই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর রাবেয়া আক্তার বাদী হয়ে কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতে শফিকুলের ভাই, আমি সহ আরও নিরীহ মানুষের নামে তাকে মারপিট করার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় আদালত থেকে সমন জারী করা হয়েছে। ইউপি সদস্য মিজানুর রহমান আরও বলেন, রাবেয়া আক্তারে বিরুদ্ধে কয়রার অনেক নিরীহ মানুষকে ফাঁদে ফেলে হয়রানী করে অর্থ আদায় করার অভিযোাগ রয়েছে। যা তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। তার এ ধরনের কর্মকান্ডের নিরীহ মানুষ হয়রানী হচ্ছে। এ থেকে পরিত্রান পেতে এলাকাবাসি মানববন্ধন কর্মসুচীর মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে রাবেয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে রাবেয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, অমি কারর বিরুদ্ধে মিথ্যা মামলা করেনি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

 

 

কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লা গ্রামে অবস্থিত মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদরউদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়াম এর জন্য ২ টি স্টিলের দোলনা উদ্বোধন, বিদ্যালয়ের মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  স্কুল ড্রেস ও পুষ্টিকর  খাবার বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।

মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদরউদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক বিদ্যালয়টি পরিচালনা পরিষদের সভাপতি গোলাম রাসূল নানা সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই সমাজের সদস্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে। তাই যেসব প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ে পাঠ গ্রহণ  করতে আসছে তাদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে। তবেই প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। তাদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিলে সমাজ উন্নয়নে তারাও ভূমিকা রাখতে পারবে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। অচিরেই প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ তৈরি করা  এই প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা আওতায় আসবে বলে আমি মনে করি। তাই ধৈর্য ধরে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

 

 

 

লঘুচাপ ও পূর্নিমার প্রভাবে সুন্দরবনে পানি বেড়েছে ৩/৪ফুট

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ অন্যান্য স্পট এবং বনের অভ্যন্তরে ৩/৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মুলত বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও চলতি পূর্ণিমার গোনের প্রভাবে স্বাভাবিক জোয়ারের তুলনায় কয়েক ফুট অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। শনিবার দুপুরের জোয়ারে করমজল পর্যটন কেন্দ্র ৩ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে এ বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির, হরিণ, কচ্ছপ ও বানরসহ অন্যান্য প্রাণীর তেমন কোন ক্ষতির আশংকা নেই বলে জানিয়েছেন বনবিভাগ। তবে করমজলে পানি বাড়লেও তাতে তেমন ভোগান্তি পোহাতে হয়নি পর্যটকদের। বরং পর্যটকেরা জোয়ার পানিতে ভিজে বাড়তি আনন্দ উপভোগ করেছেন।

 

এদিকে সুন্দরবনের কটকা ও কচিকালী এলাকা ৪ফুট পানিতে তলিয়েছে। পানি বেড়ে প্লাবিত হয়েছে সাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরও।

 

অপরদিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন উপকূলের বাড়ীঘর, রাস্তাঘাট ও চিংড়ি ঘের।

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও  বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, লঘুচাপ ও চলতি পূর্ণিমার গোনের প্রভাবে করমজলে স্বাভাবিকের তুলনায় ৩ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এ পানিতে ভিজে আগত দর্শনার্থীরা বাড়তি আনন্দ উপভোগ করেন। তবে এ জ্বলোচ্ছাসে বনের এ কেন্দ্রের কোথাও কোন ধরণের ক্ষয়ক্ষতির আশংকা নেই বলে জানান তিনি। তিনি আরো বলেন, বনের অভ্যন্তরে পানি আরো বেশি হলেও তাতে তেমন কোন ক্ষতি হবেনা বন্যপ্রাণীর। কারণ ঝড় জ্বলোচ্ছাসে বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য বনের ভিতরের বিভিন্ন জায়গায় উচু টিলা তৈরি করে রাখা হয়েছে। পানি বাড়ায় বন্যপ্রাণী সেসব টিলায় আশ্রয় নিয়ে থাকে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতসহ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলে এমন বিরুপ প্রভাব আরো কয়েকদিন ধরে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

 

তবে মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের কন্ট্রোল রুম স্টাফ সৈকত বর্মন।

 

কুষ্টিয়ার দৌলতপুরে ছয় লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাচারীপাড়া গ্রাম ও চরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে ছয় লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার সকালে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাসুম বিল্লাহ ও উপ-পরিদর্শক দীপংকর রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার সাচারীপাড়া গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। পরে একই উপজেলার চরদিয়ার গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ।

 

এসময় ওই দুই বাড়ি থেকে ছয় লক্ষ (৬,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা বিড়ি ও বিড়ি তৈরির উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

 

দৈালতপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে এসব বিড়ির কোম্পানিগুলো দৈনিক বিপুল পরিমান টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে।

 

তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

 

 

মুদি দোকানের আড়ালে দেশি মদ বিক্রি, ৫ জনের জেল-জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মুদি দোকানে পান, বিড়ি-সিগারেট ও কোমলপানীয় বিক্রির আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রির অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩০ সেপ্টম্বর) দুপুর ১টার দিকে কুমারখালী পৌরসভার শেরকান্দি পানবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বজরুক বাঁখই গ্রামের মো. সোহাগ (২৩), বাটিকামারা এলাকার মো. সামছুল (৪৫), দুর্গাপুর এলাকার অনিক হোসেন (২৯) তেবাড়িয়া এলাকার মো. ইয়াকুব (৬০) ও মিরপুর উপজেলার মশান গ্রামের মো. মাহবুব (৪৩)।

 

আদালত সূত্রে জানা গেছে, শেরকান্দি পানবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকানে পান, বিড়ি, সিগারেট ও কোমলপানি বিক্রির আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের মাহবুবকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সামছুলকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সোহাগকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনিক হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ইয়াকুব নামের একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসব তথ্য নিশ্চিত করে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ‘মুদি দোকানের আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রির অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

 

 

 

১৫ দিনে ৬০ টাকার মরিচ হলো ৩০০

স্টাফ রিপোর্টার।।

খুলনায় বাড়ছে কাঁচা মরিচের দাম। ১৫ দিনের ব্যবধানে ৬০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। একই সঙ্গে বেড়েছে আলু, পেঁয়াজসহ অন্যান্য সবজির দামও। ভোক্তা অধিকারের অভিযানের মুখেও আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে। তবে ডিমের দাম হালিতে ২ টাকা করে কমেছে।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) খুলনার গল্লামারী, নিরালা, মিস্ত্রি পাড়া ও রূপসা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, খুলনার বাজারে মাত্র ১৫ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে পাঁচ গুণ। ১৫ দিন আগে যে মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকায়, আজ তা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। বাজারে সরবরাহ ঠিক থাকলেও প্রতি বছর এ সময় কাঁচা মরিচের দাম বেড়ে যায়।

বর্ষার অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয় জানিয়ে মিস্ত্রিপাড়া বাজারের কাঁচামাল বিক্রেতা রহমত আলী বলেন, এই সময় শুধু কাঁচা মরিচ নয় সবজির দামও বেড়ে যায়। অথচ এই সময়েই বাজারে শীতকালীন সবজির ছাড়া অন্যান্য সবজির সরবরাহও ভালো থাকে। তবুও দাম বেড়ে যায়। আগাম শীতকালীন সবজি আসলে তা বিক্রি হয়ে চড়া দামে।

বাজার করতে আসা ইয়াছির আরাফাত বলেন, বর্তমান সময়ে বাজারে এসে একদামে কোনো সবজি পাওয়া অনেক কষ্টকর। বাজারে যে সবজি আছে তার দাম সকালে এক রকম আবার বিকেলে আরেক রকম। আবার এই বাজারে ৪০ টাকা হলে অন্য বাজার তা হয়তো ৪৫ অথবা ৩৫ টাকা।

 

রূপসা বাজারের সাগর হাওলাদার নামের এক বিক্রেতা বলেন, নগরীর বাজারগুলোতে এখন সবজির অভাব নেই। তবুও এখন একটু দাম বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৬০ টাকায়, বেগুন ৩০ টাকা বেড়ে ৯০ টাকায়, পটল ১০ টাকা বেড়ে ৫০ টাকায়, কুচ ৬০ টাকা, কুশি ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, করলা ৬০ টাকা, উচ্ছে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা, কাগজি লেবু হালি ৩০ টাকা এবং যেকোনো প্রকার শাকের আঁটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা ও দেশি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায়। দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা বলেন, আমরা খুচরা বিক্রেতারা যখন যে দামে পাইকারদের কাছ থেকে কিনে আনি, তখন সেই রকম দাম ধরে বিক্রি করি। এখনও পাইকারি বাজারে আগের দামেই আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের সেই দামেই কিনতে হচ্ছে। এদিকে বাজারে কিছুটা কমেছে ডিমের দাম। আকারভেদে ৪৪ টাকা থেকে শুরু হয়েছে এক হালি ডিমের দাম, যা ৪৮ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। পণ্যর দাম বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের খুলনা উপ পরিচালক মো. সেলিম বলেন, শুধু আলু-পেঁয়াজ নয়, আমরা অন্য সব পণ্যের বিষয়েও অভিযান অব্যাহত রেখেছি। কোথাও বেশি দামে পণ্য বিক্রির খবর পেলেই সেখানে ছুটে যাচ্ছি। অভিযোগের সত্যতা পেলে জরিমানাও করছি। এই অভিযান অব্যাহত থাকবে।