Home আঞ্চলিক বেনাপোল বন্দর দিয়ে টানা দু দিনের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য...

বেনাপোল বন্দর দিয়ে টানা দু দিনের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ

56

বেনাপোল প্রতিনিধি ।।

আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে টানা দু দিনের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ও শুক্রবার সরকারী ছুটি থাকায় দু দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি বাণিজ্য।

তবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ।

ফলে দু’পাড়ে দাড়িয়ে আছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। প্রতিদিন এই বন্ধর দিয়ে ৪’শ থেকে ৫’শ আমদানিপন্য বোঝাই ট্রাক প্রবেশ করে বাংলাদেশে। বাংলাদেশ থেকেও ভারতে রফতানি হয় ২’শ থেকে ৩’শ ০০ ট্রাক পণ্য।

গার্মেন্টস ইন্ডাস্ট্রি ,শিল্প-প্রতিষ্ঠানের ৮০ শতাংশ কাঁচা মালামাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি হয় এই বন্দর দিয়ে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ ও আগামীকাল সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দু’দেশের পক্ষ থেকে পত্র বিনিময় হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, আজ আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ২ হাজার ৩’শ যাত্রী পারপার করেছে এই বন্দর দিয়ে।

বেনাপোল স্থলবন্দরের ডাইরেক্টর (ট্রাফিক)আব্দুল জলিল জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি ও শুক্রবার সরকারী ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের বন্দর কর্তৃপক্ষ জানান। আগামী শনিবার থেকে পুনরায় স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। তবে মালামাল শনিবার উচ্চ পচনশীল পন্য ছাড়া অন্য কোন পন্য বন্দর থেকে খালাশ হবে না।