প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খুলনা জেলা যুবলীগের কেককাটা ও দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদের অগ্রযাত্রার মূল নায়ক দূরদর্শী ওবলিষ্ঠ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা হয়।
খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা খান গোবিন্দ ঘোষ, এ্যাড. মো. আশরাফুল আলম রাজু, মো. ইকবাল হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রায়হান ফরিদ বলেন, মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা’র জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের চার বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী। যার হাত ধরে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। একের পর এক মেগা প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতু, কর্ণোফুলি ট্যানেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ, একাধিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা দেখে বিশ্বের অনেক দেশের রাষ্ট্র প্রধানগণ বিশ্বয়করভাবে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। দেশের এই অগ্রযাত্রার ভূমিকা অব্যাহত রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ বিনির্মাণ করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে মাঠে থেকে কঠোরভাবে দায়িত্ব পালন করে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যার হাত দিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন হবে।
সদর থানা আ’লীগের সভায় সিটি মেয়র
শেখ হাসিনা একজন চৌকস মেধাবী রাষ্ট্রনায়ক ও রত্নগর্ভা নারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা একজন চৌকস মেধাবী রাষ্ট্রনায়ক ও রত্নগর্ভা নারী। তিনি যেমন তাঁর পরিবারের দিকে নজর রাখছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সফলতা অর্জন করেছেন। তিনি বলেন, যে দেশটি ছিলো সন্ত্রাস, উগ্র জঙ্গীবাদ আর মৌলবাদিদের আস্তানা। সেই দেশ এখন শান্তির দেশে পরিণত হয়েছে। এই দেশে অবাধ শান্তি বিদ্যমান বলেই একাধারে পদ্মাসেতু, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যমুনা নদীর বুকে রেলসেতু নির্মাণ সম্ভব হয়েছে। শেখ হাসিনা নিজে যেমন ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তেমনি তাঁর দেশ ও দেশের মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখান। তাঁর ব্যক্তিত্ব ও মর্যাদার কারনে বিশ^ নেতারা আজ বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে ভাবতে শুরু করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নিয়ে যেতে হবে উন্নত বিশে^র কাতারে। সেজন্যে সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ, জাতি ও আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় রেখে যেতে হবে।
গতকাল বুধবার বাদ মাগরিব প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. তারিক মাহমুদ তারা, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মুন্সি সেলিম হোসেন, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, ওয়াহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, নাসরিন সুলাতানা, কনিকা সাহা, এ্যাড. এনামুল হক, মো. আমির হোসেন, নজরুল ইসলাম খোকন, জি এম রেজাউল ইসলাম, আকরাম সরদার, খোকন, পারভীন হাসমত, রেজওয়ানা প্রধান, রেখা খানম, ফেরদৌসী আলম রিতা, সবনম মোস্তারি বকুল, শিউলি আক্তার, মাকসুদা পারভীন পাখি, ইলিয়াছ হোসেন লাবু, মাহমুদুর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সুস্থ্যতা, দীর্ঘায়ু ও দেশ পরিচালনা জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জন্মদিন উপলক্ষে কেককাটা হয়।
যুবলীগ নেতা সুজনের মা গুরুতর অসুস্থ আ’লীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুব লীগ সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনের মা রিজিয়া খাতুন (৭১) গুরুতর অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিসহ নানান জটিল রোগে ভুগছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।
প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে খুলনা মহানগর আওয়ামী লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টা হতে দলীয় কার্যালয়ে কোরানখানি, সকাল ১০টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ৭৭ পাউন্ডের কেককাটা। জুম্মাবাদ নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, নির্বাচিত দলীয় কাউন্সিলর সহ সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
আজকের নগরী : ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রূপসায় বিএনপি কর্মী-সমার্থকদের বাড়ীতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিহ্নিত মাদক বিক্রেতারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কর্মী-সমার্থকদের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন রূপসা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এলাকার চিহিৃত মাদক বিক্রেতা আজিজ শেখ, জহির শেখ, আবির শেখ, নাজমুল শেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল সকাল ৮টার দিকে অতর্কিত হামলা চালিয়ে নৈহাটি ইউনিয়নের রহিমনগরের বিএনপি কর্মী রত্না খাতুন, মফিজ সিকদার, আরাফাত সিকদার, ইসলাম সিকদার, আনোয়ারা বেগমকে তাদের বাড়ীতে ঢুকে বেধড়ক মারপিট ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা প্রত্যেকেই এখন খুলনা সদর হাসপাতালে মূমুর্ষূ অবস্থায় চিকিৎসাধীন।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছেন রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোল¬া সাইফুর রহমান, সহ-সভাপতি বিকাশ মিত্র, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন মলি¬ক, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, পূর্ব রূপসা উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া প্রমুখ।#
বিএনপি নেতার পিতার মৃত্যুতে রূপসা উপজেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম গোলদারের পিতা আবদুল আজিজ গোলদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি রূপসা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল¬া সাইফুর রহমান, সহ-সভাপতি বিকাশ মিত্র, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন মলি¬ক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনছার আলী বিশ্বাস প্রমুখ।
নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও কেক কাটা অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক বাংলাদেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। পিতা, মাতা, ভাই’সহ পরিবারের সকল সদস্যদের হারিয়ে তিনি যে দৃঢ়তার মাধ্যমে আজকের অবস্থানে এসে দেশ ও জাতির কল্যানে কাজ করছেন তা আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতা কর্মীদের নিকট অনুপ্রেরনা। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের যে জয়যাত্রা শুরু হয়েছে তা কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধীপক্ষ প্রতিহত করতে পারবে না। উন্নয়নশীল থেকে উন্নত বাংলাদেশ গড়ার এই জয় যাত্রা সফলে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের আরো সোচ্চার হতে হবে।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকাল পাঁচটায় দলীয় কার্যলয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিলাহ, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, মোঃ ফরহাদ হোসেন, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, সাইদুর রহমান মফিজ, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, হামিদা বেগম, তানভির ইসলাম সাব্বির, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসেন জন, আলী আজগর আকন, গোলাম মাওলা টিংকু, নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তফিজুর রহমান কামাল, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ ইব্রাহিম মোড়ল, আতিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, আহসান হাবিব রুবেল, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, মোঃ ফয়জুর রহমান আরাফাত, মোঃ আব্দুল রাজ্জাক গাজী, মোঃ শওকত হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ সুমন হাওলাদার, তারিফুল ইসলাম তারিফ, মোঃ মাহফুজুল আলম সুমন, সুমনা আক্তার। এছাড়া, উপদেষ্টামন্ডলীর সদস্য দেবদাশ বিশ্বাস, মনিরুল ইসলাম, রুম্মান আহমেদ, কোমল বিশ্বাস, মোঃ আবু হেনা, তাপস রায় চৌধুরী, মোঃ আলী সোহাগ, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, মাসুম চৌধুরী, নুরুন নাহার খাতুন মুন্নী এবং মোঃ আল-আমিন, সাজাহান শিকদার, শেখ সাহিদ, মোঃ শামিম মুন্সি, মো: বদরুজ্জামান, শেখ আনিস, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, গফ্ফার মোড়ল, আকরাম হোসেন, রাজিব মোল্লা, মোঃ বাদল প্রমুখ;
জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখা, আস্থা অর্জন করেছে গ্রাহকের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় ভ্যাট, ট্রাক্রা, পাসর্পোট, আয়কর ফি ও এনবিআরসহ অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় এই ব্যাংকটি গ্রাহকদের চাহিদা পুরনে ব্যাংকিং খাতে স্মার্ট সেবা কার্যক্রম গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।‘‘উন্নয়নে আপনার বিশ^স্ত অংশীদার’’ এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক দীর্ঘদিন তাদের সেবা কার্যক্রম অত্যান্ত বিশ^স্ত ও আন্তরিকতায় পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে ভ্যাট, ট্যাক্রা, পাসর্পোট ফি, আয়কর ও এনবিআর এর অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের সুবিধা বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক ছাড়া দেশের অন্য কোন ব্যংকে এ সেবা কার্যক্রম ছিল না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভগের ২০১৯ সালের ১৮ আগস্টে জারিকৃত পরিপত্রের মাধ্যমে সরকারের রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবদ সরকারি খাতে অর্থ জমা দেওয়ার বিদ্যমান পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে সরকার স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণঃ অগ্রাধিকার কার্যক্রমসমুহের ধারাবাহিকতা রক্ষা’’ শীর্ষক কর্মসুচির আওতায় প্রবর্তিত ‘ট্রেজারী চালান ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করে যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের অর্থ গ্রহণ করার আদেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জনতা ব্যাংক পিএলসি, কুয়েট কর্পোরেট শাখাসহ জনতা ব্যাংকের সকল শাখায় ভ্যাট, ট্যাক্রা, পাসর্পোট ফি, আয়কর ও এনবিআর এর অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে জমা নিয়ে থাকে। জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার ইনচার্জ মো. আঃ হামিদ শেখ বলেন, জনতা ব্যাংক পিএলসি দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক। ঐতিহ্যগতভাবে জনতা ব্যাংক উন্নত সেবা প্রদানের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে ৪টি শাখাসহ মোট ৯২২টি শাখার মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি দক্ষতা ও সুনামের সাথে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রহকের আস্থা অর্জন করেছে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সেবা প্রদানে অনলাইন সেবা কার্যক্রমের মাধ্যমে দেশের অভ্যন্তরে জনতা ব্যাংকের সকল শাখার সাথে চার্জ ফ্রি লেনদেন করা হয়। আরটিজিএস/ বিএফটিএন এর মাধ্যমে দেশের যেকোন ব্যাংকে অর্থ প্রেরণের সুবিধা, নিজস্ব মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং এ্যাপস ব্যবহার করে চার্জ ফ্রিতে লেনদেনের সুবিধা, কিউআর কোর্ড ব্যবহার করে যেকোন শাখা থেকে চেক ছাড়াই নগদ অর্থ উত্তোলনের সুবিধা, জনতা ব্যাংকের এটিএম কার্ড গ্রহণ করে দিন-রাতে চব্বিশ ঘন্টা দেশের সকল এটিএম বুথ ব্যবহারের সুবিধা, বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র ক্রয়ের সুবিধা, আকর্ষণীয় রেটে এফডিআর ও বিভিন্ন প্রকার ডিপোজিট স্কীম খোলার সুবিধা, পৃথিবীর যেকোন দেশ থেকে বুকিং দেয়ার সাথে সাথে ২.৫% বোনাসসহ অর্থ প্রহণের সুবিধা, স্বল্প সুদে বিভিন্ন প্রকার কৃষি. পল্লী, সিএমএসএম, চাকুরীজীবি ও বাণিজ্যিক ঋণ গ্রহণের সুবিধা চালু রয়েছে। ব্যাংকটির শাখা ইনচার্জ আরো বলেন, ট্রেজারী চালান আগে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকে জমা দেওয়া যেত। গ্রাহকের ভোগান্তি, সময় এবং আর্থিক অপচয় কমাতে সরকার জনতা ব্যাংকসহ দেশের ভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ট্রেজারী চালান নেওয়ার সুবিধা করে দিয়েছে। তিনি বলেন, ট্রেজারী চালানসহ ব্যাংকিং খাতে গ্রাহকদের শতভাগ সেবা প্রদানে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখা অঙ্গীকার বদ্ধ।
সাংবাদিক মোশারফ হোসেনের বড় ভাই মোস্তফা কামালের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী খানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের বড় ভাই মোস্তফা কামাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী , ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন ।২৭ সেপ্টেম্বর বুধবার জোহরবাদ চট্টগ্রামে জানাজা শেষে চট্টগ্রাম সরকারি কবরস্থানে দাফন করা হয়। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কৈখালী গ্রামে। তিনি চট্টগ্রাম কোরিয়ান কোম্পানিতে চাকুরিরত ছিলেন ওখানে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার, মোঃ শফিউদ্দিন শফি, বাবু শংকর কুমার বিষ্ণু,গাজী মাকুল উদ্দিন, মোঃ সাইফুল্লাহ তারেক, শেখ আসলাম হোসেন, অনিমেষ মন্ডল, মিহির রঞ্জন বিশ্বাস, আবু হামজা বাঁধন, আবু দাউদ ইমরান, মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন মোল্লা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগীয় রোডমার্চ ও সমাবেশ সফল করায় খুলনা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকারের ব্যর্থতা জনগণকে জানানো এবং অবিলম্বে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচির সফল করায় খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা বিএনপি। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল’র সদস্য সচিব মিজানুর রহমান মিলটন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রদত্ত বিজ্ঞপ্তিতে খুলনাবাসি, বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে রোডমার্চ শেষে সমাবেশে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এছাড়া প্রখর রোদ সহ্য করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সমাবেশস্থলে উপস্থিত থাকায় খুলনা বিএনপি খুলনাবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনার মানুষ প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ একই সাথে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল কারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
দাকোপে কারিতাস বাংলাদেশের সংযোগ নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও ডিসিএফ এর যৌথ উদ্যোগে ডিআইডিআরএম (উরংধনষবফ ওহপষঁংরাব উরংধংঃবৎ জরংশ গধহধমবসবহঃ) প্রকল্পের আওতায় সিবিএম গ্লোবাল এর আর্থিক সহায়তায় সংযোগ নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
(২৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহিত লাল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা মেরীন এন্ড ফিসারীজ অফিসার বিপুল কুমার দাস, উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। সভায় স্বাগত বক্তৃতা প্রকল্পের ডিআইডিআরআর অফিসার জলন্ত ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের সিএফ প্রকাশ রায়, প্রীতিলতা সরকার, তিথি রায়সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিক বৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটর সুদীপ সরকার।
ফকিরহাটের লখপুরে সর্প
দংশনে যুবকের মূত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুরে সর্প দংশনে আবু বক্ার (২১) নামের এক যুবকের করুন মূত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লখপুর ইউনিয়নের লখপুর গ্রামের যুগীখালী নদীর পাড়ে কলমি শাক তুলতে গেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে শোকে ছায়া নেমে এসেছে। মুতঃ আবু বক্কার উক্ত গ্রামের আব্দুর রব শেখ এর পুত্র। স্থানীয়রা জানান, সকালে আবু বক্কার যুগীখালী নদীর পাড়ে কলমি শাক তুলতে গেলে বিষাক্ত একটি সাপ তার মাথায় দংশন করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায়করা তাঁকে মূতঃ ঘোষনা করেন। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে শোকে ছায়া নেমে এসেছে। ##
ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের ত্রিবার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৫ টায় মানসা বকুলতলা পুজা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আসলাম আলীর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান হোসেন লিঠু, তপন দেবনাথ ভজন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^াস সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে ১নং ওয়ার্ডে আয়ুব ফকির সভাপতি ও লিটন শেখ সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে মাহবুব শেখ সভাপতি ও কামরুল ইসলাম সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে সাগর শেখ সভাপতি ও রাজু শেখকে সাধারন সম্পাদক নির্বাচিত করে তিনটি ওর্য়াডে কমিটি গঠন করা হয়। ##
শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে ২৭ সেপ্টেম্বর রাতে খুলনা এসেছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৮ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুনব্বী (স:) উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ৩০ সেপ্টেম্বর বিকাল তিনটায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি গঠন সংক্রান্ত কর্মী সভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১ অক্টোবর বিকাল তিনটায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি গঠন সংক্রান্ত কর্মী সভায় যোগদান করবেন। ঐদিন রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শরণখোলায় অ্যাওসেড’র প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারা
বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ন্যায্য
ক্ষতিপূরণ দিতে হবে দায়ী দেশগুলোকে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দায়ী উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন উপকূলীয় বাগেরহাটের শরণখোলার সুশীল সমাজের প্রতিনিধিরা। অ্যান অর্গানাইজেশন ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (্অ্যাওসেড) নামে একটি উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ সভায় এই দাবি তোলেন বক্তারা।
বুধবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষয়ক্ষতি ও ঝুুঁকির অর্থায়ন ও বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে উপকূলীয় অঞ্চলের তৃণমূল বিপদাপন্ন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
জার্মান দাতা সংস্থা এমজেড ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নের কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘অ্যাওসেড’ এই অবহিতকরণ সভার আয়োজন করে।
অ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামিম আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার ও কেয়ার বাংলাদেশের হিউম্যান অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্রগ্রামের ডেপুটি ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাস।
সভায় অংশগ্রহনকারীদের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি, মোকাবিলায় করণীয় এবং দায়ী উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবিসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এম ওয়াদুদ আকন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন প্রমুখ।
অ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামিম আরেফিন জানান, এই প্রকল্পে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর, রায়েন্দা ও সাউথখালী এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি, জালালপুর ও খেশরা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক ও স্থানীয় তহবিল গঠনের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রনে ম্যাপ কাঠামো, সমন্বয় এবং নেটওয়ার্ককে শক্তিশালী করা হবে। ২০২৩ সালের ১জুলাই থেকে শুরু হওয়া তিন বছর মেয়াদী এই প্রকল্পটি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। ##
রূপসায় মশা নিধনে নেই কোন সক্রিয় ব্যবস্থাপনা; ডেঙ্গু আতংক বিরাজমান
মোঃ মোস্তাফিজুর রহমান রূপসা
দেশের বিভিন্ন স্থানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।বর্তমান সময়ে রূপসাতেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপধারণ করেছে । এদিকে মশা নিধনে খুলনা সিটির পক্ষ থেকে মাঝেমধ্যে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হলেও উপজেলা রূপসার ৫টি ইউনিয়নে এ ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তার মধ্যে নৈহাটি ও আইচগাতী ইউনিয়নে বিভিন্ন শিল্প কলকারখানা থাকায় এই এলাকার জনবসতির ঘনত্ব অনেক বেশি ও ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিও রয়েছে বেশি ।
রূপসা উপজেলা খুলনার ৯টি উপজেলার মধ্যে ব্যাপক জনবহুল সম্বলিত একটি গুরুত্বপূর্ণ ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এ অঞ্চলের ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে মশা নিধনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। এমনকি জনসচেতনতামূলক কোনো কার্যক্রমও চালানো হচ্ছে না। এদিকে এডিস মশা নিধনে কোন পদক্ষেপ গ্রহণ বা ফগার মেশিনের সাহায্যে ওষুধ না ছিটানোর ফলে মশার উপদ্রব কমছে না। তাই গ্রামাঞ্চলে ওষুধ ছিটানো হচ্ছে না বলে স্বাস্থ্য ঝুঁকি আজ চরমে। যদি স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
ডেঙ্গু মশার উপদ্রব্যের ভয়াবহতা অনুভব করে রূপসা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বলেন, মশাবাহিত এ রোগ থেকে বাঁচতে উপজেলাবাসীকে আশপাশের পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা, বাসাবাড়ির ছাদ, আঙিনা পরিষ্কার রাখাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোন ব্যবস্থাও নিতে দেখা যায়নি। রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। অথচ মশা নিধনে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
জনগণের ধারণা- মশা নিধনে কার্যকরী পদক্ষেপগুলো সরকারিভাবে গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখা সম্ভব হতো। কিন্তু সরকারিভাবে কোন চোখে পড়ার মতো পদক্ষেপ গ্রহণ না করায় রূপসায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং একপর্যায়ে ভয়াবহ রূপ নিতে পারে এ আশঙ্কা এখন সকলের মাঝে বিরাজ করছে।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেয়ে দেখা যায়, মসুরি টাঙিয়ে বেডগুলোতে ডেঙ্গু রোগীরা রয়েছেন। গতকাল
২৬ সেপ্টেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গু রোগীর সংখ্যা- ২২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ইউনিটে ৩ নম্বর বেডে রিক্তা বেগম নামে ৩১ বছর বয়স্ক একজন মহিলার রোগী রয়েছে। তার সাথে কথা বলে জানা যায়, তিনি গত ২৫ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রক্ত পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে । এখানে এসে তিনি ভালো চিকিৎসা পারছেন। তবে স্যালাইন সংকটে তাদেরকে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। অপর একজন রোগী রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম। তার মেয়ে শিল্পী খাতুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো থাকলেও স্যালাইনের সংকটে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও নরমাল স্যালাইন মেলাতে পারছে না। পরবর্তীতে ডাক্তারদের জানালে তারা অল্টারনেট স্যালাইনের ব্যবস্থা করেন। তিনি আক্ষেপ করে জানান, আমরা গরিব মানুষ। চিকিৎসা সেবা ভালো থাকলেও রক্ত টেস্টের বেলায় অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। গত ২৫ তারিখ আমার মাকে যখন প্রথম ভর্তি করি তখন ডাক্তার রক্ত পরীক্ষা দিলে রূপসা প্যাথোলজি সেন্টারের মালিক মোঃ ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে সে আমাদের কাছ অনেক টাকা দাবি করে। পরবর্তীতে ৬০০ টাকা দিয়ে রক্ত পরীক্ষা করায় ইকবালের কাছ থেকে। কিন্তু টেস্টের রিপোর্টে যে ঠিকানা পাওয়া গেছে সেটি হচ্ছে ফকিরহাট উপজেলার একটি ডায়াগননিক সেন্টারের। ইকবাল এখানে তৃতীয় পক্ষ হয়ে কিছু টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে প্রতিদিন প্যাথলজি টেস্ট করাতে অনেক টাকা ব্যয় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগী সূত্রে আরো জানা যায়, এই ইকবালের মত আরো কিছু চক্র আছে। যারা প্যাথলজি সেন্টারের নামে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের বিভিন্ন ধরনের প্যাথলজি টেস্ট করানোর জন্য টাকা-পয়সা নিয়ে অল্প খরচে অন্যত্র হতে প্যাথলজি টেস্ট করায়ে রোগীদের রিপোর্ট এনে দেয়। এর মাধ্যমে তারা তৃতীয় পক্ষ হয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। ডেঙ্গু পরিস্থিতির সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. পিকিং সিকদার বলেন, গতকাল মঙ্গলবারে ডেঙ্গু আক্রান্ত রোগী ২২ জন। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা ৮৬ জন। গত আগস্ট মাসে ছিল ৬৭ জন। এ বছর ২০২৩ সালে আজ পর্যন্ত রোগীর সংখ্যা ১৬৫ জন। তিনি আরো জানান, ২০২২ সালে রোগের সংখ্যা ছিল মাত্র ৫৬ জন । খুলনা জেলার ৯টি উপজেলার মধ্যে রূপসা উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি । আমাদের উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও হেলথ এসিস্ট্যান্ট (এইচএ) দের সমন্বয়ে ৩ মাস আগে থেকে জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং আমরা নিয়মিত এ বিষয়ে মনিটরিং করছি। ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করার কোন উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ করেছি। তা বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন।
উপজেলা সদরের টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ বলেন, এমপি আব্দুস সালাম মূর্শেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে সভা-সেমিনার করেছি। আমার পরিষদের সকল মেম্বাররা স্ব-স্ব ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক সভা করেছে। ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু নিধনের স্প্রে করেছেন কি’না জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বছর এখনো পর্যন্ত স্প্রে করিনি। তবে গত বছর আমাদের এমপি আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে ফগার মেশিন দিয়েছিলেন। তা দিয়ে আমরা ইউনিয়নের সর্বত্রই স্প্রে করেছিলাম।
দামুড়হুদায় ” তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় ” তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্য নিয়ে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। প্রধান অতিথি আলী মুনছুর বাবু বলেন,বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়েছে।তাছাড়া ইন্টারনেটের সেবাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ, পুলিশ করছেনটা কি?
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সভায় তিনি বলেন, মোংলা বন্দরে হঠাৎ করে চোরাচালানী বেড়ে গেছে। বিদেশী বানিজ্যিক জাহাজের আমদানী পণ্য পাচার হওয়াতে সংশ্লিষ্ট জাহাজ মালিকেরা এ বন্দরের প্রতি অনিহা প্রকাশ করছেন। ফলে বহিঃ বিশ্বে মোংলা বন্দরের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি আরো বলেন, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় থাকা একটি বিদেশী জাহাজ থেকে গত শনিবার রাতে কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ পথিমধ্যে তা পাচারের সময় কোস্ট গার্ড ৩৭জন চোরাকারবারীদের আটকসহ চোরাচালানের কয়লা জব্দ করেন। নদীতে নৌপুলিশ রয়েছে, এখানে রয়েছে থানা পুলিশও, সুতরাং পুলিশ কি কাজ করছেন। এছাড়া প্রতিনিয়ত বিদেশী জাহাজ থেকে ডিজেলসহ বিভিন্ন মালামাল পাচার হচ্ছে। এসব পাচার রোধে পুলিশের কি ভূমিকা থাকছে বলে প্রশ্ন তোলেন তিনি।
এছাড়া মাদকের ছড়াছড়ি চলছে পুরো উপজেলা জুড়ে। চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম সভায় বলেন, মাদকের কারবার এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাদককে ঘিরেই ঘটছে বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনাও। আর চুরির এমন ঘটনা ঘটছে খোদ উপজেলা পরিষদ কম্পাউন্ডেও।
সেই সাথে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ বনজ, জলজ ও প্রাণীজ সম্পদ পাচার এবং জীববৈচিত্র্য ধ্বংস রোধের দাবী জানান সভার অন্যান্য বক্তারা। এছাড়া সুন্দরবনে ও পশুর নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পুলিশ প্রশাসনের চাঁদাবাজীর শিকার হচ্ছেন বলেও সভায় অভিযোগ তোলেন বক্তারা।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীন, মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশা এবং সংগঠনের নেতৃবৃন্দ।
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা
তামিম আহমেদ মনির।।
যশোরর অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে- সরকারি নিয়ম মেনে নীতি নৈতিকতার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালাতে হবে, না চালালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ভৈরব নদী বাঁচাতে দখল-দূষণ বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ, খেলাধুলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকের দায়বদ্ধতা বৃদ্ধি করা, বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পরিষদের কমিটি সক্রিয় করে কার্যকরী ভূমিকা রাখা, উপজেলাব্যাপী মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি অভিযান অব্যাহত রাখা, স্কুল চত্বরে তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ করাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহমেদ খান বাবু, সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র দাস, হাইওয়ে থানার প্রতিনিধি, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
রামপালে ধর্মীয় অবমাননায় নারীর বিরুদ্ধে মামলা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইয়াছিন খন্দকার নামের এক ব্যাক্তি রামপাল থানায় একটি মামলা করেছেন।
রামপাল থানা পু্লশি সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লশি ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলা পু্লশি সুপার আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করতে পারে বা গুজব ছড়াতে না পারে এ জন্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।
ডুমুরিয়ায় ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত তিনতলা ভবনের উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌণে দুই কোটি ব্যয়ে নিজস্ব অর্থায়নে নব নির্মিত ডক্টর এস কে বাকার টেকনিক্যাল ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকার প্রখ্যাত ফার্মাসিটিক্যাল বিজ্ঞানী ধামালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ডক্টর শামসুল করিম বাকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড। তবে সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন,প্রবাসে থেকেও মাতৃভূমি তথা এ অঞ্চলের মানুষের কল্যাণে আমি কিছু স্মৃতি রেখে যেতে চাই।এর আগে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীরা রাস্তায় দীর্ঘ লাইন দাঁড়িয়ে ফুলেল শুভে”ছা জানান। এরপর বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিকের পরিচালক হরিদাস মন্ডল। সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক, প্রধান শিক্ষক হালিমা খাতুন, মৃণাল কান্তি রায়, জিএম আরজান আলী, প্রতাপ চন্দ্র বৈরাগী, এমএম ওজেদ আলী,বিএম বাবুল আক্তার, হাফিজুর রহমান সাগর, পরিতোষ কুমার বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম,শুভংকর মজুমদার, আশিকুর রহমান, টিএম তারেক রহমান, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আরিফ সরদার, পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী ছাদিয়া ইসলাম ও সিয়াম গাজী। উল্লেখ্য, দানবীর ডক্টর শামসুল করিম বাকার এলাকায় একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) : কেসিসির কর্মসুচি
সংবাদ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) পালন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় নগর ভবনের নিচ তলায় মহানবী হযরত মুহাম্মদ (স:) এঁর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সভাপতিত্ব করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলরবৃন্দ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
তথ্য বিবরণী
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার সকালে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তথ্য অধিকার আইনের আওতায় থাকা দপ্তরসমূহ থেকে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। নাগরিকের এই অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন করা হয়েছে। সাধারণ মানুষকে তথ্য প্রদানের ক্ষেত্রে আমাদের অনেকের মাঝে অনীহা বা লুকোচুরির মানসিকতা রয়েছে। যা গণতান্ত্রিক ভাবনার সাথে সংগতিপূর্ণ নয়। নাগরিকের যাচিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে। সাধারণ জনগণ সকল তথ্য পেলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে। আর এরই মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোঃ হাফিজুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম-পরিচালক মো: আক্তার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল। তথ্য অধিকার বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর খুলনা জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনায় বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার সকালে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলাতঙ্ক হলো ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এটি এক প্রকার নীরব ঘাতক। প্রতিবছর দেশে দুই হাজারের অধিক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। প্রচার-প্রচারণার মাধ্যমে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। র্যাবিস ভাইরাস দ্বারা সংক্রমিত কুকুর, শেয়াল ও বাদুড় রোগটির প্রধান বাহক। তাই এ সকল প্রাণি কামড়ালে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর পর যথাসময়ে প্রতিরোধি টিকা নিলে এরোগ প্রতিরোধ করা সম্ভব। আলোচনাকালে বিশেষত পোষা ও মালিকবিহীন সকল কুকুরকে প্রতিরোধমূলক ভ্যাকসিনের আওতায় আনার আহবান জানান অতিথিরা।
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী বেগম। আলোচনা সভায় জলাতঙ্ক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। অনুষ্ঠানে কেসিসি’র ভেটেরিনারি সার্জন ডাঃ পেরু গোপাল বিশ^াস, পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহবার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিখ্যাত ‘যশোর রোড’র ইতিহাস জানেনা অনেকেই
বেনাপোল প্রতিনিধি
অ্যালেন গিন্সবার্গের সেই বিখ্যাত কবিতার যশোর রোড ‘বিশ্বখ্যাত’ হলেও নতুন প্রজন্মের অনেকেই জানেন না এর ইতিহাস ঐতিহ্য। যশোর শহর থেকে কোলকাতা পর্যন্ত বিস্তৃত সড়কটির ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর কোন উদ্যোগ গ্রহন করা হয়নি আজও।
মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত সড়কটি এখন যশোর-বেনাপোল রোড নামেই পরিচিত।
অথচ মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছিল এই ‘যশোর রোড’র সূত্র ধরে। পাকিস্তানী সেনাদের বর্বর হত্যাযজ্ঞের সময় প্রাণ বাঁচাতে নিরস্ত্র লক্ষ লক্ষ নারী পুরুষ যশোর রোড দিয়ে পালিয়ে ছিল ভারতে। পালানো দৃশ্যচিত্র বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়।
স্বাধীনতা যুদ্ধকালীন কোলকাতায় এসে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের।যশোর সীমান্ত ও আশপাশের শরণার্থী ক্যাম্প ঘুরে তিনি কবিতাটি লেখেন। পরে আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বিখ্যাত সংগীত শিল্পী ‘বব ডিলান’ ও অন্য গায়কদের সহায়তায় শরণার্থীদের জন্য অর্থও সংগ্রহ করেছিলেন। ৭১’র ভয়াল দিনগুলোয় বাঙালির দুঃখ-দুর্শশার দৃশ্যপট কবিতাটির মাধ্যমে বিশ^বাসীর কাছে পৌঁছে গিয়েছিল। কবিতার ও গানের কলিতে ‘যশোর রোড’ সারা বিশ্ব হয়ে ওঠে পরিচিত। স্থান করে নেয় ঐতিহাসিক মর্যাদা-আলাপচারিতায় এমনটাই বলেছেন ইতিহাস নিয়ে চর্চা করেন যশোরের এমন মানুষেরা। অনেক প্রবীণ ব্যক্তিদেরও এমনই মতামত।
সম্প্রতি সড়কটি ঘুরলে দেখা যায়, সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত কোন উদ্যোগ এখনও নেওয়া হয়নি সড়কটির যশোর রোড নামকরণের। সড়কটির বাংলাদেশ অংশের কোথাও এটির নাম ‘যশোর রোড’ সেটি লেখা নেই। সড়কের পাশে সরকারি কোন প্রতিষ্ঠানেও যশোরে রোডের নাম লেখা নেই। সড়কের দুই পাশ জুড়ে অগণিত দোকানপাট, হোটেল রেস্তোরাসহ অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানের সাইন বোর্ডেও ‘যশোর রোড’ এই নামটি কোথাও লেখা নেই।
যশোরের ইতিহাসবিদ ও ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেনের মতে, বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই ঐতিহাসিক সড়ক। যার শুরু বাংলাদেশের যশোর জেলা থেকে, যা বাংলাদেশ-পশ্চিমবঙ্গের সীমান্ত বেনাপোল-পেট্রাপোল পেরিয়ে সোজা কোলকাতায় গিয়ে মিশেছে। সেই যশোর রোড নিয়ে কত কাহিনী, কত ইতিহাস এখনো ঘুরে বেড়ায়। মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক আর্মির বর্বরতা শুরু হলে নিরস্ত্র বাঙালি সীমান্ত পেরিয়ে ভারতে যাবার প্রধান পথ হয়ে ওঠে যশোর রোড। একাত্তরে মুক্তিযুদ্ধের ৯ মাসে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষের ভারতে আশ্রয়ে যাবার প্রধান পথ হয়ে ওঠে এ রোড। এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধা আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল। এই রোড ঘুরেছেন অনেক নেতা, কবি-সাহিত্যিকেরা।
প্রথমে যশোর থেকে কলকাতায় যাওয়ার বিকল্প মাধ্যম ছিল নৌপথ। তখন যশোরে গড়ে ওঠা উচ্চ ও মধ্য শ্রেণির প্রায় সবাই ছিলেন হিন্দু। হিন্দুদের কাছে গঙ্গাস্নান পুণ্যের কাজ। সেই সময় যশোর থেকে বহু হিন্দু নারী গঙ্গাস্নানের জন্য নদীপথে কলকাতা যেতেন।
সে সময় যশোর শহরের বকচরের জমিদার ছিলেন কালী প্রসাদ পোদ্দার। কলকাতাসহ বিভিন্ন স্থানে তার ব্যবসা-বাণিজ্য ছিল। নৌকার মাঝিদের অসহযোগিতার কারণে একবার জমিদারের মা যশোদা গঙ্গাস্নানে যেতে না পারায় নিজেকে অপমানিত বোধ করে ঘরের দরজা বন্ধ করে অনশনে বসেন। গঙ্গাস্নানের জন্য যশোর থেকে চাকদা পর্যন্ত সড়ক নির্মাণ করে দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন। পুত্র কালী প্রসাদ মায়ের দাবি মেনে রাস্তা নির্মাণ করেন। ফলে এই রাস্তাকে অনেকে কালী বাবুর সড়ক বলেও অভিহিত করেন। পরবর্তীতে ১৯৭১ সালের সেপ্টেম্বরে মুক্তিযুদ্ধের সময় সড়কটি পুনরায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টি আর কাদাপানি উপেক্ষা করে সেদিন লাখ লাখ মানুষ এই পথ ধরেই অজানার উদ্দেশে ঘর ছেড়েছিলেন। পেছনে যুদ্ধ ও মৃত্যু এবং সম্মুখে অসীম অনিশ্চয়তার মাঝে নিজ দেশ ছেড়ে এসব মানুষ ভারতের পশ্চিমবঙ্গে পাড়ি জমিয়েছিলেন। যশোর থেকে নদীয়ার গঙ্গাঘাট পর্যন্ত ৮০ কি. মি. সড়কের ১৬৮ বছর আগে রোপিত প্রবীণ শিশু গাছগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কালী পোদ্দারের সেই যশোর রোড আজ নেই, বাংলাদেশ অংশে যা আছে তা যশোর-বেনাপোল সড়ক। কালীগঞ্জ হয়ে বেনাপোল পর্যন্ত এই রাস্তার দু’ধারে শত শত সাইনবোর্ডে আজ লেখা রয়েছে ‘বেনাপোল রোড’। কিন্তু বেনাপোল সীমান্ত পেরুলেই ভারতের পেট্রাপোল থেকে শুরু করে কলকাতার গঙ্গা তীরের কালীঘাট মন্দির পর্যন্ত রাস্তাটি আজও ‘যশোর রোড’ নামে ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে।
ঝিকরগাছার স্থানীয় সাংবাদিক নজরুল ইসলাম বলেন, সড়কটির ইতিহাস সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব ও কর্তব্য। সরকারের কাছে আহ্বান জানাই, ইতিহাস সমৃদ্ধ সড়কটির প্রবেশদ্বারে একটি ‘যশোর রোড’ নামে যশোর গেট বা যশোর রোড নামসম্বলিত কোন ফলক নির্মাণের।
ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, যশোর রোড ইতিহাসের সাক্ষী। বহন করছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য। কালের সাক্ষী সড়কটি ও এর পাশে থাকা বিশাল আকৃতি রেইনট্রি (বৃষ্টি শিরীষ) গাছগুলো রক্ষণাবেক্ষণ দরকার।
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম বলেন, ২৫ মার্চের পর থেকে যশোর ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি আর্মিরা যশোর শহরে অবস্থান নিতে থাকে। এরপর থেকে শুরু হয় তাদের হত্যাযজ্ঞ। রাস্তার ধারের পথচারী ও ঘুমন্ত অতি সাধারণ মানুষকে গুলি করে হত্যা করতে থাকে। ৭১’র এমন দিনগুলোয় যশোর রোড দিয়ে মানুষজন ভারত ছুটতে থাকেন। অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে তারা এই পথ দিয়ে ভারত গমণ করেন। তিনি বলেন, ‘খুলনার ডাক বাংলো রোড থেকে নওয়াপাড়া কয়লা ঘাট পর্যন্ত সড়কটিকে ‘যশোর রোড’ বলেন খুলনার মানুষ। কিন্তু যশোরের রোডটির এই নাম ব্যবহার করেন না। তিনি মনে করেন, ‘সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত খুলনা থেকে বেনাপোল পর্যন্ত সড়কটির নাম হবে যশোর রোড। আইন করে হলেও রোডের সাইনবোর্ড, দলিল দস্তাবেজসহ ট্রেড লাইলেন্সে এই রোডের নাম ‘যশোর রোড’ ব্যবহার করার নিয়ম জারি করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের এই স্মারক সড়কটি সম্পর্কে আগামীর ভব্যিষৎ প্রজন্ম জানতে পারবে।
যশোরের ইতিহাস গবেষক ও সাংবাদিক সাজেদ রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্কিন কবি ও সাংবাদিক অ্যালেন গিন্সবার্গ ভারতের শরণার্থী শিবিরে বাঙালিদের দুর্বিষহ জীবনকে প্রত্যক্ষ করেন। লাখো লাখো দুর্দশাপীড়িত মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট দেখে আবেগাপ্লত হয়ে প্রতিবাদী কবি লিখেছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামে এক অনন্য কবিতা। মুক্তিযুদ্ধে যশোর রোড ঐতিহাসিক হলেও এর স্মৃতি রক্ষার্থে এখানে তেমন কোন কিছুই করা হয়নি।
দামুড়হুদায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।এসময় প্রধান অতিথি আলী মুনছুর বাবু বলেন,বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা থেকে বর্তমান তরুন সমাজ অনেক কিছু শিখতে পেরেছে।জানতে পেরেছে। আমার চাই তরুন সমাজ প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত হোক। পরে তিনি বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
মোংলায় গ্যাসের জাহাজ পর্যবেক্ষণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় একটি গ্যাসের জাহাজের নিচের (বাহিরের তলার) অবস্থার সার্বিক পর্যবেক্ষণে গিয়ে ওই জাহাজেরই গ্রিজার (ইন্জিন পরিস্কার) মোঃ জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থায়ী বন্দর শিল্প এলাকার ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে থাকা গ্যাসের জাহাজ পর্যবেক্ষণে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজে গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিস্কারক) পদে ২০২২ সালের ১জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরান মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কোস্ট গার্ড।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মুনতাসির জানান, মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপননকারী প্রতিষ্ঠান ‘ডেল্টা এলপিজি লিমিটেডে’র জেটিতে এলপিজি লোড করতে আসে ওই প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ ‘এমটি ডেলটা-০১’ জাহাজ। ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ওই জাহাজটির নিচের অংশের সার্বিক অবস্থার পর্যবেক্ষণের সময় অসাবধানতা বশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের আহমেদ। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলা কোস্ট গার্ডের ডুবুরি দলকে খবর দেয়া হয়। রাত ভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭সেপ্টেম্বর) সকাল থেকে আবারো কোস্ট গার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।
শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরনী
‘শব্দদূষণ নিয়ন্ত্রণে আমাদের করণীয় এবং নীরব এলাকা বাস্তবায়ন অগ্রগতি’ বিষয়ক এক কর্মশালা বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সম্বন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিকল্প নেই। মানুষের সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের চারপাশে থাকা বিভিন্ন উৎস হতে অনেক সময় উচ্চমাত্রার শব্দ উৎপন্ন হয়। এমনকি হাতে থাকা মোবাইল ফোনের উচ্চশব্দের রিংটোনের শব্দও আমাদের শ্রুতিকে ক্ষতিগ্রস্ত করে।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ^ স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে বিশে^র মোট জনসংখ্যার পাঁচ শতাংশ মানুষ শব্দদূষণের শিকার। মানবদেহের ৩০টি কঠিন রোগের অন্যতম কারণ শব্দদূষণ। ৫০ ডেসিবলের চেয়ে উচ্চ শব্দ মানবদেহে উচ্চ রক্তচাপ, ৬৫ ডেসিবলের চেয়ে উচ্চ শব্দ হৃদরোগ সৃষ্টিকারী, ৯০ ডেসিবলের বেশি উচ্চ শব্দ স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর এবং ১২০ ডেসিবলের চেয়ে উচ্চ শব্দ মানুষের শ্রবণশক্তি পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এমনকি গর্ভবতী নারী শব্দদূষণের মধ্যে থাকলে বধির সন্তানের জন্ম হতে পারে। এছাড়া শব্দদূষণের কারণে মাথাধরা, আতঙ্ক-অবসাদগ্রস্ত হওয়া, অনিদ্রা ও শিশুদের মেধার বিকাশ ব্যাহত হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী নীরব ঘোষিত এলাকায় সর্বোচ্চ ৫০ ডেসিবল, আবাসিক এলাকায় ৫৫ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল ও শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবলের বেশি মাত্রার শব্দ সৃষ্টির সুযোগ নেই। তবে পরিবেশ অধিদপ্তরের ২০১৭ সালের জরিপে খুলনা শহরের কিছু স্থানে শব্দের সর্বোচ্চ মাত্রা ১৩২ ডেসিবল পর্যন্ত শনাক্ত করা হয়েছে। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী নীরব ঘোষিত এলাকায় হর্ন বাজানো দন্ডনীয় অপরাধ। আবাসিক এলাকার পাঁচশত মিটারের মধ্যে শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। তবে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টা মানমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করা যেতে পারে। অনুমতি ব্যতীত শব্দ সৃষ্টি করলে প্রথমবার অপরাধের ক্ষেত্রে একমাস কারাদন্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং পরবর্তীতে প্রতিবার অপরাধের জন্য ছয় মাস কারাদন্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড আরোপ করা যেতে পারে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ কাজী আবু রাশেদ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, সিনিয়র সাংবাদিক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, এসএম জাহিদ হোসেন, কেসিসি কাউন্সিলর জেড এ মাহমুদ ডন প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম ও গণপরিবহনের চালকরা অংশ গ্রহণ করেন।
এলাকার হাজারো আমন চাষিরা বিপাকে: দাকোপে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে বিভিন্ন হাট-বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে ইউরিয়াসহ বিভিন্ন সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার হাজারো আমন চাষি পড়েছেন মহা বিপাকে।
উপজেলা কৃষি অধিদপ্তর ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিসিআইসির মোট ১০ জন ও বিএডিসির ৪ জন মূল সারের ডিলার রয়েছে। এছাড়া ৯৫ জন খুচরা সার বিক্রেতা রয়েছে। সরকার প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ২৭ টাকা, টিএসপি ২৭টাকা, এমওপি ২০ টাকা, ডিএপি ২১ টাকা নির্ধারণ করেছে। গত বছরের মত এবারও আমন মৌসুমে মোট ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে উপসি ১৬ হাজার ১৫৫ হেক্টর, স্থানীয় জাত ২ হাজার ৯২৫ হেক্টর ও হাইব্রিড ১৫০ হেক্টর। এই উপজেলায় সাধারণত রবি ও আমন মৌসুমে এলাকার হাজারো কৃষকের সারের ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকদের এই চাহিদাকে পুজিঁ করে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে রীতিমত সার বানিজ্য চালিয়ে যাচ্ছেন ডিলাররা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার চালনা, বাজুয়া, কালিনগর, নলিয়ান বাজারসহ প্রত্যান্ত অঞ্চলের ছোট বাজারগুলোতেও সরকার নির্ধারিত ওই মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। সরকারী মূল্য তালিকা ঝুঁলানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না। আর কৃষকরাও বাধ্য হচ্ছেন অতিরিক্ত দামে সার কিনতে। সরকার ভর্তুকি দিয়ে কৃষকের দোরগড়ায় সার পৌঁছে দেয়ার চেষ্টা করলেও এসব অসাধু ব্যবসায়ীদের কারনে কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে বলে এলাকার সচেতন মহলের অভিমত। এটা যেন মগের মুল্লুক বলেও অনেকেই মন্তব্য করেন।
সাহেবের আবাদ এলাকার সমির চৌকিদার, বটবুনিয়ার প্রনব কবিরাজ, পানখালীর মনিশংকর রায় সহ বিভিন্ন অঞ্চলের একাধিক কৃষকের সাথে আলাপকালে তারা জানান, সারের দোকানে গেলে প্রথমে বলে সার নেই। সারের সংকট চলছে। পরে প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩ থেকে ৫ টাকা বেশি দাম নিয়ে সার দেয়। বিশেষ প্রয়োজনে অনেক বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন বলে তারা জানান। ডিলাররা সিন্ডিকেট করে সারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে তারা মন্তব্য করেন। অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে ডিলাররা আর তার কাছে সার বিক্রি করে না। কৃষি কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা বলেন দরখাস্ত দিতে। যদি রবি ও আমন মৌসুমে কৃষি অধিদপ্তর থেকে সরকার নির্ধারিত মূল্য উল্লেখ করে এলাকায় এলাকায় মাইকিং করে দিলে কৃষকরা হয়রানি কম হতো বলে তারা মনে করেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সারের অতিরিক্ত দাম নেয়ার বিষয়ে এখনো পর্যন্ত কারো কাছ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি। তবে আমরা মৌখিক ভাবে শুনে যখন মোকামে যাই তখন আর প্রমান পাইনে। আবার ডিলারদের কাছে শুনলে তারা অতিরিক্ত দাম নেয়ার বিষয়ে অস্বিকার করে। সঠিক প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অতি দ্রুত ডিলারদের ডেকে নির্বাহী কর্মকর্তার ওখানে একটা মিটিং করবো। সেখানে সাংবাদিকদেরও ডাকবো।
দাকোপের ভোজনখালী হরিনের চামড়া ও মাথা উদ্ধারের তিন মাসেও আটক নেই
মোঃ শামীম হোসেন – বাজুয়া
হরিনের চামড়া ও মাথা উদ্ধারের তিন মাসেও আটক নেই কেউ, মামলা নিয়ে ধোঁয়াশা চলায় জন মনে চরম হতাশা বিরাজ করছে। এলাকাবাসী জানায় গত ইংরেজি ১২/০৬/২০২৩ আনুমানিক ভোর পৌনে পাঁচটার দিকে ঢাংমারী ষ্টেশনের চৌকষ কর্মকর্তা ষ্টেশন অফিসার সাইফুল বারীর নেতৃত্বে বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকালে সুন্দরবন সংলগ্ন ভোজনখালী গেটের কাছে মুক্তার বাড়ী থেকে চারটি হরিনের চামড়া ও দুটি শিং সহ মাথা আটক করে বন বিভাগ। ঘটনাস্থল থেকে হানিফ ও রেজাউলকে আটক করলেও অজ্ঞাত কারণে তাদের কে ছেড়ে দেওয়া হয়। তারা দাবি করে যে তাদের বিরোধী গ্রুপ বাদল ও মুক্তা তাদের কে ফাসানোর উদ্দেশ্য এই কাজ করেছে।
পরবর্তীতে দুই গ্রুপ হরিনের চামড়া ও মাথার বিষয়ে একে অপরকে দায়ী করে দাকোপ থানায় অভিযোগ দায়ের করে।
চাঁদপাই রেঞ্জে খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত বাদল, হানিফ, মুক্তা এরা তালিকাভুক্ত হরিন শিকারি।
এরা সুন্দরবনে হরিণ শিকার ও বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক বন আইনের মামলাও আছে।
কিন্তু ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোন মামলার খবর জানা যায়নি।
উপরন্তু মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার কথা প্রচলিত হচ্ছে বলে এলাকাবাসী দাবি করে। তাই সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি র দাবি জানিয়েছে এলাকার সুধীজন।
কয়রায় ডিআইডিআরএম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় ডিআইডিআরএম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ডিআইডিআরএম প্রজেক্ট কারিতাস বাংলাদেশেরের ম্যানেজার সুব্রত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,
উপ-পুলিশ পরিদর্শক বাবুন চন্দ্র বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়,ইউপি সদস্য মাসুদুর রহমান,কারিতাস বাংলাদেশের ডিআইআরআর অফিসার হাসিবুল হাসান প্রমুখ।
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর ঝগড়া, প্রাণ গেল বাবার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর ঝগড়ার জেরে ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা শেষে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশার সঙ্গে তার দুই বন্ধুর কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি বাদশার বাবা ফারুক হোসেন জানান পর নয়ন ও লাকীকে বকাঝকা করেন। প্রতিশোধ নিতে নয়ন তার মামা রুবেল হোসেনকে ডাকেন। রুবেলসহ কয়েকজন ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে ফারুক হোসেনকে পেটান। এতে ফারুক হোসেন আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানহানি মামলায় জামিন পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
নড়াইল প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ জানান, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর দলীয় একটি সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করেন। এ অভিযোগে তার নামে শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ ওই বছরের ২৯ ডিসেম্বর এক কোটি টাকার মানহানি মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেন।











































