খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে রি-ইউনিয়নের নামে প্রহসন, দলীয়করণ, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপপ্রেয়স ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন কলেজের নির্বাচিত সাবেক ভিপি, জিএস, এজিএস ও কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ সরকারিকরণ, ছাত্রহোস্টেল ভবন, মসজিদ, কলেজে ভবন, বাউন্ডারী ওয়াল, মাঠ ভরাট, শহীদ রেজা গার্ডেন নির্মাণসহ কলেজের উন্নয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের ভুমিকাকে উপেক্ষা করে ও কলেজের সাবেক নেতৃবৃন্দকে বাদ দিয়ে গুটিকয়েক ব্যক্তি রিইউনিয়নের নামে ব্যক্তি স্বার্থ হাসিলে বিভিন্ন ধরণের অপচেষ্টা চালাচ্ছে। সাবেক নেতৃত্বকে বাদ দিয়ে এ ধরণের উদ্যোগ পিছনে ওই সকল সুবিধাভোগীদের লাভবান হওয়ার প্রচেষ্টামাত্র। সিটি কলেজ ক্যাম্পাসের প্রাণ ছাত্রসংসদ। অথচ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি জিএস এজিএস ও সম্পাদকদের বাদ দিয়ে দুইজন “হঠাৎ নেতা”র নেতৃত্বে যে আয়োজন চলছে। যা রীতিমত হাস্যকর। অবিলম্বে দলকানা নীতি পরিহার করে সকলের সমন্বয়ে নতুন কমিটি গঠন করে রিইউনিয়নের নতুন তারিখ নির্ধারণের জন্য কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি হুমায়ুন কবির, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক ভিপি কেএম হুমায়ুন কবীর, সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ভিপি জি এম তারেক, সাবেক সভাপতি হাসানুজ্জামান হাসান, সাবেক সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, সাবেক সভাপতি মাকসুদ আহমেদ সুমন, সাবেক জিএস আজিজুর রহমান আজিজ, মীজা মাহমুদ, রবিউল ইসলাম রবি, মফিজুর রহমান মুক্ত, মশিউর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক জুলিয়ান মোল্লা, আল্লামা ইকবাল তুহিন, আব্দুল্লাহেল কাফি সখা, ছাত্র সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য এড. তৌহিদুর রহমান চৌধুরি তুষার, শরিফুল ইসলাম টিপু, নিয়াজ আহমেদ তুহিন, মো. জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনি, মো. সাইফুল আলম মিঠু, ইমরান হোসেন মিঠু, সাবেক এজিএস গোলামুন নবী ডালু, মিজানুর রহমান মিজান, সাবেক সহ সম্পাদক খান ইফতেখার আহমেদ ইফতি, মিজানুর রশীদ মিজান, আব্দুল হালিম প্রমূখ।











































