খেলা ডেস্ক।।
পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগে ২২ গজ মাতানো পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি ক্লাব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারই প্রথম বিপিএলে খেলবেন তিনি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মোহাম্মদ হাসনাইনকে পেয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আনন্দিত বলেও উল্লেখ করা হয়।
নিজেদের ভেরিফায়েড ফেসুবক পেজে হাসনাইনের বোলিং করার ছবি দিয়ে ফ্র্যাঞ্চাইজি দলটি লিখেছে, নতুন সাইন! আসন্ন বিপিএল মৌসুমের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য মোহাম্মদ হাসনাইন স্বাক্ষর ঘোষণা করতে পেরে আনন্দিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তারা আরও লেখে, ২৩ বছর বয়সী পেসার ইতোমধ্যে পাকিস্তানের হয়ে ৯টি ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১২ এবং ২৫ উইকেট তুলেছেন। তিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলেও ছিলেন।
তিনি সারা বিশ্বের বিভিন্ন লীগ জুড়ে খেলেছেন এবং ইতিমধ্যে ১০৪ টি-টোয়েন্টি খেলার জন্য গর্বিত। যেখানে তার বোলিং গড় ২৬.৫। এটা হবে চট্টগ্রামের প্রথম সিজন। তিনি পাকিস্তান সুপার লীগ, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ এবং লংকা প্রিমিয়ার লীগেও খেলেছেন।
বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে দলগুলোর। এই সুযোগে বিশ্বের বড় বড় তারকাদের দলে ভেড়াতে শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে তারা পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে।










































