Home খেলাধুলা লাল কার্ড থেকে বেঁচে গিয়েও নিষিদ্ধ রোনালদো

লাল কার্ড থেকে বেঁচে গিয়েও নিষিদ্ধ রোনালদো

31

স্পোর্টস ডেস্ক
উয়েফা ইউরো বাছাইপর্বের ম্যাচে ‘জি’ গ্রুপে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছেন পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দেশটি। কিন্তু জয়ের রাতেও অস্বস্তি থেকে গেল পর্তুগাল শিবিরে, খেলার ৬২তম মিনিটের সময় প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে হলুদ কার্ড দেখেন রোনালদো। আর এতেই দলের পরের ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন আল নাসর তারকা।

সেসময় ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতে পেয়ে প্রথম শটটিতে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন রোনালদো। কিন্তু পরে স্লাইড করে বল জালে জড়াতে গেলেও বলে সংযোগ ঘটাতে পারেননি, উল্টো রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষক মার্টিন ডুভরাভকার মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। আর বাছাইপর্বে ৩ হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো।

 

এর ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না সিআর সেভেনের। এ ঘটনার পর ডুভরাভকার কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো। তবে হলুদ কার্ড কিংবা নিষেধাজ্ঞা নিয়ে রোনালদো অবশ্য বিচলিত নন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের জয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ একটি জয় এল। আমরা এখনো অজেয়। এগিয়ে চলো পর্তুগাল।’

এদিকে এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পর্তুগাল ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। এমনকি এই ৫ ম্যাচে ১৫ গোল হজম করার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। অন্য দিকে পর্তুগালের কাছে হারলেও লুক্সেমবার্গের সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ২ নম্বরে আছে স্লোভাকিয়া।