Home আঞ্চলিক যশোরের র্র‌্যাবের অভিযান ১৮টি ককটেল উদ্ধার

যশোরের র্র‌্যাবের অভিযান ১৮টি ককটেল উদ্ধার

26

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের বেনাপোলে র্্যাব অভিযান পরিচালনা করে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করেছেন।
আজ ২ সেপ্টেম্বর শনিবার বিকালে বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রাম থেকে বোমা গুলি উদ্ধার করেন।
যশোর র্্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন বলেন, তাদের কাছে গোপন খবর ছিল কয়েকজন দুর্বৃত্ত বড় ধরনের নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। র্্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে উপস্থিত হন। র্্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে মোহাম্মদ বাদল হোসেন (৪০) সহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।