Home আঞ্চলিক দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে:এ্যাড....

দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে:এ্যাড. সাইফুল

20

 

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। একের পর এক উন্নয়ন কার্যক্রমকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশের জনগণ আজ ভালো আছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সফল রাষ্ট্রনায়ক। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বিশ্ব নেতারা দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। এটি আমাদের দেশের জন্য গর্বের। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে ফুলতলা উপজেলার শিরোমনি বাজারে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, মো. এবাদত হোসেন, অধ্যা. সিরাজুল ইসলাম, হিমাংশু বিশ্বাস, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, সাহিদুল ইসলাম, মো নবিরুল ইসলাম রাজা, মো. তরিকুল ইসলাম, রাম প্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, এ্যাড. কে এম মিজান, এ্যাড. শেখ আব্দুল জলিল, আলমগীর হোসেন, মো. ইউসুফ আলী, ইয়াসিন আরাফাত সাকিব, এ্যাড. মতিয়ার রহমান, আবু দাউদ, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, জনি মুন্সি, শেখ সোহাগ হোসেন, মো সাব্বির হোসেন, মো. আরাফাত, এ্যাড. মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম লিটু, মো. মেহেদী হাসান, এ্যাড. আশরাফ গোলদার, এ্যাড. আইয়ুব হোসেন, বি এম লাভলু, মো. নজীব হোসেন, আফরোজা খানম রিতা, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. আব্দুল কুদ্দুস, মো. শরিফুল ইসলাম মুন্না, এ্যাড. রবীন্দ্র নাথ সরদার, ওয়াহিদুজ্জামান গোলাপ, এ্যাড. উল্লাস বৈরাগী, আবিদ হোসেন, সাব্বির খান, জুম্মান শেখ, শেখ আলমগীর হোসেন, বিপুল মন্ডল, উৎপল মন্ডল, শিমুল, মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. সঞ্জীব হোসেন, মো. হায়দার, মো. সাগর, আব্দুল মান্নান, মো. কামরুল, আনিসুর রহমান প্রমূখ। ##
(ছবি সংযুক্ত)

মহানগর কৃষক লীগের শোকসভা শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর কৃষক লীগের আয়োজনে শোক সভা শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় মহানগর ও ওয়ার্ড কৃষকলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল।