Home খেলাধুলা শাস্তি পেতে যাচ্ছেন মেসি!

শাস্তি পেতে যাচ্ছেন মেসি!

68

স্পোর্টস ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও এমএলএসে অভিষেক হয়নি লিওর। অবশেষে সেই অপেক্ষার পালাও শেষ হয়েছে।
রোববার এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। দেশটির শীর্ষ লিগে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। ম্যাচটিতে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি।

মেজর লিগ সকারের মায়ামিকে জয়ের স্বাদ দিয়েও শাস্তি পেতে যাচ্ছেন মেসি। তবে সেটি পারফরম্যান্সের কারণে নয়, বরং ম্যাচ শেষে সাক্ষাৎকার না দেওয়ায় শাস্তি পেতে পারেন ৩৬ বছর বয়সী এ আর্জেন্টাইন।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি। ফলে এমএলএসের নিয়ম ভঙ্গ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

বিষয়টি নিয়ে মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা বলেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেছেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।