স্পোর্টস ডেস্ক।।
রোববার ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবারের মতো মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে লিওনেল মেসির। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। তবে এমএলএসে অভিষেক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিও।
রোববার মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। এ ম্যাচে রেড বুলসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে টাটা মার্তিনোর শিষ্যরা।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, মেসির স্ত্রী আন্তোনেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মেসির খোঁজে। এরপর ভুল করে জর্ডি আলবাকে জড়িয়ে ধরেন লিওর স্ত্রী রোকুজ্জো। এরপর আলবাকে মেসি ভেবে চুমু খেতে যাচ্ছিলেন। তবে ততক্ষণাৎ আন্তোনেলা বুঝতে পারেন তিনি মেসি নন।
কাছাকাছি আসতেই দুজনই চমকে যান। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান জর্দি ও আন্তোনেলা। তারপর জর্দি মেসির সন্তানদের দিকে এগিয়ে যান। আর মেসির স্ত্রী সামনের দিকে এগিয়ে যান।
মায়ামির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মেসি। যার মধ্যে তিন অ্যাসিস্টের পাশাপাশি ১১টি গোল করেছেন তিনি।











































