Home আঞ্চলিক কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জেইন

কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জেইন

20

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জেইন। সোমবার সকালে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১২নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড’র সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, ৮আগষ্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০হাজার ৪৫০মেট্টিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্রগ্রাম বন্দরে এ জাহাজটি হতে ১৯হাজার ৫শ মেট্টিক টন কয়লা খালাস করা হয়। যা লাইটারে করে নেয়া হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। বাকী ৩ হাজার ৯৫০মেট্টিক টন কয়লা নিয়ে সোমবার মোংলা বন্দরে এম,ভি জেইন। সোমবার দুপুর থেকেই জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহণ শুরু হয়েছে। খালাসকৃত কয়লা কার্গো/কোস্টারে পরিবহণ করে সংরক্ষণ করা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে/সেডে।

এর আগে গত ১৩জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১হাজার ৭শত মেট্টিক টন কয়লা নিয়ে এম,ভি বসুন্দরা ইমপ্রেস আসে মোংলা বন্দরে।