এপিএর মূল্যায়নে খুবিকে এগিয়ে নিতে দায়িত্বের প্রতি আরও বেশি সচেতন হতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক সভা ২৭ আগস্ট (রবিবার) সকাল ১১.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, এপিএর মূল্যায়নে খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্বের প্রতি আরও বেশি সচেতন হতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের সময়ের কাজ যথাসময়ে সম্পন্ন করতে হবে।
সভায় বিগত সভার (২০২২-২৩ অর্থবছরের) কার্যবিবরণীসহ চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন অনুমোদন ও নিশ্চিতকরণসহ শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ প্রণয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে প্রতি কোয়ার্টারে নৈতিকতা কমিটির ন্যূনতম একটি সভা আহ্বান, শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন, ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও ওয়েবসাইটে প্রকাশ, শুদ্ধাচার সংশ্লিষ্ট এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম উল্লেখযোগ্য।
সভায় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণীসহ শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ প্রণয়নে বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
যৌতুকের জন্য স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী : শশুড় আটক
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে আজ রবিবার ভোরে যৌতুকের জন্য স্ত্রী রেশমা খাতুন (৩০)কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের শশুর জয়নাল আবেদিনকে আটক করেছে রবিবার সকালে।
পুলিশ জানায়, স্ত্রী রেশমা খাতুন রাতে তার ছেলে তামিম (৪) ও মেয়ে তামান্নাকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। নিহতের স্বামী আব্দুস সালাম (৩৫) ভোর রাতে বাড়ি ফিরে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের পিতা আয়নাল হোসেন জানান, রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। যৌতুকের জন্য প্রায়শ:ই রেশমাকে নির্যাতন করা হতো।গতকাল বিকেলে যৌতুকের টাকা নিয়ে উভয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। সন্ধ্যায় সালাম বাড়ি থেকে বেড়িয়ে যায়। ভোরে বাড়ি ফিরে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিযয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। আজ ভোর রাতে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সালাম। হত্যাকান্ডের ঘটনায় ঘাতক সালামের পিতা জয়নালকে গ্রেফতার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।পলাতক সালামকে আটকের অভিযান চলছে।
ফকিরহাটের অর্গানিক বেতাগায় সজিনার চারা রোপন কর্মসূচির উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের অর্গানিক বেতাগার খানজাহান আলী সড়কে সজিনা রাস্তা প্রতিষ্টা করার লক্ষে সজিনার চারা রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। উপজেলা কৃষি অফিস ও বেতাগা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে রাস্তার দুইপাশের্^ প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ২ শতাধিক সজিনার চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোয়াদ্দার ও ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান তুহিন। ##
খুলনা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মত বিনিময় সভা দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আ.লীগের সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শ্রী নান্টু রায়- দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। ২৭ আগস্ট রবিবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রী নান্টু রায় দলের প্রতি তার ত্যাগ সাংগঠনিক ও ব্যক্তিগত পরিচয়ের কথা তুলে ধরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। তারপর ছাত্র জীবন থেকেই তিনি ভারত বিচিত্রা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন সাংবাদিকতার। তখন থেকেই তিনি এলাকার জন্য বিভিন্ন ভাবে কাজ করে থাকেন। আশা অনুরপ উন্নয়ন থেকে বঞ্চিত দাকোপ বাসীর উন্নয়নের জন্য দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন কর্মী হিসেবে নিজেকে তুলে ধরেছেন।তিনি বলেন বর্তমানে তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নির্বাচীত হয়েছেন। এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধীদলে থাকা অবস্থায় দলের কর্মসূচি বাস্তবায়নে সকল পর্যায়ের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন। অবহেলিত দাকোপের উন্নয়নের জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন সেই ছাত্র রাজনীতি থেকে অদ্যবধী পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকার পক্ষে থেকে সকল পর্যায়ের নির্বাচনে দলের বিজয়ের জন্য নিবেদীতভাবে কাজ করেছি। আমি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগে দাকোপ বাসীর পাশে থেকে তাদের আস্থা অর্জনে কাজ করেছি। তিনি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন এবং অবহেলিত দাকোপের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমার ত্যাগ ও আনুগত্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে আগামীতে মনোনয়ন দেবে বলে আমি প্রত্যাশা করি। সর্বপরী তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে যে কোন পরিস্থিতিতে ব্যক্তি নয়, নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গিকারের কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৃত্যুাঞ্জয় কুমার বিশ্বাস, পুস্পেন সরকার সনুসহ বিভিন্ন কর্মীবৃন্দ।
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ ও পরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মিশন পল্লির আটচালাঘর প্রাঙ্গনে কবির স্মৃতি ফলকে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, নজরুল স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি রবিউল হোসেন শুকলাল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, সাংস্কৃতিক ব্যক্তি শহিদ বিশ্বাস, কবি আকলিমা, নজরুল সংগীত শিল্পী সাবেক ইউপি সদস্য আপেল হোসেন, ইউপি সদস্য সুমিয়া খাতুন, সাংস্কৃতিক ব্যক্তি কাউসার আলী, নির্মল মন্ডল, শিক্ষক প্রকাশ মন্ডল, মাওঃ আব্দুর রশিদ, জালাল উদ্দিন, শ্রীঃ রঘুনাথ পাল, সাংবাদিক মোস্তাফিজ কচি, বিল্লাল হোসেন,মেহেদী হাসান মিলন, শফি উদ্দিন, ওমিদুল হক, হারুন, নাহিদ নেওয়াজ, আনাছ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল আমীন।
কুয়েটে অ্যাডভান্সড কমিউনিকেশন সিস্টেম ও অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাবের শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থাপিত অ্যাডভান্সড কমিউনিকেশন সিস্টেম ল্যাব ও অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট রবিবার বিকাল ৪টায় “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় স্থাপিত ল্যাব দুইটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডীনগণ, ইনস্টিিিটউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ
নিজস্ব প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার (২৭ জুলাই) গভীর রাতে সুন্দরবনের কাঠের টহলফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে উক্ত হরিণের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের সদস্যরা কোনো চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠের টহলফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারীরদল গহীন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়।
তবে, বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারীদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
৬ বছর আগে নির্মিত সেতুতে নেই সড়ক
গোপালগঞ্জ প্রতিনিধি
মানুষের চলাচলের রাস্তা নেই। তারপরও গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে ৬ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলার রাজপাট ইউনিয়নের ভুলবাড়িয়া এলাকায় খালের ওপর এ সেতু নির্মাণ হয়। এতে সরকারের ৪১ লাখ টাকা ব্যয় হলেও সেতুতি এলাকাবাসীর কোনো উপকারে আসছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৬-১৭ অর্থ বছরের আওতায় ৪০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রাজপাট ইউনিয়নের ভুলবাড়িয়া রতনের বাড়ি সংলগ্ন খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর একপ্রান্তে রাজপাট-রাহুথড় সড়ক রয়েছে। অন্যপ্রান্তে বিল বেষ্টিত বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষা মৌসুম জুড়ে ফসলের মাঠ পানিতে ডুবে থাকায় ১০ গ্রামের মানুষ নৌকায় চলাচল করেন। সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
এই ব্রিজ এলাকাবাসীর ব্যবহার উপযোগী করতে ভুলবাড়িয়া রতনের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে রাজপাট উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। কিন্তু সেতু নির্মাণের ৬ বছর পার হলেও রাস্তা নির্মিত হয়নি। ফলে ১০ গ্রামের স্কুল-কলেজ শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলে ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের আগে আমাদের রাস্তার প্রয়োজন ছিল। কিন্তু এলাকাবাসীর কোনো ধরণের পরামর্শ ছাড়াই তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদাররা নিজেদের ইচ্ছামতো এ ব্রিজ নির্মাণ করেছেন।
রাজপাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলেল হক বলেন, দীর্ঘদিন হলো সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। বর্ষাকালে নৌকায় করে মানুষের চলাচল করতে হচ্ছে। দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি করছি।
কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া বলেন, ‘আমি এখানে যোগদানের আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি এখন জেনেছি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো। দ্রুত ওখানে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করব।
কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ব্রিজ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে, সেখানে সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হবে।
যশোর সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদ নিন্দা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
,ডেঙ্গুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর জেনারেল হাসপাতালে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিকরা। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ সাংবাদিকদের পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করেন। আজ রবিবার দুপুরে এঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। এসময় তত্ত্বাবধায়ক একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন।
লাঞ্ছিত ৭১ টিভির যশোর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, ডেঙ্গু রোগি সংক্রান্ত তথ্যের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কে ফোন করলে তিনি সরাসরি তার অফিসে যেতে বলেন। তার অফিসে যাওয়ার পর তিনি ৭১ টিভির ক্যামেরা পারসনকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে রুম থেকে বের হয়ে যেতে বলেন। এসময় তিনি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন। এরপর কয়েক জন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের ওপর হামলা চালান। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে
নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় তত্বাবধায় ক্ষুদ্ধ ছিলেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের কয়েকটি সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এব্যাপারে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আমি শুনেছি হাসপাতালে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সাংবাদিকদের চাহিদা মোতাবেক যতদুর সম্ভব তথ্য দেয়া উচিত। সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ সরকারি অফিসে যেয়ে শিষ্ঠাচার মেনে চলা । নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। এধরনের ঘটনা না ঘটাই ভালো। এটা অনাকাঙ্খিত। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে সেজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো। বিষয়টি তিনি বিভাগীয় পরিচালককে অবহিত করবেন জানিয়ে তিনি মিলেমিশে কাজ করার জন্যও গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।
এঘটনায় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে ওখানে কি ঘটেছিল আমার জানা নেই। বিষয়টি স্বাস্থ্য বিভাগের জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক দেখবেন। আমরা যশোর কে অন্যভাবে দেখতে এবং রাখতে চাই।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানি, যুবক কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে রাকিবুল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রাতে উপজেলার কয়া ইউনিয়নের রাধাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ওই এলাকায় মিন্টু শেখের ছেলে।
তবে, এ ঘটনার মূলহোতা মো. শাহিন শেখ (৩০) এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শাহিন শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের জামাল শেখের ছেলে।
জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী তার বান্ধবীর সঙ্গে কলেজ থেকে ফেরার পথে তাদের পথ আটকায় শাহিন ও রাকিবুল। এরপর শাহিন তার মুখের স্কার্ফ খুলে মারতে মারতে টেনে হিঁচড়ে মাঠের ভেতরে নিয়ে যান এবং প্রায় ২০ মিনিট ধরে ধস্তাধস্তি ও শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়রা দুই ছাত্রীকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। উক্ত মামলার প্রধান আসামি শাহিন পলাতক থাকলেও সহযোগী রাকিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে শাহিন আমাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে চড়-থাপ্পড় ও শ্লীলতাহানি করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসলাম বলেন, প্রায় ২০ মিনিট ধরে দুই ছেলে ওই মেয়েকে মারধর করেছে, ধস্তাধস্তি করেছে। পরে আমি মেয়েদের উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেই।
ছাত্রীর বাবা বলেন, এ ঘটনায় থানায় মামলা করেছি। আর কোনো মেয়ে যেন এমন ঘটনার শিকার না হয়, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, কলেজছাত্রীকে শ্লীলতাহানির মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বাবাকে ফোনে রেখে মেয়েকে নির্যাতন
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে যৌতুক না পেয়ে মোবাইল কলে বাবাকে রেখে শামীমা সুলতানা সাথী নামের এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার হাকিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত হাসানুর জামান রিপন হাকিমপুর গ্রামের জলিল শেখের ছেলে।
ভুক্তভোগী শামীমা একই উপজেলার মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাথী জানান, ৩ মাস রিপনের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় সাথীর বাবা সোনার গহনাসহ নগদ টাকা যৌতুক দেন রিপনকে। কিন্তু বিয়ের ১ মাস পার হতে না হতেই রিপন টাকার জন্য সাথীকে চাপ দিতে থাকেন। পরিবারের কথা চিন্তা করে সাথী বাড়িতে কিছু বলেননি। ১ সপ্তাহ আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর ও ননদ সাথীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রক্ষা পান সাথী।
এরপর বিভিন্ন সময় টাকার জন্য রিপন ও তার পরিবারের লোকজন চাপ দিতে থাকে সাথীকে। গতকাল শনিবার টাকা আনার কথা বললে সাথী অস্বীকার করে। পরে শরিফুল ইসলামকে মোবাইল কলে রেখে সাথীকে মারধর করেন দেবর ও ননদসহ পরিবারের সদস্যরা। পরে শরিফুল ইসলাম মেয়েকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সাথীর বাবা শরিফুল ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তারা মারধর করেছে। এভাবে নির্যাতন কোনো মানুষ করতে পারে না। আমি এই নির্যাতনের বিচার চাই।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভরা মৌসুমেও পাটের বাজারে ধস
নড়াইল সংবাদদাতা
নড়াইলের তিনটি উপজেলার বাজারে ভরা মৌসুমেও পাটের দামে ধস নেমেছে। এ বছর ভালো ফলন হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছিলো কৃষক। দাম পড়ে যাওয়ায় ব্যাপক লোকসানের শঙ্কায় পড়েছেন তারা।
কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় মোট ২৩ হাজার ৬৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যার বিপরীতে দুই লাখ ৭০ হাজার ১৪০ বেলপাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার(২৭ আগস্ট) সকালে সরেজমিনে জেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, নতুন পাটে সয়লাব এখানকার হাটবাজার। জেলার সবচেয়ে বড় পাটের মোকাম বড়দিয়া, লোহাগড়া, লাহুড়িয়া,মাইজপাড়া, মিঠাপুরসহ বিভিন্ন হাটে বিক্রির জন্য কৃষক তাদের উৎপাদিত পাট নিয়ে আসছে। এ সব হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক সমাগমে হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তবে পাটের দর নিয়ে হতাশায় পড়েন কৃষক।
লাহুড়িয়া হাটে দেখা গেছে, বেশির ভাগ পাট মণ প্রতি ১৬০০ থেকে শুরু করে ২০০০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। তবে মানভেদে কিছু পাট ১৪০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ হাটে পাট বিক্রি করতে আসা কৃষক আজাদ মোল্যা বলেন, চড়া দামে ডিজেল, সার, শ্রম কিনে পাট ফলাতে গিয়ে এবার পাটের উৎপাদন খরচ বেশি পড়েছে। এ দিকে নতুন পাট ঘরে উঠতে না উঠতেই বাজার পড়ে যাওয়ায় লাভ দূরে থাক খরচও ওঠা নিয়ে তারা শঙ্কায় পড়েছেন। এ অবস্থায় তারা বর্তমান উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজার দর নির্ধারণের দাবি জানিয়েছেন।
লোহাগড়া বাজারের পাট ব্যবসায়ী সুজন ভুইয়া বলেন, বর্তমানে মিলে পাটের দর কমিয়ে দিয়েছে। তাছাড়া গত বছর পাট বিক্রি করে তাদের অনেক টাকা মিলে বাকি পড়েছে, তাই পাট মিলে নেওয়াও কমিয়ে দিয়েছে।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, নড়াইলে প্রধানত ভারতীয় জে আর ও ৫২৮ জাতের পাটের আবাদ হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বি জে আর আই তোসা পাট ৮ জাতের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়ার পাশাপাশি যথাযথ পরিচর্যা ও অন্যান্য পারিপার্শ্বিকতায় এবার পাটের ভালো ফলনও হয়েছে। ফসলের উৎপাদন খরচ কমিয়ে আনতে কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক নানা চাষাবাদ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পাট চাষ সম্প্রসারণে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজার দর নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি।
অপরাধবোধ থেকে এমন কথা বলছেন ওবায়দুল কাদের: রিজভী
ঢাকা অফিস
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো মানুষ অপরাধ করলে তার একটা অপরাধবোধ থাকে। সেরকম অপরাধ বোধ থেকে ওবায়দুল কাদের এসব কথা বলছেন। তিনি দলের নেতাকর্মীদের মন চাঙ্গা রাখতে এসব কথা বলছেন। যদিও এসব কথা বলে কোন লাভ হবে না। বড় বড় প্রকল্পের নামে লুটপাট করে দেশের যে সর্বনাশ করেছেন, তা থেকে দেশকে রক্ষা করতে হলে আপনাদের পদত্যাগ করতে হবে।
রোববার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন। দেশের এই দুঃসময় ও ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদেরকে প্রেরণা জোগায়, উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। আমরা ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের অন্যতম প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম।
তিনি বলেন, আমরা যখন রাজপথে মিছিল করি, আন্দোলন করি, কারাগারে যাই, গুলি খাই- তখন জাতীয় কবি আমাদের প্রেরণা জোগান। নজরুল আজীবন এদেশের মানুষের কাছে সাম্যের কবি, দ্রোহের কবি ও প্রেমের কবি। এই মহান কবির প্রয়াণ দিবসে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি।
রিজভী আহমেদ বলেন, এই মহান জাতীয় কবির কবিতা এবং গান আজও এতটাই প্রাসঙ্গিক যে, আজকের দিনে অধিকার হারা, গণতন্ত্র হারা, মতপ্রকাশ ও কথা বলার স্বাধীনতা হারা পরিস্থিতির মধ্যে আমাদের এখনো উদ্দীপনা এবং প্রেরণার উৎস হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আজ আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দি, দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য তারা বন্দি, তাদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। কোনো স্বাধীন দেশে রাজনৈতিক অবস্থা এমন হওয়ার কথা ছিলো না। জোর করে এমনটা করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য।
বিএনপি শীর্ষ নেতারা একই সময়ে সিঙ্গাপুর কেন, তারা কোনো গোপন বৈঠকের জন্য গেছেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন। মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তাহলে গোপন বৈঠক বা ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা নেওয়ার অধিকার নেই?
বিএনপি ক্ষমতায় আসলে সব শেষ করে দেবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, সিরিজ মৃত্যুর মিছিল আ. লীগের তৈরি। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছে অথচ তখন আ. লীগ বীরদর্পে আন্দোলন করেছে। তারা বলেছিলেন, বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দিবেন না। আ. লীগের শাসনামলে তারা অত্যাচার-নির্যাতন করেছে বিরোধীদলের নেতাকর্মীদের। সত্যি বলতে কী তারা নিজেরা এত অপরাধ করেছে যে, সে অপরাধবোধ থেকে ‘বিএনপি ক্ষমতায় এলে একরাতে আওয়ামী লীগকে শেষ করে দেয়া হবে’- এমন কথা বলছেন ওবায়দুল কাদের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের আহবায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যকে আশ্বস্ত করেছি: সিইসি
ঢাকা অফিস
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। এ বিষয়ে আমরা তাদের আশ্বস্ত করেছি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। তিনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। আমরা তাকে বিস্তারিত জানিয়েছি।
তিনি আরো বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও পর্যবেক্ষকদের বিষয় নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে। বৃটিশ হাইকমিশনারকে বলেছি, আমরা ট্রান্সপারেসিতে খুব জোর দিয়ে থাকবো।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে মোটরসাইকেলের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখে এটা বাদ দিয়ে একটা বিধান করা হয়েছিল। কিন্তু গণমাধ্যমের মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি রয়েছে। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনায় রেখে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন হতে পারে।
বাজারে দেখা মিলল বিশাল আকৃতির শামুক
খুলনাঞ্চল রিপোর্ট
কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটে বিশাল আকৃতির একাধিক সামুদ্রিক শামুকের দেখা মিলেছে। আর এসব শামুক দেখতে ভিড় দেখা গেছে পর্যটকদের। শনিবার সন্ধ্যায় ফিস ফ্রাই বিক্রেতা বেল্লালের দোকানে এসব শামুক দেখা মেলে।
ঐ দোকানে অন্তত ৩০টি শামুক রয়েছে। যার এক একটির ওজন এক থেকে দেড় কেজি। অনেক পর্যটক এসব শামুক এক হাজার টাকা কেজি দরে খাওয়ার জন্য ক্রয় করেন।
দোকানি বেল্লাল শনিবার বিকেলে মৎস্যবন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি দরে এই শামুক ক্রয় করেছেন বলে জানান তিনি।
বাগেরহাট থেকে আসা পর্যটক সোলায়মান বলেন, এত বড় আকৃতির শামুক এর আগে কখনো দেখিনি। একটা ফ্রাই করে খেয়েছি। খেতেও অনেক সুস্বাদু।
ঢাকা থেকে আসা পর্যটক চিনময় বলেন, আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। এত বড় আকারের শামুক জীবনে প্রথম দেখলাম। স্বাদ নেয়ার জন্য এক হাজার টাকা কেজি হিসেবে তিনটা ক্রয় করেছি।
কুয়াকাটা সৈকতের ফ্রাই দোকানি বেল্লাল বলেন, আলীপুর বন্দরের আবুল কোম্পানির বড় ট্রলিং ট্রলারের জালে এসব শামুক ধরা পড়ে। পরে আমি খবর পেয়ে আলীপুর গিয়ে শামুকগুলো ৬০০ টাকা কেজি হিসেবে ক্রয় করে বিক্রি করছি। খেতে অনেক সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই প্রজাতির শামুক সাধারণত দক্ষিণ উপকূলীয় এলাকায় তেমন একটা দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।
ঘেরের আইলে বিষমুক্ত সবজি
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চাষ সম্প্রসারিত হওয়ার সঙ্গে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। সাথী ফসল হিসেবে শুরু হলেও এখন মূল ফসলের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানতালে। মাচায় বা ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ চাষ। আর এখানে উৎপাদিত সবজি পুরোটাই বিষমুক্ত। ফলে এর চাহিদাও রয়েছে দেশজুড়ে।
তালা উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল, শসা ও তরমুজ। আইলের ওপরে রয়েছে, পুঁইশাক, কাঁচা মরিচ ও কলাগাছ।
বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। ঘেরের আইলে সবজি চাষ লাভজনক হওয়ায় এ উপজেলার অধিকাংশ মাছের ঘেরে সবজির চাষাবাদ দিনদিন বাড়ছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রফতানি হচ্ছে এসব সবজি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১৬৫ হেক্টর ঘেরের আইলের জমিতে এই সাথী ফসলের চাষ হয়েছে। সেইসঙ্গে কর্ম-সংস্থানের ব্যবস্থা হয়েছে শতশত দিন মজুরের।
স্থানীয় চাষি আব্দুর রহমান বাবুসহ অনেকে জানান, ঘের থেকে সবজি তুলে আশপাশের রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন এলাকার ব্যাপারীরা আসেন ক্রয় করতে। বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন পড়ে না। দামও ভাল পাওয়া যায়। এবার করলার চাষ একটু বেশিই হয়েছে। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ৫০ টাকা প্রতি কেজি। সবজি বিক্রয়ের অর্থ দিয়ে মাছের খাদ্যের ও পরিবারের চাহিদা পূরণ করেন তারা।
ব্যবসায়ীরা জানান, এ অঞ্চলের বিষমুক্ত সবজির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন অন্যান্য জেলায় চলে যায় টাটকা বিষমুক্ত এসব সবজি।
তালা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, তালা উপজেলায় এবার ১৬৫ হেক্টর ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। এমনিতে পড়ে থাকা ঘেরের আইলের চাষ উপযোগী জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য চাষিদের সহযোগিতার মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।
মাছের ঘেরের আইলে অফসিজনে তরমুজ চাষে সাফল্য
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে মাছের ঘেরের আইলে পতিত জমিতে অফসিজনে তরমুজ চাষ করে সফল হয়েছেন চাষী মহররম সরদার। বুধহাটা গ্রামের মৃত ছোরমান সরদারের ছেলে মহররম তরমুজ চাষ করে অতিরিক্ত অর্থ উপার্জনে সক্ষম হওয়ায় খুবই আনন্দ বোধ করছেন। তার সফলতায় এলাকার চাষীরা তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার বুধহাটা গ্রামের মহররম সরদার তার ৬ বিঘা জমিতে সাদা মাছের চাষ করে আসছেন। মাছ চাষের পাশাপাশি ধানের মৌসুমে ধান আবাদ করে থাকেন। অফসিজনে পতিত জমি (মাছের ঘেরের আইলে) তরমুজ চাষ করলে বাড়তি আয় হবে, এমন পরামর্শ ও চাষে উদ্বুদ্ধ করেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। মহররম তরমুজ চাষে আগ্রহী হলে তাকে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়। তাকে অফসিজন বিগ ফ্যামিলি জাতের তরমুজ বীজ সরবরাহ করা হয়। কৃষি বিভাগের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের পরামর্শে মহররম তরমুজ চাষ শুরু করেন। এরপর থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন কর্মকর্তারা। চাষী মহররম মাছ ও ধান চাষে যেমন মনোনিবেশ করে থাকেন, তেমনি তরমুজ চাষেও নিয়মিত পরিচর্চা করতে থাকেন। আস্তে আস্তে ক্ষেতে গাছের ব্যপ্তি ঘটতে থাকে। সবুজে ভরে ওঠে ঘেরের আইল জুড়ে। মাচা বা নেট জাল দিয়ে গাছের সুন্দর অবস্থানের ব্যবস্থা করা হয়।
চাষী মহররম সরদার জানান, দিনে দিনে তরমুজ গাছের চেহারা জ্বলজ্বল করতে থাকে। আস্তে আস্তে ফুল আসে। এরপর তরমুজ ধরতে লাগলো। মনের মধ্যে অনেক চিন্তা এবং আনন্দ দোল খাচ্ছিল। তরমুজ দিনে দিনে বাড়তে থাকে। একসময় অনেক বড় হয়ে ওঠে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতে ৭১ দিনের মাথায় প্রথমবার তরমুজ উঠালাম। প্রত্যেকটা তরমুজের ওজন ৭ কেজি থেকে সাড়ে ৯ কেজি করে হয়েছে। ১ম দিনে ২৬০ কেজি তরমুজ বিক্রয় করি। প্রতি মন তরমুজের মূল্য পেয়েছি ১ হাজার ৮ শত টাকা করে। প্রথম দিনে ১১ হাজার ৭০০ টাকার তরমুজ বিক্রয় হয়েছে।
চাষী মহররম আরও জানান, তার তরমুজ চাষে সর্বসাকুল্যে খরচ হয়েছে ১২ হাজার টাকা। প্রথম দিনেই খরচের টাকা উঠে এসেছে। এখনো তরমুজ উঠানো হচ্ছে। আগামী ৩ মাসে কমপক্ষে ৩ বার অনেকগুলো করে তরমুজ উঠানো সম্ভব হবে। আল্লাহ চাইলে অসময়ে পতিত জমিতে তরমুজ চাষের মাধ্যমে অনেক টাকা লাভ করতে পারবো।
উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান, এ অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। চাষি মহররমসহ উপজেলার কুল্যা, বড়দল ও বুধহাটা ইউনিয়নে অফ সিজনে তরমুজ চাষ হয়েছে। তাদেরকে বীজ ও প্রয়োজনীয় পরামর্শ, সহযোগিতা দেয়া হয়েছে। চাষিরা তরমুজ চাষের পাশাপাশি অন্যান্য সবজি চাষও করে থাকেন। এভাবে চাষীদেরকে উদ্বুদ্ধ করতে পারলে এলাকার সকল পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে চাষীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যাবে। সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান অর্থিক সহযোগিতা করলে আরো অনেক চাষী পতিত জমিতে চাষাবাদ ও অফসিজনে চাষাবাদের মাধ্যমে এলাকাকে সবুজে ভরে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন পুলিশ সদস্য হলেন- সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা।
দুর্ঘটনার বিষয়ে ওসি তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর বেলা ১২টা ২০ মিনিটে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। তবে এতে ট্রেন চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
ড. ইউনূসকে সমর্থন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠি
খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিটি গত ১৭ আগস্ট ড. ইউনূসের নামে প্রেরণ করা হয়েছে।
চিঠির শুরুতে ‘প্রিয় প্রফেসর ইউনূস’ সম্বোধন করে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওবামা লিখেছেন, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্য মুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি।
প্রেসিডেন্ট থাকাকালীন (২০০৯ সালে) ইউনূসের গলায় নিজ হাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পরিয়ে দেওয়ার স্মৃতিচারণ করে ওবামা লিখেছেন, “২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।”
ওবামা আশা প্রকাশ করে লিখেছেন, “এটা আপনাকে শক্তি জোগাবে যে, যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আমাদের মধ্যে যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করতে আপনি অব্যাহতভাবে স্বাধীনতা পাবেন।”
প্রসঙ্গত, বারাক ওবামা টানা দুইবার (২০০৯ থেকে ২০১৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণের ধারণার প্রবর্তক এবং এই উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ড. ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এ ছাড়াও তিনি ‘সামাজিক ব্যবসা’র ধারণার প্রবর্তক। পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তির একজন ড. ইউনূস যিনি নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন।
দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৬২ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবির এক অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ৬টির স্বর্ণের বারসহ এক ব্যাক্তিকে আটক করেছে।
মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রবিবার দুপুর ২ টায় গোপন সংবাদ পেয়ে উপজেলার মুন্সিপুর জাহাজপোতা নামক স্থানের তিন রাস্তা মোড়ে বিজিবির টহলদলটি এ্যাম্বুস করে। এসময় মুন্সিপুর গ্রামের হোসেন আলীর ছেলে আঃ রাজ্জাক(৫০) সীমান্তের দিকে মটরসাইকেল যোগে যাওয়ায় পথে বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি তাড়িয়ে ধরে আটক করে। পরে তার পায়ের জুতার নিচের অংশ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬২ লাখ টাকা।
চুযাডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম জানান, আটক রাজ্জাককে দামুড়হুদা থানায় এবং উদ্ধার মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল আটক
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র্যাব-৬। পরে তদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। আজ রবিবার দুপুর ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।
সংঘবদ্ধ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। সেই সঙ্গে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকের নিয়ে পরীক্ষা-নিরিক্ষার নামে প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তার হওয়া দালাল চক্রের সদস্যরা হলো লিটন মন্ডল(৩২), জোতির্ময় শীল(২৮), মোঃ শিফাজুর রহমান(২৮), রিয়াজুল ইসলাম(৩০), ফিরোজ হোসেন(২৭), ফারুক হোসেন(৩৩), ওসমান শেখ(২৯), সিমা বেগম(৩০), আরাফাত আদ্রঙ্গী(২৮), গোলাম রহমান(৩১) এবং আব্দুল্লাহ আল মাহমুদ(২৭)
গ্রেপ্তারকৃত প্রত্যেককে এক হাজার করে অর্থদন্ড এবং আসামি লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীলকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
কৈলাশগঞ্জ ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম প্রয়ান বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। ৩৭ আগস্ট রবিবার বিকাল ৪ টায় কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও খুলনা- ১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল। কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোজিত কুমার রায় কুঞ্জ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মল্লিকের সঞ্চালনায় মান্যবর অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা আলহাজ্ব শেখ আবুল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য দান করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা পঞ্চানন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, জেলা আওয়ামীলীগ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি নান্টু রায়, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জগন্নাথ রায়, দাকোপ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সুপদ রায়, যবলীগ নেতা সঞ্জীব রায়, চালনা পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, যুবলীগ নেতা দেবব্রত সরকার দেবু, আওয়ামী লীগ নেতা আজগর হোসেন সাব্বির, গৌতম সরকার কাঁকন, শেখ পারভেজ প্রমূখ।
খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী । বিশেষ অতিথি ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ তার পরিবারের যে সকল সদস্য শাহাদত বরণ করেন তাঁদের এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বলেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনাদের নিরলতাভাবে কাজ করতে হবে। আমাদের সবাই প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় ঊদ্ধুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জেলা কমান্ড্যান্ট আব্দুল্লা আল মামুন, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।
মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়ের সাথে সাংবাদিকদের মতবিনিময়
দাকোপ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসন (দাকোপ বটিয়াঘাটা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্ট রায় দাকোপ প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
(২৭ আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় নান্টু রায় বলেন,আমি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হলে দাকোপ বটিয়াঘাটার সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করবো। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি কুমারেশ বিশ^াস, যুগ্ম- সাধারণ সম্পাদক দীপক সরদার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সদস্য স্বপন রায়, জি এম আজম,শামীম হাসান, মোঃ মামুনুর রশিদ, সোহাগ আহম্মেদ, মজনু ফকির, গাজী সরোয়ার হোসেন, মৃঞ্জয় বিশ^াস, পুষ্পেন সরদার সনু প্রমুখ।
রূপসায় বিদুৎপৃষ্ঠ হয়ে ২ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা আটক ১
রূপসা প্রতিনিধি
রূপসায় বিদুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই সহদর ভাই নিহতের ঘটনায় রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে যার নং ১৩/২২/৮ গত ২২ আগস্ট নিহতের ভাই বাদীহয়ে রূপসা থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জের আলী মোল্লার স্ত্রী ২নং আসামী রিনা বেগম নামে এক জনকে গত ২৫ শে আগস্ট সকালে আনন্দ নগর এলাকা থেকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করেছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। পরিবারের দাবী পরিকল্পিত ভাবে বিদ্যুৎের ফাঁদ পেতে নিহত দুই ভাইকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে গত ২১ আগষ্ট রাতে মৎস্য ঘেরে দেওয়া বিদুৎের ফাঁদ থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়। মামলার প্রধান আসামী জের আলী মোল্লা এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
ভূক্তোভোগী পরিবার সূত্রে জানা যায় গত ২১ আগষ্ট বিকেল ৫ টায় ইকবাল হোসেন তার মৎস্য ঘের থেকে কাজ করে ফেরার সময় পার্শ্ববর্তী ঘের মালিক একই এলাকার মৃতঃ সৈয়দ আলীর পুত্র জের আলী মোল্যার মৎস্য ঘেরে গুনোর তারে অবৈধ বিদুৎ সংযুক্ত পেতে রাখা ফাঁদে জড়িয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরন করে, ও ছোট ভাইকে খুঁজতে গিয়ে একই ফাঁদে জড়িয়ে রাত ১১ টার সময় বড় ভাই মোদাচ্ছের নিহত হয়।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবলা দাশ জানান গ্রেফতার কৃত রিনা বেগম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা মামলার তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। তাছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান দ্রুত মামলার তদন্ত সম্পন্ন হবে। ২ নং আসামী রিনা বেগমকে গ্রেফতারপূর্বক কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছে।
রূপসায় নতুন ভোটারদের মাঝে ১৫ আগষ্ট ও পরবর্তী দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন সুজা পুত্র সুকর্ন
রূপসা প্রতিনিধি
রূপসায় ব্যতিক্রম চিন্তাভাবনা নিয়ে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এর ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমি অনুষ্ঠান করলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন।
তার আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ও পরবর্তী দুঃশাসনের সঠিক ইতিহাস তুলে ধরে নতুন ভোটারদের নিয়ে কর্মশালা গতকার ২৭ আগষ্ট বিকালে রূপসা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ১৫ আগষ্ট ও পরবর্তী দুঃশাসনের ইতিহাস তুলে ধরে প্রায় ২০০ শত নতুন ভোটারদের মাঝে আলোচনা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন। রূপসা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ গফুর খানের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র চঞ্চল কুমার মিত্র, রূপসা উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা তারেক আহম্মদে টিপু, আবু বকর মোল্যা, উপজেলা যুবলীগ নেতা বাদশা মিয়া, সুব্রত বাকচী, ইউপি সদস্য রঞ্জু হালদার, যুবলীগ নেতা খায়রুল হাওলাদার, জাহিদুর রহমান, আঃ রশিদ শেখ, রনজিত হালদার, মনিরুজ্জামান হাওলাদার, মুরাদ শেখ, খান ইয়াসির আরাফাত, মো: জসীম শেখ, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাধন হালদার, শিমূল দেবনাথ, রিয়াদ শেখ, নতুন ভোটার অমিত কুমার পাল, ইমন শেখ, জাকারিয়া, মেহেদি হাসান, তামিম শেখ, নাজমুল শেখ, শাকিল চৌধুরী, মিহাদ, আরাফাত হাওলাদার, মনির মোল্যা, শরিফুল ইসলাম, সাইফ খান,সমির পাল, সম্রাট খান, রমজান, আলিফ ইসলাম, বিপ্লব, তারেক সালমান, হৃদয় প্রমূখ।
কেশবপুরে ভান্ডারখোলা থেকে মহাদেবপুর পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী
আলমগীর হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ও ১১ নং হাসানপুর ইউনিয়নের মধ্যবর্তী ভান্ডারখোলা থেকে মহাদেবপুর পর্যন্ত ৩ কিঃ মিঃ এর মতো কাচা রাস্তাটি বর্ষার মৌসুম আসলে ভান্ডারখোলা খোপদহি,মোমিনপুর ও মহাদেবপুর এই চারটি গ্রামের মানুষের জন্য রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, জনগণের ভোগান্তির শেষ থাকে না। এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল,কলেজে যাওয়া আসাতে অনেক অসুবিধায় পড়তে হয়। রাস্তাটি ঐ এলাকার সর্বস্তরের জনগণের চলাচলের একমাত্র মাধ্যম, কোন রোগী নিয়ে ভালো চিকিৎসার জন্য কোন হাসপাতালে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে, এ্যাম্বুলেন্স বা কোন ইঞ্জিন চালিত গাড়ি চলাচল করে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন এই রাস্তাটি দুইটি ইউনিয়নের মধ্যে পড়ার কারণে কেহ এ দিকে গুরুত্ব সহকারে দেখেনা, নির্বাচনের সময় আসলে সকল জন প্রতিনিধিরা আশ্বাস দিলেও পরে আর মনে থাকে না। দীর্ঘদিন যাবত এই রাস্তাটি অকেজো থাকার কারণে ভান্ডারখোলা , খোপদহি, মোমিনপুর এবং মহাদেবপুর এই চারটি গ্রামের সাধারণ মানুষের চলাচল এবং কোথাও যোগাযোগের একমাত্র অন্তরাই এই রাস্তাটি অকেজো সবাই উপলব্ধি করলেও সরকার বা কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করার জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না এমনটি মনে করেন এলাকাবাসী।এখানে সাড়ে চার হাজারের মতো লোকের বসবাস। এলাকাবাসীদের দাবি, যাহাতে উক্ত রাস্তাটি দ্রুত পাকা করুন করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মাড়াই মৌসুমে আখরোপন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধকরন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনাস্থ কেরু কোম্পানীর জীবননগর সাবজোনের উথলী কেন্দ্রে ২৩-২৪ আখরোপন/মাড়াই মৌসুমে আখরোপন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধ করনের লক্ষ্যে আখচাষি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৫ টায় অনুষ্টিত সন্তোষপুর সঃপ্রাঃ বিদ্যালয়ের রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষি ও উথলী ইউপি চেয়ারম্যান মো.আ.হান্নান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন,এফসিএমএ। এসময় প্রধান অতিথি মোহাম্মদ মোশারফ হোসেন ভাল জাতের আখ চাষ ও পরবর্তীতে আখের সঠিক পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া, ব্যবস্থাপক( সম্প্র.) মো.মাহবুবুর রহমান ও ব্যবস্থাপক (সিপি/ঋণ) মুহাম্মদ আবু তালহা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান মো.জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট সিডিএ মো.হবিবর রহমান হবি,শফিকুল ইসলাম ভূইঁয়া ও সিআইসি রুহুল আমিন সহ প্রমূখ। সভায় উপস্থিত আখচাষি বৃন্দের মধ্যে আবিদ হোসেন, আ.রাজ্জাক, মিজানুর রহমান সহ অনেকেই আখের মূল্য বৃদ্ধির কারনে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন আখরোপন মৌসুমে আখচাষ বাড়ানোর আশ্বাস দেন।
সাতক্ষীরায় বলগেট দিয়ে সরকারি স্কুলের পাশ থেকে বালু উত্তোলন, মেশিন জব্দ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের পাঁচপাড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বিদ্যালয়ের ৫০গজের মধ্যে বলগেট দিয়ে বালু উত্তোলন হচ্ছে । উক্ত বালু উত্তোলন করছে পাঁচপাড়া গ্রামের মুজাম মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল। তিনি দীর্ঘ ১ মাস ধরে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের বিভিন্ন স্তর ম্যানেজ করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে জাহাঙ্গীর। এ বিষয়ে কেউ টু শব্দ করার সাহস পায় না। বলগেট দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নায়েব ও এসিল্যান্ডকে ম্যানেজ করেই আমি বালু তুলছি। নায়েব ও এসিল্যান্ড বালু বিষয়ে আমার এখানে সরেজমিনে ঘুরে গেছেন। এ বিষয় তালা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাত হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে বলগেট দিয়ে বালু উত্তোলনের বিষয় আপনাকে জাহাঙ্গীর ম্যানেজ করেছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি এখুনি আইনগত ব্যবস্থা গ্রহন করছি। এ বিষয় নগরঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফজলুর রহমান ঘটনাস্থল থেকে জানান, তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি স্যারের নির্দেশে আমি বলগেট মেশিন জব্দ করেছি। তিনি পরবর্তীতে আইনগত ব্যবস্থা করবেন।
‘যুক্তরাষ্ট্রে ছেলের স্ট্যাটাস, খুলনায় গ্রেফতার মা’ প্রসঙ্গে যা বলল মার্কিন দূতাবাস
ঢাকা অফিস
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেফতারের অভিযোগের বিষয়টি ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে তুলে ধরা হয়েছে। রোববার তারা এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসির একটি রিপোর্ট শেয়ার করেছে।
‘যুক্তরাষ্ট্রে ছেলে অনলাইনে সরকারের সমালোচনা করায় বাংলাদেশে মাকে গ্রেফতার’ শিরোনোমের ওই প্রতিবেদনটি শেয়ার করে মার্কিন দূতাবাস একটি স্ট্যাটাসও দিয়েছে।
সেখানে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। এই নিবন্ধে অভিযোগগুলো সত্য কিনা সে বিষয়ে ঢাকা মার্কিন দূতাবাসের কোনো মন্তব্য নেই। তবে আমরা এই সত্যকে সাধুবাদ জানাই যে, গণমাধ্যমটি (এনবিসি) প্রতিবেদন প্রকাশের আগে মন্তব্যের জন্য তিনটি সরকারি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছে। এটি সাংবাদিকতার সংহতির বড় লক্ষণ।
২০ আগস্ট খুলনায় অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত ও বুয়েটের সাবেক শিক্ষার্থী। তানজিলুর দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এজন্য আমার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আমার স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে হঠাৎ করে পুলিশ আসে। তাকেসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে শুনলাম জামায়াতকর্মী হিসেবে মামলা দেওয়া হয়েছে।
তবে ওই নারীকে গ্রেফতারের বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সেটা ঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, কোনোভাবেই তাকে উদ্দেশ্যমূলক গ্রেফতার করা হয়নি। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তানজিলুরের মাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৩২৭ নতুন রোগী
ঢাকা অফিস
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন প্রাণ হারিয়েছেন। তাদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে ৫৪৮ জন মারা গেলেন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৫১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬০ হাজার ১০২ জন।
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন। রোববার সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুর ২টায় (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দেন। ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।
কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন, যা সশরীরে আয়োজিত হয়েছে।
নেপালে গিয়ে দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী সুজিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
নেপাল ভ্রমণে গিয়ে বাস দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত মণ্ডল (৩০)। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
অভয়নগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ ও নিহতের ভাগ্নে অপু মল্লিক জানান, গত ২৩ আগস্ট বুধবার সকালে তিনি নেপালের পর্যটক শহর পোখারা গিয়ে পৌঁছান। সেখান থেকে বাসযোগে কাঠমান্ডু শহরে যাওয়ার পথে গাজুরি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৮ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাংলাদেশি ২ জনসহ ১৫ জন যাত্রী।
তিনি জানান, বাংলাদেশি দুই যাত্রীর মধ্যে গুরুতর আহত হন নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত মণ্ডল। আহত অবস্থায় তাকে নেপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকাকালীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান। নিহত সুজিত মণ্ডল নওয়াপাড়া শহরের কালীবাড়ি এলাকার মৃত দুর্গাপদ মণ্ডলের ছেলে।
কর্তৃপক্ষের আশ্বাসে নীলক্ষেত ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
ঢাকা অফিস
টানা সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় নীলক্ষেত মোড় অবরোধের পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্দোলনের সমন্বয়ক ও ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। পরে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।
এর আগে সিজিপিএ শর্ত শিথিল এবং তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগ চেয়ে রোববার বেলা সোয়া ১২টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ৭ কলেজের একদল শিক্ষার্থী। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন।
অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এ সময় আইনশৃঙ্খলারক্ষী বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের জনদুর্ভোগ না বাড়িয়ে আলোচনার মাধ্যমে তাদের বিষয়টি সমাধানের অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তাতে সম্মত হয়নি।
শিক্ষার্থীরা জানায়, আজই তাদের দাবি আদায় হতে হবে। দাবি আদায় না হলে মরণ হলেও মাঠ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, একই দাবিতে গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে গত রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করেন তারা। এরই দুদিন পর (২২ আগস্ট) ফের নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।
আ. লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি মেনে নেবে: গয়েশ্বর
ঢাকা অফিস
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি তা নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে-তা ঠিক করবে জনগণ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি তারেক রহমান, নাকি অন্য কেউ হবে- এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও প্রধানমন্ত্রী হিসেবে বসায় আমরা মেনে নেব। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।
রোববার বিকালে ডিআরইউতে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জাসাস’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ।
বিগত ওয়ান ইলেভেনে জিয়া পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির ঠিকানা কোথায়? কিন্তু ওয়ান ইলেভেনে কত আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছিল। তা এমনভাবে গণমাধ্যম প্রকাশ করেছিল মানুষও তখন অনেকটা বিশ্বাস করেছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে-তা কেটে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য নয়; গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ডাক দিয়েছেন।
১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেদিন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রকে গুম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন মারা যাইনি। এবার গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধের ডাক দিয়েছেন তারেক রহমান, তার ডাকে সাড়া দিয়ে এবার যুদ্ধে জয়লাভ করেই মরতে চাই।
বিএনপি জিয়াউর রহমানের হাতে গড়া দল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেই দলের কর্মী হয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ নেই। কারণ, এই দলে জবাবদিহিতা রয়েছে। আমি বিশ্বাস করি, জিয়ার দল জিয়ার মতোই হবে, জিয়ার দেশ জিয়ার মতোই হবে। আওয়ামী লীগ যা করে বিএনপি তা করবে না বলেও প্রতিশ্রুতি দেন গয়েশ্বর চন্দ্র রায়।
সামনের মাসে সরকারের বিদায়: মান্না
ঢাকা অফিস
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সেই দিন আর বেশি দূরে নেই, অপেক্ষা করতে থাকেন। এই মাস তো শেষ হয়ে গেল। সামনের মাসে আলামত দেখবেন। সামনের মাসে বিদায়।’
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলার’ রায়ের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। সামনে যারা দাঁড়িয়েছে চামচারা, যাদের নিয়ে আওয়ামী লীগ মাঝেমধ্যে শান্তি সমাবেশ করে, তারা থাকছে না। সরকারের পতন হবেই। এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে পতন হবে।
তিনি আরও বলেন, ‘সব হিসাব করেই ধরবেন। যেরকম মাছকে ছাই দিয়ে ধরে ওইরকম করে ধরবেন।’
ক্ষমতা হারানো ভয়ে সরকার উল্টা-পাল্টা বকছে মন্তব্য করে মান্না বলেন, ‘বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ কথা বলছে না। দেশের মধ্যেও কোনো লোকজন নেই, বিদেশে কোনো বন্ধু নেই, আমেরিকা নেই, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপিয়ানরা কেউ নেই। তাহলে থাকল কি?’
বর্তমান সরকারকে ‘ডাকাতের সরকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, আপনাদের অপকর্মের হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে।
মান্না বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি যদি ক্ষমতায় গেলে এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি? আওয়ামী লীগের নেতারা নিজেরা নিজেরা পটল তুলছেন, নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাচ্ছেন? এখন ওবায়দুল কাদেরকেই এর ব্যাখ্যা দিতে হবে- তিনি কি বুঝাতে চেয়েছেন।’
তিনি বলেন, ‘বিরোধী দলের কেউ প্রতিশোধের রাজনীতি করেন না। প্রতিশোধের রাজনীতি না করলে ওবায়দুল কাদের ভয় পান কেন? আসল কথা হচ্ছে- পাপ যে করে তার মনে মধ্যে ভয় থাকে।’
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য দেন।
স্ত্রীসহ যশোর মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট
যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে কর্মরত থাকা অবস্থায় আমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের অবৈধভাবে এক কোটি ৪৪ লাখ টাকা উপার্জন প্রমাণিত হওয়ায় আদালত চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়ের করা দুর্নীতির মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন রোববার বিকেলে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
অভিযুক্ত অমল কুমার বিশ্বাস বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং তার স্ত্রী বিথীকা শিকদার গৃহিণী। বিথীকা শিকদার মাগুরা জেলার শালিখা আসনের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বোন।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা উপার্জন করেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করে দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় এ চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বলেন, তদন্তে অমল কুমার বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে দায়িত্বে থাকার সময়ে অবৈধভাবে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে রেখেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। নিজের নামেও রেখেছেন। ২ জনের অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। দুদকের এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব
যশোর অফিস
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রোববার সকালে তিনি সন্তান প্রসব করেন ওই নারী। চিকিৎসকের পাঁচ সদস্যের একটি বোর্ড এ অপারেশন সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি যশোর সদর উপজেলার এক নারী গর্ভাবস্থায় চেকআপের জন্য হাসপাতালে আসেন। এসময় তার আইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিলুফা ইয়াসমিনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। রোববার তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের সদস্যরা হলেন- হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল, ডা. মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালটেন্ট ডা. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা।
অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত নারীর অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করলেন।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, যশোরে এর আগে এমন অপারেশন হয়নি। পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি এইডস রোগীরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
মা ও ছেলেকে কুপিয়ে জখম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামে সাংবাদিক পলাশ দেবনাথ ও তাঁর মা জবা রানী দেবনাথকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাবলু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পলাশের ভাই শিমুল দেবনাথ জানান, সম্প্রতি তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে বাবলুসহ কয়েকজন বাসার সামনে আড্ডা দিচ্ছিল। এ সময় তাঁর মা বাবলুকে ডেকে চুরির ঘটনাটি জানিয়ে সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাঁর মা ও ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পলাশের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বাবলু, তার ভাই ফজলু ও লাভলুর নামে মামলা হয়েছে। গ্রেপ্তার বাবলুর ভাই লাভলু বলেন, গালাগাল করায় পলাশ ও তার মায়ের ওপর সামান্য হামলা হয়েছে।
থানার ওসি আবুল কালাম আজাদ জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলেছে।
মহাসচিবসহ বিএনপির শীর্ষ ৭ নেতা বিদেশে
ঢাকা অফিস
সরকার পতনের একদফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৭ শীর্ষ নেতা দেশের বাইরে অবস্থান করছেন। এদের মধ্যে তিনজন রয়েছেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে ২ জন, বাকি দুইজন লন্ডন ও ভারতে।
ফখরুল ছাড়াও বিদেশে অবস্থান করা ৬ শীর্ষ নেতা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে রয়েছেন। গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে ২৪ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ও ২৬ আগস্ট মির্জা আব্বাসের সিঙ্গাপুরের যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা আলোচনার। বিশেষ করে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও মির্জা ফখরুলের সিঙ্গাপুরে অবস্থান নিয়ে বেশি গুঞ্জন চলছে। যদিও দল ও পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে চিকিৎসার জন্য তাদের বিদেশ যাওয়া। তবে বিএনপির শীর্ষ নেতাদের বিদেশে অবস্থান নিয়ে মাঠের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন দলটির নেতারা।
সূত্র জানায়, দীর্ঘদিন রাজপথে ব্যস্ত সময় পাড় করছে বিএনপি। ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত যাচ্ছেন নেতারা। টানা কর্মসূচি পালনে শরীরের উপরের ধকল গেছে। আগামীতে আরো কর্মসূচি আসবে। সেপ্টেম্বরের শেষে কঠোর আন্দোলনের কথাও ভাবা হচ্ছে। কঠোর আন্দোলনে যাওয়ার আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছে নেতারা। কারণ তখন আরো বেশি ব্যস্ত থাকতে হবে।
শীর্ষ নেতাদের বিদেশে অবস্থান নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশ জার্নালকে বলেন, কেউ চিকিৎসার জন্য, ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে দেশের বাইরে যেতে পারেন। আন্দোলন একটা যৌথ প্রচেষ্টা। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। কোনো কারণে দুই-একজন দেশের বাইরে থাকলে আন্দোলনের কোনো প্রভাব পড়বে না।
আগে থেকেই থাইল্যান্ডে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনিও চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করছে বলে দল থেকে জানানো হয়েছে।
২৬ জুলাই দুর্নীতির একটি মামলায় তার নয় বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এরপর থেকে আর দেশে আসেননি ইকবাল হাসান মাহমুদ টুকু।
ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হন তিনি।
গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির আকার ১৯ জনের। বর্তমানে ১৪ সদস্য দিয়ে চলছে কমিটি। এর মধ্যে ছয় জনই এখন দেশের বাইরে। শর্তসাপেক্ষ মুক্তিতে গুলশানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। জমির উদ্দিনও স্থায়ী কমিটির বৈঠকে অনিয়মিত। দীর্ঘ কয়েক বছর ধরে টানা বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।
ইসির ১২ কর্মকর্তাকে বদলি
ঢাকা অফিস
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১২ কর্মকর্তাকে বদলি করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
রোববার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখার সহকারী সচিব রৌশন আরা বেগমকে বদলি করে মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীনকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখার সহকারী সচিব করা হয়েছে।
নওগাঁ জেলার সাপাহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমকে একই জেলার পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নওগাঁ জেলার পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালামকে পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে বদলি করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদকে বদরি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে বলদি করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আকতার বানুকে বদলি করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রশিদুল আলমকে বদরি করা হয়েছে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায়।
এছাড়া কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলমকে বদলি করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলায়। খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদকে বদলি করে যশোরের শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের ২১ আগস্টে প্রজ্ঞাপনে বদলি হওয়া মোহাম্মদ রেজাউল করিমের বদলির অংশটুকু বাতিল করা হলো। এছাড়া নওগাঁর পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়ামতপুর, ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চরভদ্রাশন, নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আত্রাই, কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে খোকসার অতিরিক্ত দায়িত্ব (বিধি অনুযায়ী কার্যভার ভাতাসহ) এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা প্রদান করা হলো।
বদলি কর্মকর্তারা আগামী ৩১ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ৩ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
এক এগারোর ধারাবাহিকতায় সরকার ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি মিথ্যা বানোয়াট মামলায় মনগড়াভাবে সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে অন্তরীন করে রাখে। মারাত্মকভাবে অসুস্থ দেশনেত্রী আজ পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছেন। বর্তমানে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েও বাংলাদেশের কোন নেতা-কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে পিছপা হয়নি।
রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর হাজী মহসীন রোডস্থ সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জান মনির কার্যালয়ে খুলনার রাজপথের বিএনপি আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এ কথা বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, বর্তমান ভোট বিহীন প্রশাসন নির্ভরশীল সরকার প্রতিনিয়ত বিভিন্ন কায়দা কৌশল করে বিএনপির প্রতিষ্ঠাতা লৌহ মানব জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা এদেশের সাধারণ মানুষ ভালো করেই বুঝে গেছে। তিনি দলীয় নেতা-কর্মীদের সামনের দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিকেল ৩টায় আলোচনা সভা, দোয়া এবং দোয়া শেষে বর্নাঢ্য র্যালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়। প্রস্তুতি সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি,
মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, আনোয়ার হোসেন, শামসুজ্জামান চঞ্চল এইচ এম আবু সালেক, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, শরিফুল আনাম, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, এড. সরফরাজ হিরো, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, আব্দুল জব্বার, তৌহিদুল ইসলাম খোকন, মোল্লা মজিবর রহমান, বাচ্চু মীর, আব্দুল মতিন, মেহেদী হাসান সোহাগ, মিজানুর রহমান খোকন, হেদায়েত হোসেন হেদু, আব্দুল জলিল, ওমর ফারুক, এড. ওমর ফারুক, আব্দুস সালাম, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির বাবলু, লিটু পাটোয়ারী, ইকবাল হোসেন, মিজানুউজ্জামান তাজ, নাহিদ মোড়ল, হুমায়ুন কবির, সাইমুন ইসলাম রাজ্জাক, আলমগীর হোসেন আলম, নুরে আব্দুল্লাহ, নুরুল ইসলাম লিটন, মাসুদ রেজা, শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান খোকন, গৌতম দে হারু, কাজী টিটু, আব্দুস সালাম, মোল্লা আলী আহমেদ, সেলিম বড় মিয়া, শামীম খান, কবির বিশ্বাস, কামরুল ইসলাম খোকন, পারভেজ মোড়ল, শামীম আশরাফ, গোলাম নবী ডালু, শাকিল আহমেদ, আল আমিন তালুকদার প্রিন্স, সজল আকন, আরিফুর রহমান আরিফ, সমির কুমার সাহা, এ আর রহমান, আসাদ সানা, তুহিন ইসলাম, মাসুদ রুমী, হুমায়ুন আজিজ, ইউনুচ শেখ, আজাদ ভুইয়া, মো. মুন্না, কামরুল বিশ্বাস, ঈশা শেখ, জাফর হাওলাদার, মো. খোকন, মোজাম্মেল হোসেন প্রমুখ।
মোংলায় পৌরসভার জাতীয় শোক দিবস পালিত
মোংলাবাগেরহাট) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার ৩নম্বর ও ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় মোংলা উচ্চ বিদ্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫সালের ১৫আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার জীবনী ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পৌর আওয়ালী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা, ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন হামিদ নাসির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা চানু, ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার, উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সরদার, পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামিম হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি পারভেজ খান, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জব্বার কাজী, ৭নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।











































