স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে গতকাল রোববারই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে আফগানিস্তান। তার পরদিনই আসন্ন এশিয়া কাপ উপলক্ষে হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দলটি।
গত ১২ আগস্ট ছিল এশিয়া কাপে দল দেওয়ার জন্য শেষ দিন। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিল আফগানরা। এই সিরিজের পারফরম্যান্স দেখে দল ঘোষণার পরিকল্পনা ছিল দেশটির বোর্ড কর্তাদের।
এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু করবে আফগানরা। ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। তার পরেরদিন শ্রীলংকায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুর করবে বাংলাদেশ।
আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আবদুর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, এস সাফি ও রিয়াজ হাসান।









































