মাহমুদ হাসান রনি,দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার সারাদিন জেলায় ভারী বর্ষণ হয়েছে।বিকাল ৩ টা পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় মৌসুমের এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, ৮১ মিলিমিটার বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার রাতে হয় ১৯ মিলিমিটার।
আর বাকি ৬২ মিলিমিটার বৃষ্টি শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ের মধ্যে হয়েছে। তিনি আরও জানান, শনিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে। এদিকে সারাদিন বৃষ্টি হওয়া নিন্ম আয়ের মানুষেরা পড়ে বিপাকে।বিশেষ করে ভ্যান রিক্সার শ্রমিকরা বেশীর ভাগ কর্মহীন হয়ে পড়ে।কারণ বৃষ্টির কারণে ছুটির দিনে প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বাইরে বের হয়নি।











































