Home আঞ্চলিক সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

72

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল খালেক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা জেলার সাবেক আমির।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, জামায়াত নেতা আব্দুল খালেকের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে দুপুরে নিজ বাড়ি থেকে জেলা ডিবি ও সদর পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে।