Home আঞ্চলিক ফকিরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এক নারীর মৃত্যু

ফকিরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এক নারীর মৃত্যু

66

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহুর্তে ১৫জন সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন অনেক রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ছাড়া কোন বিকল্প নেই। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিরিনা বেগম (৩৮) নামের এক নারী মারা গেছেন। মৃতের পরিবার জানান, তিনি জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। তিনি সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান। শিরিনা বেগম ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের ব্যবসায়ী আজিজুল কাজির স্ত্রী। এদিকে, মৃতের মেয়ে সুমাইয়া খাতুনর চলতি এইচএসসি পরীক্ষার্থী। সে পরীক্ষা শেষে বাড়িতে যেয়ে দেখেন তার মা মারা গেছেন। এসময় সে কান্নায় ভেঙ্গে পড়েন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এখানে ১৫জন রোগী ভর্তি আছেন। জুন মাস থেকে এ পর্যন্ত ৬০জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ছাড়া বিকল্প নেই জানান তিনি।

ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি ভাড়াটিয়ার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শুভ হোসেন (২৪) নামের একজন ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ আগষ্ট) বিকেল ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখে কসটেপ লাগানো ও ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। শুভ হোসেন খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। সে তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে মূলঘরের মো. শহিদ উদ্দিনের বাড়িতে ঘরভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শুভ হোসেনের ঘরের দরজা-জানালা বন্ধ দেখে বাড়ির মালিক সহ অন্যান্যরা জানালার গ্লাস সরিয়ে দেখে সে ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। এসময় থানা পুলিশকে খবর দেয়। ঘটনার সময় মৃতের স্ত্রী নদী বেগম ও ৪ বছরের মেয়ে নুসরত খাতুন সেখানে উপস্থিত ছিলেন না। স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে তার মেয়েকে নিয়ে অন্যত্র চলে যান। বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে শুভ হোসেন ও তার স্ত্রী নদী বেগমের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। নদী বেগমের বড় বোন তুলি বেগম জানান, গত ৭বছর আগে শুভ হোসেনের সাথে নদী বেগমের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত প্রতিবেন আসলে মৃত্যুর সঠিক কারন সম্পর্কে জানা যাবে। ##

 

 

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের ফি স্বাস্থ্যসেবা

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ফকিরহাটে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় অষুধ বিতরণ করা হয়েছে। গাইনি, চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকৎসকগণ এ সেবা প্রদান করেছেন। শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে এই সেবা কার্যক্রম ও অষুধ বিতরণ। স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। দিনব্যাপি স্বাস্থ্য সেবা প্রদান করেছেন মেডিকেল বিশেষজ্ঞ ও বাগেরহাটে জেলা বিএমএ এর সাধারন সম্পাদক ডা. মোশাররফ হোসেন, গাইনোকোলজী বিশেষজ্ঞ ডা. হোসনে আরা খাতুন, ঢাকা সন্ধানী চক্ষু হাসপাতালের প্রধান বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মালিক ইফতেখার সিদ্দিকী, মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা আক্তার মোহনা, ডাঃ প্রত্যয় দাশ, ডাঃ শাওন দাশ ও স্যাকমো ডাঃ উত্তম পাল। উপজেলার প্রায় চারশত রোগী চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন। দরিদ্র রোগিদের জন্য ১লক্ষ ৮০ হাজার টাকার বিভিন্ন ধরণের অষুধ বিনামূলে প্রদান করা হয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ##