আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দুঃস্থ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ডেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসাবে ৬২টি দুঃস্থ পরিবার ও প্রতিষ্ঠানে ১ শত ৩৩ বান ঢেউটিন এবং ৩ লাখ ৯৯ হাজার টাকা বিতরণ করেন এমপি শাহীন চাকলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন প্রমুখ।









































