Home আঞ্চলিক নড়াইলে পাটকাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১১

নড়াইলে পাটকাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১১

83

 

 

 

 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার দেবভোগ এলাকায় পাটকাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা বল্ভব (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া দুই নারীসহ অন্তত ১১জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ১ একর ২৬ শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাবল্ভব বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ছালাম শেখরা কাটাতে গেলে রাধা বল্ভব ও তার ভাই ভাতিজাদের নিয়ে গিয়ে তাদের পাট কাটতে বাঁধা দেয়।
এ নিয়ে এ সময় সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১জন আহত হয়েছে। পরে স্বজনও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ওসি মো: ওবায়দুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।