Home আঞ্চলিক প্রেমের টানে মোংলায় ভারতীয় যুবক

প্রেমের টানে মোংলায় ভারতীয় যুবক

66

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রেম মানে না দূরত্ব, মানে না জাত-কুল। তাই প্রেমের টানেই ভারতীয় যুবক তাপস বিশ্বাস এলেন মোংলায়। রোদ-বৃস্টি মাথায় নিয়ে টানা এক সপ্তাহ প্রেমিকার খোঁজে ঘুরেছেন পথে পথে। প্রেমিকার সঙ্গে সাক্ষাৎতের চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন এ যুবক। চরম হতাশা আর প্রতারণার অভিযোগ তুলে চোখের পানিতে বুক ভিজিয়ে মঙ্গলবার সকালে ফিরে গেলেন স্বদেশের পথে।

ভারতের বর্ধমান জেলার মেমারী থানার বাসিন্দা তাপস বিশ্বাস। তিনি পেশায় সে দেশের জর্জ আইনজীবীর সহকারী। তিন ভাইয়ের মধ্যে সেই বড়। তার বাবা দুলাল বিশ্বাস পেশায় একজন ব্যবসায়ী। বছর খানেক আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে তার পরিচয় হয় বাগেরহাটের মোংলার মাকড়ঢোন গ্রামের তরুনী হ্যাপীর সঙ্গে। জড়িয়ে পড়েন গভীর প্রেমে। তার পরিবারের সকলের সঙ্গে আলাপচারিতা হতো তরুনীর। তরুনীর (প্রেমিকার) সঙ্গে পরিবারের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। পুরো পরিবার তার আবেগ আচরণে আপ্লুত ছিল। নতুন গহনাসহ পূত্রবধুকে বরণ করতে নেয়া হয়েছিলো বিয়ের সকল প্রস্তুতিও। আর এ বিষয় জানান দেয়া হয়েছিলো আত্মীয় স্বজন ও পাড়াপড়শিদের।
তাই বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকার খোঁজে ছুটে আসেন বাংলাদেশে ভারতের প্রেমিক। গত ৯আগস্ট সীমান্ত পথ পাড়ি দিয়ে পৌঁছান খুলনায়। সেখান থেকে মোংলায় এসে পথে পথে খুঁজে বেড়ান প্রেমিকাকে। ঠিকানা পেলেও তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান প্রেমিকা। আর এতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন ভিনদেশী এ যুবক। পৌর শহরের শহরতলীর বাসিন্দা ওই তুরুনীর খোঁজে টানা কয়েকদিন দিন ঘুরেছেন আশপাশে। শেষ পর্যন্ত ধর্না দিয়েছেন একটি মানবাধিকার সংগঠনের কাছে। তাতেও সুফল হয়নি।

প্রেমিকার দেখা না পেয়ে ভারতীয় যুবক তাপস এক এক সপ্তাহ পর চরম হতাশ ও গ্লানি নিয়ে পাড়ি দেন স্বদেশের পথে। এ সময় আবেগ আপ্লুত এ যুবক কান্নায় ভেঙে পড়ে।

এ বিষয়ে মানবাধিকার সংগঠন (আসক’র) মোংলার সভানেত্রী সুমি লিলা বলেন, প্রেমের টানে ভারত থেকে মোংলা আসা ওই যুবক তাদের সংগঠনে এসেছিলেন। তার দাবী ছিল, এক নজর প্রেমিকাকে দেখার। এজন্য সে বেশ কান্নাকাটি করে। সামাজিক ও পারিপাশ্বিক অবস্থা বিবেচনা করে তাদের সাক্ষাৎতের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

এ বিষয়ে বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার বলেন, ভারতীয় যুবক তাপস বিশ্বাস কোন এক মাধ্যমে তার কাছেও গিয়েছিলো। কিন্তু তার প্রেমিকা তাকে অস্বীকার করে। পরে সে নিজ দেশে ফিরে যাচ্ছেন বলে শুনেছি। #