শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ মারুফ হোসেন সাগর (২৮)ও আনোয়ার হোসেন (৩৬)নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। ১৩ ই আগস্ট দিবাগত রাত সাড়ে দশটার দিকে যশোর শহরে তাড়াতাড়ি রায়পাড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে এই অস্তগুলি উদ্ধার করা হয়।
আটক মারুফ হোসেন সাগর যশোর শহরের চাচা চোরমারা দিঘীরপাড়ের আব্দুল আলিম ওরূফে ডেপ পকেটমারের ছেলে। আটক আনোয়ার হোসেন চাচা রায়পাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)ওসিরুপম কুমার সরকার এক প্রেস ব্রিফিং বলেন, একটি চাঁদাবাজির ঘটনায় মারুফ ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ একটি বিদেশী পিস্তল দুই রান গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।










































