Home খেলাধুলা হঠাৎ কেন বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

হঠাৎ কেন বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

26

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি কো-অর্ডিনেটরের পদ থেকে পদত্যাগ করেছেন দেবব্রত পাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

দেবব্রত পাল বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক।

বিসিবির পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে।

 

বিসিবির থেকে জানানো হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের ব্যানারে সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেন দেবব্রত। এ কারণে বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।