Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবর খবর

সারা খুলনা অঞ্চলের সব খবর খবর

58

যুবদল সভাপতি টুকুর মায়ের ইন্তেকাল: খুলনা বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—রাজিউন)। শনিবার রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সালমা খাতুন মৃত্যুকালে আট ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। রবিবার (১৩ আগস্ট) বাদ জোহর মরহুমার জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।
সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম পিন্টু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

ডেঙ্গুতে প্রাণহানি ৪০০ ছুঁই ছুঁই
ঢাকা অফিস
দিন দিন ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। আগস্টে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যুতে পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত ৩৯৮ জনের মধ্যে নারী ২২৫ জন এবং পুরুষ ১৭৩ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে ৯১ জন এবং রাজধানীতে ৩০৭ জন।

রবিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯০৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৪২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৯০৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৩ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৩৯৮ জন। চলতি বছরের এ পর্যন্ত ৮৫ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৫৩ হাজার ৫৫০ জন এবং নারী ৩১ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ২৮০ জন।
অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাইতে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্টের ১৩ দিনে ৩৩ হাজার ৫৭৯ জন শনাক্ত এবং প্রাণহানি ১৪৭ জনের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।

 

দাকোপে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ১৮ আগস্ট পালন উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে গতকাল রবিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ঢারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আ’লীগনেতা সনত কুমার হুই বাচ্চু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী মিল্টন, ইমরান হোসেন যুবরাজ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মধ্যে মোঃ কামরুল ইসলাম, জি এম আবতারুজ্জামান মুছা, জয়ন্ত রায় জয়, প্রনব গাইন, জয়ন্ত রায়, চন্দ্র কান্ত মন্ডল চন্দন, জয়ন্ত গাইন, উৎপল মন্ডল, জি এম হাদিউজ্জামান অরেন্স, সাধারণ সম্পাদকের মধ্যে বিপ্লব মন্ডল, মোঃ হাফিজুল মুন্সী, সুকান্ত রায়, আনিসুর রহমান ফকির, সমীর মন্ডল, জয় কুমার মন্ডল, আমানত গাজী, গৌতম মন্ডল, সৌম্য বিশ^াস, আব্দুল জলিল শেখ, অঙ্গদ রায়, বিপ্র বর্মন, শেখর রায় প্রমুখ।

বটিয়াঘাটায় পুলিশের হাতে আটক
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের গোডাউনে পরিত্যক্ত লোহার পাটি চুরি করতে গিয়ে জনতা কর্তৃক ধৃত হয়ে পুলিশের হাতে আটক হয়েছে সংঘবদ্ধ চোরচক্রের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতপরশু শনিবার দিবাগত রাত ১২ টার দিকে। আটক ব্যক্তি আমতলা গ্রামের নিরঞ্জন দাসের পুত্র নয়ন দাস (১৭)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের জরাজীর্ণ কাঠ ও লোহার পাটি দিয়ে তৈরি পোল সংস্কার করে পুরাতন প্রায় ৫/৬ লক্ষ টাকা মূল্যের লোহার পাটি স্থানীয় পরিষদ গোডাউনে পরিত্যক্ত অবস্থায় ছিলো। ঘটনার দিন একটি সংঘবদ্ধ চোরচক্র লোহার পাটি চুরি করে পিক-আপে তুলতে গেলে স্থানীয় জনতা দেখে ফেলে ধাওয়া করে। এ সময় নয়নকে জনতা ধরতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে আটক করে গতকাল রবিবার আদালতে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময়
দাকোপ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
রবিবার বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ রায় দলের প্রতি তার ত্যাগ সাংগঠনিক ও ব্যক্তিগত পরিচয়ের কথা তুলে ধরে বলেন, খুলনা মজিদ মেমোরিয়াল সরকারী সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সাল থেকে দাকোপ উপজেলা ছাত্রলীগের সভাপতি, খুলনা জেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসাবে তিনি জাতীর জনকের নেতৃত্বে ছাত্র রাজনীতিতে বিশেষ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলার সহসভাপতি এবং টানা দ্বিতীয় বারের মত উপজেলা আ’লীগের নির্বাচীত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান পর্যন্ত ৬ বার ২ নং দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। ১৯৮৫ সালে অনুষ্ঠিত প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপের উপজেলা চেয়ারম্যান নির্বাচীত হয়েছিলেন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে থাকা অবস্থায় দলের কর্মসূচী বাস্তবায়নে সকল পর্যায়ের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন। অবহেলিত দাকোপের উন্নয়নে তিনি জনপ্রতিনিধি এবং সাংগঠনিক দলীয় দায়িত্বের বাইরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দাকোপের আহবায়ক, বিভিন্ন স্কুল ও কলেজ কমিটির সুদীর্ঘ সময়ের জন্য সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিনি দাকোপ উপজেলা পুলিশিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। পারিবারিকভাবে তার স্বর্গীয় পিতামহ দাকোপ ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, স্বর্গীয় পিতা অতুল কৃষ্ণ রায় অনুরুপভাবে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি বলেন সেই ছাত্র রাজনীতি থেকে অদ্যবধী পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামীলীগ এবং নৌকার পক্ষে থেকে সকল পর্যায়ের নির্বাচনে দলের বিজয়ের জন্য নিবেদীতভাবে কাজ করেছি। আমি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগে দাকোপ বাসীর পাশে থেকে তাদের আস্থা অর্জনে কাজ করেছি। তিনি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন এবং অবহেলিত দাকোপের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে দীর্ঘ পথ চলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আমার ত্যাগ ও আনুগত্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে আগামীতে মনোনয়ন দেবে বলে আমি প্রত্যাশা করি। সর্বপরী তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে যে কোন পরিস্থিতিতে ব্যক্তি নয়, নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গিকারের কথা বলেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগনেতা ও দাকোপ ইউনিয়ন সভাপতি অধ্যাপক সুপদ রায়, ইউনিয়ন আ’লীগনেতা ও ইউপি সদস্য সুব্রত কুমার মন্ডল, প্রনব কান্তি মৃধা, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চন্দন মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

নগরীতে সুইমিংপুলের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা
খবর বিজ্ঞপ্তি
নগরীতে সাতার প্রশিক্ষণের জন্য একটি আধুনিক সুইমিংপুল স্থাপনের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী দুইজন ছাত্রী রিতু ও হিয়া বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাদেও রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন বলেন, যে সমস্ত স্কুল-কলেজ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পুকুর বা লেক আছে। সে গুলি বাউন্ডারি ওয়াল দিয়ে সংরক্ষিত করা, সব সময় মেডিকেল টিম ও ঔষধ-পত্র রেডি রাখতে হবে, যাতে রিতু ও হিয়ার মত সাতার না জানার কারনে আর যেন কার ও মৃত্যু না হয়। সে জন্য দ্রুতই খুলনা মহনগরীতে সাতার প্রশিক্ষণের জন্য একটি আধুনিক সুইমিংপুল স্থাপনের জন্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষের প্রতি আহবান জানান তিনি।
সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. শফিকুল ইসলাম অভি, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. হালিম মোড়ল, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

অভয়নগরে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
স্টাফ রিপোর্টার:
যশোর-খুলনা মহসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় ইজিবাইক চালক আলামিন (২৫) আহত হয়। আজ রবিবার বিকাল সোয়া ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী সৈয়দ মোল্যা (৬৫) যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের সুবেদালী মোল্যার ছেলে। নিহত অপরের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ নামক স্থানে বসুন্দিয়া থেকে ছেড়ে আসা ইজিবাইকটি পৌছালে নওয়াপাড়া থেকে গম বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৫৮১৯) ঘটনাস্থলে পৌছে উল্টোপাশে ইজিবাইককে আঘাত করে। এসময় ইজিবাইকে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
অভয়নগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দীন আহম্মেদ জানান, নওয়াপাড়া থেকে একটি ট্রাক গমবোঝাই করে প্রেমবাগে একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের দুইজন যাত্রী নিহত হয় এবং ইজিবাইক চালক আলামিন আহত হয়। নিহত একজন হলেন যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের সুবেদালীর ছেলে সৈয়দ আলী। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

জমি কেনা নিয়ে বৃদ্ধ ও কিশোরীকে মারধর থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর জমি কেনা নিয়ে বৃদ্ধ ও কিশোরীকে মারধরের অভিযোগ উঠেছ। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভূগিলহাট গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরের মা আরজিনা পারভীন বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূগিলহাট গ্রামের সৌদি প্রবাসী জনি মল্লিক ও আরজিনা পারভীনের একমাত্র মেয়ে শিমু খাতুন (১৬)। গত শনিবার সকালে জমি ক্রয় করাকে কেন্দ্র করে পোতপাড়া গ্রামের হোসেন মল্লিক এর স্ত্রী মনিরা বেগম (৪৬),ভূগিলহাট গ্রামের হাসান মল্লিকের স্ত্রী লতিফা বেগম (৪৫)ও ছেলে মিনহাজ মল্লিক (২২) শিমু খাতুনকে মারধর করেন। এ ঘটনায় গতকাল শনিবার কিশোরীর মা আরজিনা পারভীন অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন। আরজিনা পারভীন জানান, আমার স্বামী দীর্ঘ ছয় বছর যাবত বিদেশে থাকেন এবছরের ফেব্রুয়ারি মাসে তিনি দেশে এসে তার ফুফুদের কাছ থেকে ২৫ শতাংশ জমি কিনেন তারপর ধরেই আমার ও আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষিতে গত ১১ই আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষ করে আমার শ্বশুর বাবর আলী মল্লিকে (৭০)বাড়িতে আসার সময় ইমান মল্লিক,হোসেন মল্লিক,রায়হান মল্লিক আমার শ্বশুরকে মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরের দিন আমি হাসপাতালে আসলে আমার মেয়ে একা বাড়িতে থাকায় মনিরা বেগম,মিনহাজ মল্লিক ও লতিফা বেগম আমার মেয়েকে পোতপাড়া বিশারী ক্লাবের সামনে একা পেয়ে মারধর করেন। এ সময় মেয়ের গলায় থাকা ১২ আনা ওজনের একটি বিদেশি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা। এসময় মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এবং যাওয়ার সময় মিনহাজ মল্লিক আমার মেয়েকেও আমাদের পরিবারের সকলকে হত্যার সহ নানাবিধ হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহিদি মাসুদ বলেন, এবিষয়ে আমার হাতে এখন কোন অভিযোগ পৌঁছায়নী। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতির আহবায়ক কমিটির প্রথম সভা গতকাল সন্ধ্যা ৬.০০টায় জাতীয় কবিতা পরিষদ, খুলনার কার্যালয়ে সংগঠনের আহবায়ক এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব শেখ অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকের মাস আগস্টে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের যেসকল সদস্যবৃন্দকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কবি শেখ অলিউর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ, খুলনার সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি, নির্বাহী সদস্য কবি নাসিমা খান, সুভাষ রায়, ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর পরিমল মল্লিক, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের অরবিন্দ মৃধা, বিজয়-৭১’র সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, সাধারণ সম্পাদক সেলিম মাহবুব, রাইটার্স ক্লাব খুলনার সহ-সভাপতি বেনজির আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক শেখ হিরা, অগ্নিবীণা বিভাগীয় সংসদের সভাপতি এম এম তৈয়াবুর রহমান, মুক্তির আহবানের সভাপতি প্রশান্ত হালদার, গীতিচক্র সংগীত একাডেমীর সমরেশ রায়, ও রংতুলি আর্ট স্কুলের পরিচালক এস এম মিজানুর রহমান।
সভায় বাঙালির সাহিত্য সাংস্কৃতিক ভাবমূর্তিকে সমুন্নত করার লক্ষ্যে জাতীয় সংস্কৃতির উন্নতি ও বিকাশ সাধনে শিল্পচর্চার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করার লক্ষ্যে আগামী ২৬ আগস্ট খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিজিটাল নথির যুগে প্রবেশ করল কুয়েট
খবর বিজ্ঞপ্তি
ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ১৩ আগস্ট রবিবার বেলা ৩টায় বাংলাদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি, দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার কুয়েটের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, পিএস টু ভাইস-চ্যান্সেলর শেখ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি কুয়েটের সভাকক্ষে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক ও দপ্তর প্রধানগণসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডি-নথি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। ভাইস-চ্যান্সেলরসহ সব পর্যায়ের অনুমোদনকারী ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ফাইল অনুমোদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সময় ও খরচ যেমন কমবে তেমনি কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত হবে। এ ছাড়া প্রশাসন, একাডেমিক ও দাপ্তরিক ক্ষেত্রে কাজে গতিশীলতা আসবে।

উল্টো পাশে এসে সামনের দিক থেকে ইজিবাইকে চাপা, প্রাণ গেলো দুই ইজিবাইক যাত্রীর
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের অভয়নগর উপজেলায় গমবোঝাই ট্রাক উল্টো দিকে এসে সামনের দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিয়েছে। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ইজিবাইকেরচালকসহ অপর সাত যাত্রী।
নিহত দুই ইজিবাইকযাত্রীর একজনের নাম জানাতে পেরেছে হাইওয়ে পুলিশ। তিনি হলেন সৈয়দ মোল্য(৬৫)। তিনি যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের ছবেদ আলী মোল্যার ছেলে। তবে নিহত অপর ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ রোববার বিকেলে একটি ট্রাক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে গম বোঝাই দিয়ে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় আটজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় থেকে একই মহাসড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ইজিবাইকে একটি শিশুও ছিল। বিকেল তিনটা ১০ মিনিটের দিকে ট্রাক ও ইজিবাইকটি অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার শাহিদা ফিলিং স্টেশনের সামনে পৌঁছায়। মহাসড়কটি দীর্ঘদিন ধরে উঁচু নিচু হয়ে আছে। এ সময় ট্রাকটি মহাসড়কের উল্টো দিকে এসে সামনের দিক থেকে ব্যাটারিচালিত ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ইজিবাইকের সামনে বসে থাকা সৈয়দ মোল্যা এবং অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ইজিবাইকের চালক আল আমিন(২৬) এবং ইজিবাইকে থাকা ছয় যাত্রী।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, গমবোঝাই ট্রাক উল্টো দিকে এসে সামনের দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে চাপা দিয়ে সৈয়দ মোল্যা এবং অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

রাত শেষে দিন মজুর মিরাজুলকে যেতে হলো মর্গে

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
নাম মিরাজুল শিকদার। বয়েস ৪১ বছর। স্ত্রী আফিরুন বেগম ও ১৭ বছর বয়েসী এক সন্তান মিলন শিকদারকে নিয়ে থাকেন নতুন করে জেগে ওঠা কৈগরদাসকাটির চরে। তারা প্রান্তিক ও ভূমিহীন হওয়ায় গত ৯ আগষ্ট বুধবার প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারীভাবে বরাদ্দকৃত আবাসন প্রকল্পের ঘরও পেয়েছেন।পেয়েছিলেন মাথা গোজার ঠাই।
মিরাজুলের স্ত্রী আফিরুন জানান, শনিবার দিনগত ভোর ৩ টায় ঘরে ফেরেন স্বামী মিরাজুল। এর পূর্বেই স্বামীর অপেক্ষায় বসে থেকে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ভোররাতে এসে মিরাজুল বলেন নদীর পানি কমে গেছে, চলো জাল (ঝাকি জাল) টেনে আসি। তখন স্ত্রী বলেন, আমি যাবো না। এই বলে আবার ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টায় প্রতিবেশীদের ডাকচিৎকারে সে জেগে ওঠে। স্বামীকে বাড়ীর থেকে কিছু দূরে অসুস্থ অবস্থায় দেখে তার কাছে জানতে চান, কি হয়েছে তোমার ? উত্তরে মিরাজুল বলেন, আমার বুক জ্বালা করছে, আমার বুকে একটু তেলপানি মেজে দাও। এরপরে সে আরও অসুস্থ হলে নৌকা ঠিক করে চালনা হাসপাতালে নেওয়ার পথে মিরাজুল মারা যান বলে তার স্ত্রী আফিরুন দাবী করেন।
কি কারণে সে মারা গেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বামী মিরাজুল স্ট্রোক করেছিলেন। কেন তাকে ময়না তদন্তের জন্যে পু্লশি মর্গে পঠালো ? তখন তিনি অভিযোগ করে বলেন, আমার ভাসুর রিয়াজ, চাচা শশুরের পুত্র তারিকুল ও বাবু পু্লেিশর কাছে অভিযোগ করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে। আমার স্বামীর কোন শত্রু ছিল না, সবাই তাকে ভালোবাসতো।
এ বিষয়ে মৃত মিরাজুলের ভাই খোকন, রিয়াজ ও তারিকুলদের মতামত পাওয়া যায়নি। তবে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ময়না তদন্তের জন্যে দাবী করেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে কথা হয় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে। তিনি জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তার স্ত্রী ও সন্তানদের সাথে কথা বললে ও এলাকাবাসী জানায় মিরাজুল বুকের ব্যাথায় অসুস্থ হয়। পরিবারের অন্য সদস্যদের আপত্তি থাকায় রবিবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্যে বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে।#

দর্শনা পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে উপলক্ষে প্রস্তুুতিসভা

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দর্শনা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ সভায় পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন,দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ, সাহিত্যিক আবু সুফিয়ান প্রমুখ। দর্শনা পৌরসভার উদ্যোগ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক পালনের প্রস্তুুতি নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

 

 

 

মডার্ণ ফার্নিচার মোড়ের সংযোগ সড়ক খুলে দেয়ার অনুরোধ খুলনা উন্নয়ন কমিটি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খানজাহান আলী রোড, ফেরীঘাট থেকে রূপসা পর্যন্ত অনেকগুলো সংযোগ সড়ক বিদ্যমান। যার মধ্যে ঐতিহ্যবাহী মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক আছে, একটি দক্ষিণ দিকে মৌলভীপাড়া-পূর্ব বানিয়াখামার-দোলখোলা এবং অপরটি উত্তর দিকে বাইতিপাড়া-মিজাপুর গেছে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত কেএমপি’র ট্রাফিক বিভাগ বন্ধ করায় এলাকার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সংযোগ সড়কটি বন্ধ থাকায় পথচারীদের টিবি বাউন্ডারী রোড অথবা সিটি কলেজ মোড় হয়ে যাতায়াত করতে হচ্ছে। রিকসা-গাড়ীতে আরও ঘুরপথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ঐ দুটি সংযোগে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে। এলাকার ভুক্তভুগী বাসিন্দরা কেএমপি কমিশনার, স্থানীয় কমিশনারসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিকট আবেদন-নিবেদন করা সত্বেও সংযোগ সড়কটি খুলে না দিয়ে বর্তমানে স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীর দুর্গতি লাঘবের প্রত্যাশায় মাননীয় মেয়র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য’র বরাবর উল্লিখিত সংযোগ সড়কটি খুলে দেবার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষে খসভাপতি খালিদ হোসেন ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, খুলনা ট্রেনিং এন্ড রীহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড, খুলনা জেলা মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ।

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে পোল্ট্রি শিল্প মালিক সমিতির আহ্বান
খবর বিজ্ঞপ্তি
গরীবের আমিষখ্যাত পুষ্টিকর হাঁস-মুরগীর ডিমের বাজারে অস্থিরতায় বিপিআইএফ, খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সরকারের কৃষি, বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং এফবিসিসিআই ও বিপিআইএফ-এর বাজার সনিটরিংÑস্থিতিশীল রাখার স্বার্থে সকল খামারী-চাষী-উৎপাদক, ডিলার-সাবডিলার, সরবরাহকারী ও খুচরা ক্রেতা-বিক্রেতার ডিম-মুরগীর মাংস, দুধ, মাছের পাঁকা রসিদ গ্রহণ ও প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সঠিক ও নিয়মিত মনিটরিং না থাকায় উৎপাদক ও ভোক্তা সাধারণ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে উল্লেখ থাকে যে, দেশে ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন ঘাটতি, পশু খাদ্য-বাচ্চা-ওষুধসহ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেক খামার বন্ধ হয়েছে। এর সুযোগে মাঝে মধ্যে ভারতীয় ডিম চোরাপথে খুলনাসহ দেশে ঢুকছে।এখন বন্যা-ঝড়ে আসতে না পারায় এবং দেশী-বিদেশী বহুজাতিক কোম্পনীর আগ্রাসনে, তাদের কারসাজিতে ডিমের বাজার বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্ষুদ্র-মাঝারী খামারীরা যে মূল্যে ডিম বিক্রি করে তা সঠিক তদারকী না থাকায় ভোক্তাদের বেশী দামে গ্রহণ করতে হয়। বিধায় সঠিক মনিটরিং করা, খাদ্যসহ উপকরণের মূল্য কমানো, অবৈধ পথে ডিম আসা বন্ধ করা ও খুলনাসহ সকল জেলায়-উপজেলায় কৃষিজ ভিলেজ লাইভ স্টকের আদলে পাইকারী মুরগী-ডিম-মাংস ও দুধের বাজার স্থাপনের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় তিনি কলেজ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-পরিচালক খন্দকার রুহুল আমিন। এসময় কর্মকর্তারা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও রুপা চৌধুরী লাইব্রেরি পরিদর্শন করেন। কলেজ পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও বঙ্গবন্ধু পুষ্পকানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহীদ মিনার, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দীন এমপি, কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশে’র মুরাল ও খেলার মাঠ ও লাইব্রেরি দেখে তারা বিমহিত হন। পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ বলেন, বর্তমানে আমরা ভয়াবহ ডেঙ্গুর প্রভাব মোকাবেলা করছি। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। কলেজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন তিনি। ##

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
শোকাবহ আগস্ট উপলক্ষে ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর মহি উদ্দিন , ডিলার রাসেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, সাইবার জগত বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অনেক অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এমনকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও প্রচেষ্টা লক্ষ্য করা যায়। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কিত পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করা যাবে না। স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে ইয়াবার মতো ক্ষুদ্রাকৃতির মাদক লুকিয়ে পরিবহন করা সহজ হওয়ায় এসকল মাদক আটক করা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতমাসে জেলায় মাদক সংক্রান্ত ৯১টি মামলা দায়ের হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে জেলায় বিগত মাসে ৭২৯টি মামলা হয়েছে এবং ১৭ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী সভায় বলেন, জেলায় ভোগ্যপণ্যের মধ্যে ডিমের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভালোমানের ফার্মের মুরগীর ডিম পাইকারি বাজারে ১২ টাকার বেশি দামে বিক্রী হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলার বিভিন্ন সড়কের বিপদজনক বাঁকগুলো সোজা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বর্ষার সময় উচ্চগতিতে যানবাহন চালালে দুর্ঘটনার ঝুঁকি থাকে তাই যানবাহনের চালকদের নিয়ন্ত্রিত গতিতে যান চালনার জন্য নির্দেশনা দিতে বিআরটিএ কর্তৃপক্ষকে অনুরোধ জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জুলাই মাসে ২০৩টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ২৮টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জুলাই মাসে ১৭৬টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৫৩টি বেশি।

পরে একইস্থানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ের সমস্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার এসএম বায়েজিদ ইবনে আকবর, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ব সুন্দরবনের দুবলারচরে ৫ ট্রলারসহ ৯ জেলে আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
পূর্ব সুন্দরবনের দুবলারচরে রবিবার সকালে ৫টি ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। মৎস্য অভায়াশ্রমে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৩ আগষ্ট) সকালে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলারচরের মৎস্য অভায়াশ্রম ভাঙ্গারখাল থেকে অবৈধভাবে মাছ ধরার সময় ৫ ট্রলার ও মাছ ধরার জালসহ ৯ জেলেকে আটক করে। আটক জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দুবলারচরে আটক জেলেদের বিরুদ্ধে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদায় কলা বাগান হতে ১ যুবকের লাশ উদ্ধার

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার ভৈরব নদীর পাশের কলা বাগানে থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গা মাঠে কয়েক জন চাষী মাঠ থেকে বাড়ি ফেরার পথে ভৈরব নদের পাশে কলা বাগানে ১ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়।পরে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের পুলিশ এসে লাশ উদ্ধার করে।এলাকাবাসি জানায় মরদেহটি দামুড়হদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে আছের আলী(৪০)’র।তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী। দুপুরের দিকে বাঘাডাঙ্গা মাঠে কলা কাটতে এসেছিলেন তিনি। পুলিশ জানায়,স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দামুড়হুদা মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

রামপালে ওয়ারেন্টভূক্ত আসামী আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।

রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার (১২ আগষ্ট) রাত ১০ টায় রামপাল থানা পু্লশি চন্দ্রাখালী গ্রামে অভিযান চালান। ওই সময় চন্দ্রাখালী গ্রামের মৃত সিদ্দিক শেখের পুত্র জিআর ১৩৫/১৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাম শেখ (৫০) কে বাড়ী থেকে আটক করে। আটক সালামকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম।#

রামপালে ওসি’র সাথে মাহিন্দ্র চালকদের মতবিনিময় সভা

রামপাল বাগেরহাট সংবাদদাতা ।।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাহিন্দ্র গাড়ীর সমিতির নেতৃবৃন্দ ও চালকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (১২ আগষ্ট) সন্ধায় থানার হল রুমে ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) মো. হানিফ, এসআই ইসমাইল হোসেন, মাহিন্দ্র চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পদক ফকির রবিউল ইসলাম প্রমুখ।
এসআই লিটনের সঞ্চালনায় সভায় রাস্তায় চলাচলের পথে পথচারী ও যাত্রীদের সুবিধার জন্যে সর্বাগ্রে ট্রাফিক আইন মেনে চলা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণসহ দিক নির্দেশনা দেওয়া হয়। যাত্রী পরিবহনে তাদের হয়রানী, ভোগান্তি কমিয়ে আনা এবং অন্য যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়েও জোর দেন ওসি আশরাফুল আলম। যাত্রী হয়রানী, চাদাঁবাজীসহ সড়কে যানজট সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুসিয়ারি দেন ওই কর্মকর্তা।#

কেশবপুরে সাবেক কাউন্সিলর ফজলুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের মেঝভাই ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফজলুর রহমান খান (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার ভোরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসর বাদ নামাজে জানাজা শেষে উপজেলার ভবানীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। ফজলুর রহমান খান কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুই বার কাউন্সিলর ও একবার সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। তিনি প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাংবাদিক নূরুল ইসলাম খানের মেঝো ভাই। ফজলুর রহমান খান এলাকায় মেঝো ভাই হিসেবে পরিচিত ছিলেন।

ফজলুর রহমান খানের মৃত্যুর খবর শুনে তার ভবানীপুরের বাড়িতে হাজির হন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শামসুর রহমান, মশিয়ার রহমান সহ সাংবাদিক বৃন্দ।

দাকোপের কৈলাশগঞ্জের হরিণটানা, বোর্টবাড়ি রাস্তা খুঁড়ে ফেলে রাখায় অবর্ণনীয় জনদুর্ভোগে গ্রামবাসী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা, ধোপাধি, বোর্টবাড়িতে এক কিলোমিটার রাস্তা খুঁড়ে বালি দেওয়ার পর কাজ ফেলে রাখায় অবর্ণনীয় জনদুর্ভোগে পড়েছে গ্রামবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা আর চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছে সড়কের আশপাশ গ্রামের মানুষ। রাস্তার দুই পাশে উচু করে মাটি রাখাায় বৃস্টি হলে পানিতে রাস্তা তলিযে যায়। কদিনের ভারী বৃষ্টিতে জনদুর্ভোগের সীমা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কর্মকান্ডে হাজার হাজার মানুষের চলাচলসহ স্কুলগামী শিশুরা পড়েছে চরম বিড়ম্বনায়। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের পল্লী উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধি ব্রিজ থেকে বোটবাড়ি ব্রিজ, চিত্ত বাবুর ব্রিজ, মাতৃমন্দির স্কুলের ব্রিজ এদিকে গোলের খালের ব্রিজ হতে সুরেনবাবুর বাড়ির সামনে দিয়ে মসজিদ, মাদ্রাসার সামনে দিয়ে ধোপাধি স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার পিচের রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্ধ হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার ২০২২ সালের ৩০ জুন কার্যাদেশ পান। ৭ জুলাই রাস্তার ইট তুলে বালি ভরাটের জন্য খননকাজ শুরু করেন। অল্প সময়ে খনন কাজ শেষ হলেও বালি ভরাট না করে প্রায় ৬ মাস ফেলে রাখেন। স্থানীয়দের চাপে বালি ভরাট কাজ শুরু করলেও শেষ না করেই ফেলে রেখেছে ঠিকাদার। বৃষ্টির মৌসুমে খুঁড়ে রাখা মাটি ও বালি মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। মাদ্রাসা ও স্কুলগামী শিশুসহ গ্রামের হাজার হাজার মানুষের চলাচল করতে চরম বিড়ম্বানায় পড়তে হচ্ছে। গত মে মাসের ৩০ তারিখ কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। গোলের খাল মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন বলেন, এক বছর পার হয়ে গেল, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে ফেলে রাখায় গ্রামের মানুষের চলাচলে খুব সমস্যা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য সুবেন্দ্রনাথ বুলু রপ্তান বলেন, রাস্তা খুঁড়ে রাখার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। আমি ঠিকাদারকে কয়েকবার বলেছি দ্রুত কাজটি শেষ করার জন্য কিন্তু এখন ঠিকাদারের কোনো খোঁজ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, কাজটি একজনকে সাবকন্ট্রাকে দিয়েছিলাম। সে কাজটি না করে ফেলে রেখেছে। বিষয়টি আমি জেনেছি। তার সঙ্গে যোগাযোগ করে কাজটি দ্রুত শুরু করার চেষ্টা করছি। উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারকে বারবার তাগাদা দিয়ে কাজ করাতে পারছি না। কয়েকবার তাদের চিঠি দিয়েছি। তারপরও তারা কাজ করছে না। ইতিমধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কার্যাদেশ বাতিল ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠিয়েছি। তবে এলাকাবাসী অবহেলিত কাঁচা রাস্তাটিতে পিচের রাস্তা করে চলাচলের উপযোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন।

খুবিতে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ: আলোচনায় থাকছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগস্ট (মঙ্গলবার) ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯.০৫ মিনিটে কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.২০ মিনিটে চারুকলা স্কুলের শশীভূষণ আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকাল ৪.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস। সভায় সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সকাল ৯.৩০ মিনিটে মন্দিরে প্রার্থনা, বঙ্গবন্ধুর ওপর দিনব্যাপী ডকুমেন্টরি প্রদর্শন। উক্ত কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবি উপাচার্যের সাথে অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৩ আগস্ট (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর মহাপরিচালক মো. মুহিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন, ব্যানবেইস এর স্পেশালিস্ট (পাবলিকেশন) মো. মেছবাহুল হক ও ডকুমেন্টেশন অফিসার মো. আবুল বাসার।
সাক্ষাতকালে উপাচার্য প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। এসময় অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় অর্থায়নকৃত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ কর্তৃক পরিচালিত চলমান গবেষণা প্রকল্পসমূহ পরিদর্শনের পর সন্তোষের বিষয় উপাচার্যকে অবহিত করেন। এসময় উপাচার্য দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে যথাসম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পরে তিনি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানসহ প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও বিভিন্ন প্রকাশনার কপি উপহার দেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রাক্তন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মো. আজাহারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।

দর্শনায় গাজাসহ ১ বহনকারী গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানা পুলিশের হাতে গাজাসহ ১ মাদক বহনকারী গ্রেফতার

রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মোহাঃ সোহেল রানা, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার মোড়ে অভিযান চালায়।এসময় নাস্তিপুর- সুলতানপুরের দিক থেকে দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সুমন মন্ডল(২৩) কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাসী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

২২ দিন পর ক্লাসে ফিরলেন যবিপ্রবি শিক্ষকরা
যশোর অফিস
অবশেষে ২২ দিন পর ক্লাসে ফিরলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। রোববার থেকে ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সভায় কর্মবিরতি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত হয়। উপাচার্যের নির্দেশনায় শিক্ষক সমিতি কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষকরা ক্লাসে ফিরলেও ফের অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, শোকাবহ আগস্ট এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচিকে সামনে রেখে শিক্ষকরা ক্লাসে ফিরে গেছেন।

জানা যায়, জুলাইয়ে কৃচ্ছ্রতা সাধনে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্তের মধ্যে শিক্ষকদের লিফট বন্ধ ও এসি বাসের চাবি কেড়ে নেওয়ার অভিযোগে শিক্ষক সমিতি ক্লাস কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। যবিপ্রবির অচলাবস্থার সাময়িক সমাধান হলেও কারণগুলো বহাল থাকায় ফের অচলাবস্থা সৃষ্টির শঙ্কা কাটেনি। এ অচলাবস্থার শুরু হয় নতুন একাডেমিক ভবনে লিফট স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে গেলে। গত ১৭ জুন শিক্ষার্থীরা এ আন্দোলনে যান। সেই সময় শিক্ষার্থীদের দাবির মুখে ১৫ জুলাই লিফট স্থাপনের প্রতিশ্রুতি দেন উপাচার্য; কিন্তু ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ ওঠায় ১৫ জুলাই পার হলেও সেই লিফট স্থাপন করা হয়নি। ঈদুল আজহার পর বিশ্ববিদ্যালয় খোলার পরপরই সরকারের কৃচ্ছ্রতা সাধনের পরিপত্রকে সামনে রেখে যবিপ্রবি ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত সব বিভাগের সব বর্ষের ক্লাস শ্রেণিকক্ষের পরিবর্তে অনলাইনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কয়েক দিন বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। সে সময় শিক্ষার্থীরা কৃচ্ছ্রতা সাধনের নির্দেশনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সব এসি, লিফট ও এসি বাস চলাচল বন্ধেরও দাবি তোলেন।

এরই মধ্যে গত ১৮ জুলাই যবিপ্রবির শিক্ষক অভিযোগ তোলেন, গত ১৬ জুলাই কতিপয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছেন। এছাড়াও তারা সব ভবনের লিফট বন্ধ করে দিয়েছেন। গত ১৮ জুলাইও তারা শিক্ষক কর্মকর্তাদের গাড়ি বন্ধ রাখতে বাধ্য করে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন যবিপ্রবি শিক্ষক সমিতি জরুরি সভা করে অপমান লাঞ্ছনার তদন্তক্রমে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। উপাচার্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট শিক্ষক সমিতি কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লিফট স্থাপন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের পর এবার শিক্ষকরাও কর্মবিরতি সাময়িক স্থগিত করেছেন; কিন্তু দুটি সংকটেরই সমাধান না হওয়ায় সেপ্টেম্বরে ফের অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, অনলাইনে ক্লাসের ঘোষণার পর শিক্ষকরা এসি গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ক্লাস বর্জন করেন। ফলে প্রায় তিন সপ্তাহ ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। রোববার থেকে তারা আবার ক্লাসে ফিরেছেন।

শোকাবহ আগস্টের কথা চিন্তা করে তাদের কর্মবিরতি স্থগিত করে শিক্ষকরা ক্লাসে ফিরে যাওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন।

লিফট স্থাপনের কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি জানিয়েছেন, লিফট ছাড়া নতুন একাডেমিক ভবনে ক্লাস নেওয়া হলে শিক্ষার্থীরা আবারো আন্দোলনে যেতে পারে।

যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব জানান, শোকের মাস আগস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বেশকিছু কর্মসূচি রয়েছে। এ কারণে শনিবার শিক্ষক সমিতির সভায় চলমান আন্দোলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার শিক্ষকরা ক্লাসে ফিরে গেছেন।

ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের এক গৃহবধূ ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন। মামলার পর থেকে তাকে মোবাইলে ও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
শনিবার ভুক্তভোগী জানান, তিনি মঙ্গলবার চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বাবু মোল্যা (৪৫), বসার মোল্যা (৩৫) ও রাসেল মোল্যার (৩৫) নামে ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত দেওয়া হয়েছে পিবিআইয়ের ওপর। এ মামলার পর তারা নানাভাবে হুমকি অব্যাহত রেখেছে। তাদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজানা আতঙ্কে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

বাদীর শাশুড়ি কহিনূর বেগম জানান, তারা খুবই গরিব মানুষ। অপরদিকে আসামিরা প্রভাবশালী ও খুবই খারাপ প্রকৃতির লোক। এ অন্যায় কাজ থেকে বিরত থাকতে তাদের অনেকবার অনুরোধ করা হয়েছে। সালিশ বৈঠকেও কোনো কাজ হয়নি।

মায়ের স্বপ্ন পূরণ করতে পারলেন না লাল চাঁদ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
মায়ের গয়না বিক্রি ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ৬ মাস আগে মালয়েশিয়ায় যান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তরুণ লাল চাঁন (২২)। তার ইচ্ছে ছিল, টাকা আয় করে মাকে কিনে দেবেন সেই গয়না। সঙ্গে দরিদ্র পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনবেন। তবে সেই স্বপ্ন আরও পূরণ হলো না। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত হন লাল চাঁদ।

লাল চাঁদ উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের সুজাম আলির ছেলে। তার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। পরিবারের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।

নিহত লালের বাবা সুজাম আলি জানান, লাল চাঁন মালয়েশিয়ায় একটি (চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশনস) কোম্পানিতে কাজ করত। শনিবার ক্রেন ছিঁড়ে কন্টেইনার তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

চিৎলা ইউনিয়নের ইউপি সদস্য শাহাজালাল জানান, শুক্রবার রাতে নিহত তরুণের সঙ্গে তার পরিবারের লোকজনের শেষ কথা হয়। এমন মৃত্যু সত্যি মর্মান্তিক। মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।