Home আঞ্চলিক বিত্তবানদের এগিয়ে আসার আহবান: শরণখোলার শাকিলের উচ্চ শিক্ষা নিশ্চিত

বিত্তবানদের এগিয়ে আসার আহবান: শরণখোলার শাকিলের উচ্চ শিক্ষা নিশ্চিত

3

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় মেধাবী ছাত্র শাকিল মুন্সি (১৬) চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করলেও দারিদ্রতার কারণে তার উচ্চ শিক্ষা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের হতদরিদ্র মোঃ রফিক মাঝির ছেলে শাকিল মুন্সী ২০২০ সালের এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এমন সাফাল্য অর্জন করলেও শাকিলের পরিবারের অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহনে কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শাকিলের পিতা রফিক মাঝি জানান, আগে রায়েন্দা খালে খেয়ায় যাত্রী পারাপার করে উপার্জিত অর্থে সংসার চালাতাম। রায়েন্দা খালে ব্রীজ হওয়ার পর তাও বন্ধ হয়ে গেছে। এখন বাজারে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ভাঙ্গাড়ি দোকানে বিক্রি করি। তা দিয়ে কোন মতে সংসার চলে। ছেলেটা এখন পাশ করলেও উচ্চ শিক্ষার জন্য খরচ জোগানোর সামর্থ আমার নাই। পাশ করার পর থেকে ছেলেটা সারাদিন মন খারাপ করে ঘরে বসে থাকে ও কান্নাকাটি করে তাই ছেলের চিন্তায় রাতে ঘুমাতে পারিনা। তাই তিনি সরকারসহ দেশের বিত্তশালী ব্যক্তিদের কাছে সহয়তা দাবী জানান।