মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মেহেরপুর প্রতিদিন ও দৈনিক অর্থনীতির মুজিবনগর প্রতিনিধি সাংবাদিক সানোয়ার হোসেনের বাবা হাইদার গাজী কুপিয়ে রক্তাক্ত জখম হয়েছেন। সিরাজ ও তার বাবা আব্দুল কুদ্দুসসহ বাদশা, আকরামুল, স্বপন, মতিন, রাশিদুল, খাপাড়ার মৃত কুদ্দুসের ছেলে সাগর আলী হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে তাকে।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রবীর গ্রুপ ও সিরাজ গ্রুপের মধ্যে একটি সংঘর্ষের সূত্রপাত হয় তারই জের ধরে এ হামলা পরিচালিত হয়।
এলাকার সূত্রে জানা গেছে আহত হায়দার গাজী বৃহস্পতিবার বিকেলে কলার গাড়ি লোড দেয়ার উদ্দেশ্যে রশিকপুর মসজিদের কাছে অবস্থান করছিল এ সময় তাকে একা পেয়ে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারতে থাকে হায়দার গাজী মারা গেছে মনে করে তারা ফেলে রেখে চলে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কলার গাড়ি লোডের সময় কাছে থাকা দুই লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্য চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার করেন। শেষ খবর পাওয়া যাওয়া পর্যন্ত তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শরীরে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে যেটি অস্ত্র প্রচার করা লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে আর কোন যেন বিশৃঙ্খলা যাতে সূষ্টি না হয়।











































