Home আঞ্চলিক জোড়া খুনের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে

জোড়া খুনের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে

6

দাকোপে ঘটনাস্থল পরিদর্শনকালে খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম



স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম আজ দাকোপ থানার বাজুয়া এলাকায় ডাবল মার্ডার এর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম এ সময় নিহত নীলোৎপল ও নিহত ইমনের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন।


গত ৯ জুন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজুয়া গ্রামের সুকুমার রফতানের পুত্র নীলোৎপল (২৮) ছুরিকাঘাতে গুরুতর আহত করে। আহত নীলোৎপলকে চিকিৎসকের কাছে নেয়ার পথে পথে তিনি মারা যান। পরবর্তীতে একই গ্রামের বাদল মেকারের পুত্র ইমন (১৯) কে ধরে গনধোলাই দিলে পুলিশ ইমনকে উদ্ধার করে দাকোপ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এস.এম. শফিউল্লাহ্ বিপিএম নিহত পরিবারের সদস্যসহ এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ, অফিসার ইনচার্জ, দাকোপ থানা মোঃ শফিকুল ইসলাম চৌধুরি, ইন্সপেক্টর ডিএসবি মাসুদুর রহমানসহ মামলার তদন্তকারী কর্মকর্তা। পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম এরপর বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ খুলনা জেলা কমিটির সহ-সভাপতি রঘুনাথ রায়ের সভাপত্বিতে অনুষ্ঠিত এই সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ (এসএন) কলেজ এর অধ্যক্ষ শ্যামল কুমার রায়,

দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাজুয়া ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, বানিশান্তা ইউপি চেয়ারম্যান ও সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ জনাব সুদেব রায়, কৈলাশগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মিহির মন্ডল, লাউডোব ইউপি চেয়ারম্যান সরজিত কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।


পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম তার বক্তব্যে এই দুই তরুনের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষকে দায়িত্বশীল আচরন করার আহবান জানান।

তিনি বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে হয়রানী করা হবে না। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সাথে এই সংকট কাটিয়ে ওঠার আহবান জানান। কোন দুষ্কৃতিকারী যাতে কোন ধরনের সাম্প্রদায়িক উসকানী দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। ভৌগলিকভাবে থানা সদর থেকে অনেকটা দুরবর্তী ও নদী বেষ্ঠিত বাজুয়া এলাকায় একটি পুলিশ ফাড়ি/ক্যাম্প স্থাপনের জন্য এলাকাবাসী দাবি জানান। এর প্রেক্ষিতে পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম বিষয়টি নিয়ে আন্তরিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।

তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। তিনি সবাইকে করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে সুস্থ্য থাকার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম দাকোপ থানা পরিদর্শন করেন এবং চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে পুলিশ সদস্যদের পেশা দারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।