Home আঞ্চলিক মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

22

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে (৪৬) পুলিশ গ্রেফতার করে। সে বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।