Home আঞ্চলিক গ্রীন সোসাইটির উদ্যোগে নগর সবুজায়ন কর্মসূচির উদ্বোধন

গ্রীন সোসাইটির উদ্যোগে নগর সবুজায়ন কর্মসূচির উদ্বোধন

17

খবর বিজ্ঞপ্তি 

গ্রীন সোসাইটির উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর গল্লামারী-সোনাডাঙ্গা বাইপাস এলাকায় সংস্থাটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর উপস্থিতিতে আম, জাম ও কাঠাল গাছ রোপন এর মাধ্যমে ‘নগর সবুজায়ন কর্মসূচী’ এর সূচনা করে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা । ইতোপূর্বে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ‘মুজিব শত বৃক্ষরোপন কর্মসূচী’ পালন করে সংস্থাটি।

‘নগর সবুজায়ন’ – এ কর্মসূচীর আওত্তায় এ বছর খুলনা শহরের নানা প্রান্তে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে সংস্থাটির পক্ষ হতে। বস্তুত, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও সা¤্রতিক বছরগুলোর  প্রাকৃতিক দূর্যোগকে মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছর আরো ব্যাপকভাবে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এ সময়ে অন্যান্যদের মধ্যে সংস্থাটির নির্বাহী সদস্য বাবলা গোলদার, দেব নারায়ন মন্ডল, মোঃ তানজীর মোল্লা , মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান গাজী, মোঃ ধীরাজ গাজী, মোঃ সজীব, রিয়াজুল মুন্সি, সবুজ সিকদার, রাইম ঢালী, মোঃ এনামুল হক, ওবায়দুল্লাহ হাবিব, জি এম রাকিবুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর খান, কাজী মাসুদ রানা, মোস্তাফিজ প্রিন্স উপস্থিত ছিলেন।