Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি আটক

13

​শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে:

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্তৃক বাংলাদেশীকে হত্যার অভিযোগের ঘটনায় ১২ বাংলাদেশিকে আটক করছে পুলিশ। মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জালান আরা কুডাতে সবজি বাগানে কর্মরত বাংলাদেশি কে বা কারা হত্যা করে ফেলে রেখে যায়। বুধবার সকালে বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল লতিফ (৫৯)। তবে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশির দেশের বাড়ি কোথায় তা এই রিপোর্ট লেখা পর্যন্ত যানা যায়নি।

সেবেরাং পেরাই উত্তর জেলা পুলিশ প্রধান (এসপিইউ) সহকারী কমিশনার নূরিকানে মোহাম্মদ নূর বলেছেন, প্রাথমিক পুলিশ তদন্তে জানা গেছে যে, আটককৃত বাংলাদেশিরা সম্ভাব্য হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক পুলিশ তদন্তে যানা গেছে। যার কারণে বৃহস্পতিবার হত্যাকাণ্ডের শিকার সহযোগীদের আটক করা হয়েছে। যাদের বয়স২৫-৩০ বছর বয়সী।

পুলিশ আরো জানায়, নিহতের কপালে, বাম গালে মারাত্মক জখম এবং ডান হাঁটুতে ধারালো কোন ছুরি বা কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লতিফের মরদেহ যেখানে পড়েছিল; সেখান থেকে একটু দূরে একটি ধাতব গর্ত খননকারী শাবল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ওই এলাকার একজন মালী জানান, খুন হওয়া ব্যক্তিটি গতকাল বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশে পরিবারের জন্য টাকা পাঠানোর উদ্দেশ্যে অন্যান্য শ্রমিকদের বেতন আনতে মালিকের বাড়িতে গিয়েছিল। পরে মালিকের কাছ থেকে পাওয়া মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিতেরও বেশি পরিমাণ অর্থ নিয়ে বাসায় চলে যান। এরপরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে নিহত লতিফের ব্যক্তিগত ওষুধ, মোবাইল ফোন, মানিব্যাগ, রিচার্জ কার্ড এবং ৪১৮ রিঙ্গিত নগদ অর্থ একটি প্লাস্টিকের প্যাকেটে পাওয়া গেছে। পুলিশ জানায় এই ঘটনাটি দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তদন্ত করা হচ্ছে। আটক ১২ জন বাংলাদেশীদের প্রত্যেককেই ৭ দিনের রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ করেছ পুলিশ।


মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২০ বাংলাদেশিসহ ৫৯ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সফলতার পর লকডাউন শেষ করেই শুরু হয়েছে ইমিগ্রেশন ও পুলিশের অভিযান। দেশ জুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে নতুন নতুন কৌশল অবলম্বন করে অভিযানে যাচ্ছে অভিবাসন বিভাগ। তারই অংশ হিসেবে সেদেশের নেগরিসেমবিলানের জেমপোল এলাকায় পুলিশের অভিযানে ২০ জন বাংলাদেশিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটা থেকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ইন্দোনেশিয়ার ৩০, বাংলাদেশের ২০ ও ইন্ডিয়ার ৯ জনকে গ্রেপ্তার করে।

জেমপোল জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রিল মোহাম্মদ আরিফ বলেন, জেমপোল জেলা পুলিশের ৩৮ জন কর্মকর্তা ও সদস্যরা অভিমানে অংশগ্রহণ করে। এসময় বিদেশিদের বাসস্থানে আমরা অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।