স্পোর্টস ডেস্ক।।
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ৩৮৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। এত বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়ার ঘটনা অ্যাশেজের ইতিহাসে আর একবারই ঘটেছে। সেটি ১৯৪৮ সালে, স্যার ডন ব্র্যাডম্যানের হাত ধরে।
সেবার হেডিংলিতে ইংল্যান্ডের দেওয়া চারশ ছাড়ানো লক্ষ্য সাত উইকেট হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ১৭৩ রানে অপরাজিত ছিলেন ব্র্যাডম্যান।
অ্যাশেজে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ঘটনা চার বছর আগের। হেডিংলিতে স্টোকসের সেই মহাকাব্যিক ইনিংসে ৩৫৯ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ওভালে এই টেস্টে অস্ট্রেলিয়া জিতলে তাই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ঘটনা হবে। সেই পথেই এগুচ্ছে অস্ট্রেলিয়া। বিশাল রান তাড়ায় কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছে ১৩৫ রান। জয়ের জন্য দরকার আর ২৫০ রান। ৫৮ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার, আরেক প্রান্তে খাজা অপরাজিত ৬৯ রানে। বৃষ্টির কারণে এরপর বন্ধ থাকে ম্যাচ।
আগের দিনের ৯ উইকেটে ৩৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। মাঠে নামার আগে অবসরের সিদ্ধান্ত নেওয়া স্টুয়ার্ট ব্রডকে গার্ড অব অনার দেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। এদিন তারা দলের সঙ্গে আর ৬ রান যোগ করতেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ছক্কা মারেন ব্রড।











































