Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

134

আজ খুলনায় বিক্ষোভ সমাবেশ
ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার জনগণের সাথে অসংলগ্ন আচরণ করছে: প্রস্তুতি সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর আতঙ্কে এখন জনগণের সাথে অসংলগ্ন আচরণ করতে শুরু করেছে। তারা চলমান সরকার পতনের গণআন্দোলনকে নির্মম ও নিষ্ঠুরভাবে দমন করার জন্য দমন-পীড়ন ও গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। তারা সারাদেশেই গণগ্রেফতার শুরু করেছে। পুলিশ দিয়ে পেটানো হচ্ছে জাতীয় নেতাদের। আবার তাদের জন্য উপহার পাঠিয়ে সরকার নির্মম পরিহাসে লিপ্ত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় মহানগর বিএনপির কার্যালয় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত আজকের (সোমবার ৩১ জুলাই) বিকাল তিনটায় বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তরা এসব কথা বলেন। বক্তারা বলেন, ২৮ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত মহাসমাবেশ বানচাল করতে সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। রাজধানীর সব প্রবেশপথে নেতাকর্মীদের মহাসমাবেশে আসতে বাধা দেয়া হয়েছে। কিন্তু কোনভাবেই জনস্রোত ঠেকাতে পারেনি। এ সরকারকে বিদায় না করতে পারলে দেশের সার্বভৌমত্ব থাকবে না। এদের বিদায় না করতে পারলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সভা থেকে রাজধানীতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে আইন-শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি আক্রমণ, সরকারদলীয় সশস্ত্র ক্যাডারদের তান্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে বিএনপির শান্তপূর্ণ কর্মসুচিতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও বেপরোয়া লাঠিচার্জে অগণিত নেতাকর্মীসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তার ওপর ফেলে দিয়ে মাথায় ও হাতে-পায়ে নির্দয়ভাবে আঘাত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে গাবতলী’র অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানকে টেনে-হিঁচড়ে পুলিশ আটক করার ঘটনায় নিন্দা জানানো হয়। সভা থেকে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে সেটিই বিএনপির দুই নেতাকে সমাদর করার কারণ হিসেবে দাবি করেছেন বিএনপি নেতৃবৃন্দ। অসুস্থ দুই নেতাকে ‘ফুল আর খাবার দিয়ে গোপনে ভিডিও করে তা প্রচার’ করা হয়েছে বিভ্রান্তি তৈরির জন্য বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। সভা থেকে ঢাকার মহাসমাবেশ ও অবস্থান কর্মসুচিতে অংশগ্রহনকারী খুলনাবাসি ও বিএনপির নেতকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়। একই সাথে ঢাকায় গ্রেফতারকৃত খুলনা বিএনপির ১২ নেতাকর্মী নি:শর্ত মুক্তি দাবি করা হয়েছে। সভা থেকে আজকের সমাবেশ সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোহি সংগঠনের নেতাকর্মীসহ খুলনাবাসির প্রতি আহবান জানানো হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, হাফিজুর রহমান মনি, আবু মো. মুরশিদ কামাল, শেখ জাহিদুল ইসলাম, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনুল ইসলাম পাখি, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, কাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আব্দুল ওহাব, কাজী কামরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান আসাদ, যুবদলের নেহিবুল হাসান নেহিম, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মুন্তাসির আল মামুন, কৃষকদলে সজীব তালুকদার, তাঁতীদলের আবু সাঈদ শেখ প্রমূখ।

খুলনা মহানগর বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
১৭নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন’র মাতা মনোয়ারা বেগম (৭৯) ও ৭নং ওয়ার্ড বিএনপি নেতা হারুন অর রশিদের স্ত্রী আনোয়ারা বেগম এর ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার (৩০ জুলাই) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত শোক বিবৃতিতে মরহুমাদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন খুলনা জেলা কমিটি গঠন: কামাল সভাপতি ও মিন্টু সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি এ কে এম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল স্বাক্ষরিত এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এর সুপারিশক্রমে সংগঠনের খুলনা জেলায় মোঃ মোস্তফা কামালকে সভাপতি, মোঃ মনিরুজ্জামান মিন্টুকে সাধারণ সম্পাদক ও শেখ জিহাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নির্বাহী সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সহ সভাপতিবৃন্দ মোঃ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ হুমায়ুন কবীর নিয়াজ, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ গুলজার হোসেন, মোঃ গোলাম মোস্তফা কবীর, মোঃ সুমন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সঞ্চিতা রায়, মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ নাজমুন জামান জুয়েল, সহ সাংগঠনিকবৃন্দ মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদকবৃন্দ সার্জেন্ট (অবঃ) মোঃ বদরুজ্জামান, প্রচার সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক ইরানী আক্তার, আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ রাতুল মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মোঃ রাজিব, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ লিটন মোল্লা, সহ দপ্তর বিষয়ক সম্পাদক শেখ মোঃ আলমগীরসহ ৩১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

রূপসা আল-আকসা মাদ্্রাসার দাখিল ফলাফল এ বছরও সফলতায় শীর্ষে
স্টাফ রিপোর্টার
রূপসা বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার-২০২৩ সালের ফলাফলে এবারও সফলতা অর্জন করেছে। রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকায় অবস্থিত এ মাদ্্রাসাটি পূর্বের ন্যায় এ বছরও সফলতায় রূপসা উপজেলার মধ্যে শীর্ষে।
(২৮ জুলাই) দাখিল পরিক্ষার এ ফলাফলটি প্রকাশ হয়।
এ বছর দাখিল পরীক্ষায় অত্র মাদ্রাসা হতে মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে সফলতার সাথে ৩৬ জন কৃতকার্য্য হয়। ১ জন জিপিএ এ প্লাস, ১৪ জন জিপিএ এ,৭ জন জিপিএ এ মাইনাস ও বাকি ১৪ জন জিপিএ বি গ্রেডে কৃতিত্ব অর্জন করেন। আগামীতে শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের মাধ্যমে সার্বক্ষনিক তত্বাবধানে ভালো ফলাফলের আশা করেন তাঁরা। এ মাদ্রাসাটিতে পাশের হার ৮১.৮২ পার্সেন্ট এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের এ বছর পাশের হার ৭৪.৭ পার্সেন্ট।

দক্ষিণাঞ্চলে উন্নয়নে আবারো দরকার জননেত্রী শেখ হাসিনাকে : রামপালে কেসিসি মেয়র
খবর বিজ্ঞপ্তি
জননেত্রী শেখ হাসিনার সরকার দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন করেছে তা আর কেউ করে নাই। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উপর আস্থা রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সকলের কাছে তিনি অনুরোধ জানান। তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনে মনোনয়ন দিবেন, তার পক্ষেই তিনি কাজ করবেন। বাগেরহাটের রামপালে বাইনতলা ইউনিয়নের আওয়ামী লীগের এক কর্মী সভায় খুলনার সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন।
রবিবার সকাল ১১ টায় বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাইনতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুনুর রশিদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, বাইনতলা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী দূর্গা রাণী, ইউপি সদস্য খান তুহিন আলী, আউলিয়া খাতুন, ছাত্রলীগ নেতা শেখ মানিক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমিন, গাজী আক্তারুজ্জামান, আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, গাজী গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা গাজী বোরহান উদ্দিন, শেখ শরিফুল ইসলাম, মো. আরাফাত হোসেন কচিসহ বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্দ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে প্রেসক্লাবের উদ্দ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয়েছে।বরিশাল গ্রামীন চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোববার সকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম এম,ইউ মাধ্যমিক মডেল বিদ্যালয় মিলানায়তনে দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা উদ্বোধন করেন। ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ.এম ফারুক হোসাইন সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, বক্তব্য রাখেন এম,্ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, রুপসী বাংলার উন্নয়ন সংস্থা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইউন্দুরকানী প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ। পরে এলাকার হতদরিদ্র সহ প্রায় ৫ শতাধিক লোকের ফ্রি চিকিৎসা করা হয়।

ইন্দুরকানীতে বিএনপি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে বিএনপি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল করা হয়েছে। রোববার বিকালে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে বিক্ষোপ মিছিল করা হয়। উপজেলা বিভিন্ন সড়কে বিক্ষোপ মিছিল শেষে আওয়ামীলীগ অফিসের সামনে পদসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এম মতিউপর রহমান, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর প্রমুখ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র কার্যনির্বাহী কমিটির সভা অদ্য ৩০ জুলাই রবিবার দুপুর একটায় হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ ভাবে পালনের উদ্দেশ্যে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিতে ৩ জন সদস্যের পদ পুনর্বহল করাসহ নতুন সদস্যদের পদ অনুমোদন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

দাকোপে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দাকোপ প্রতিনিধি
বিএনপি জামায়াত জোট জনতার সমর্থন হারিয়ে ভিন্ন পথে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলছেন,বিএনপি-জামায়াত জানে সুষ্ট নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে বিদেশীদের সহায়তায় অসাংবিধানিক পদ্ধতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টায় আবার ও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে।শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দেশ বিরোধী ধবংসাত্বক সকল প্রচেষ্টা রুখে দিয়ে মানুষের নিরাপত্তায় মাঠে থাকবে।বিএনপির অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দাকোপ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রবিবার বেলা ১১ টায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। যুবনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগনেতা ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, সঞ্জীব মন্ডল, শেখ শফিকুল ইসলাম আক্কেল, অসিত বরন সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সুদেব কুমার রায়, অধ্যাপক সুপদ রায়, অপরাজিতা মন্ডল অপু, সরোজিত রায় কুঞ্জু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতিশংকর রায়, ক্ষিতিশ রায়, মৃনাল মল্লিক, পরিমাল কান্তি রপ্তান, নিহার মন্ডল, সুশংকর বাছাড়, রামপদ মন্ডল, শাহাবুদ্দিন ভূইয়া, গোলাম হোসেন শেখ, দেবব্রত সরকার দেবু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের জি এম রেজা, আফজাল হোসেন খান, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, অমারেশ ঢালী, কুমারেশ বিশ্বাস, উত্তম রায়, আঃ গফুর সানা, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, জাহিদুর রহমান মিল্টন, শেখ মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ, বিকাশ মন্ডল, সঞ্জীব রায়, বরুন পাইক, হিমাদ্রী সরকার, প্লাবন রায়, সুরঞ্জন মন্ডল, শান্ত মিস্ত্রি পাবক, দীনবন্ধু রায়, অনুপম আদিত্য সরকার, রকিব ফকির, ছাত্রনেতা ফয়সাল শরীফ, লিটন সরদার, রাহুল রায়, শেখ পারভেজ, মাহামুদুল হাসান আলমগীর, মাসুম হাওলাদার, সুকুমার জোয়াদ্দার, সুজন তরফদার, মাসুম ফকির, ইকরামুল শেখ প্রমুখ।

দাকোপে সংসদ সদস্যর সাথে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রীর সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, শেখ শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, সরোজিত রায় কুঞ্জ, লিপিকা বৈরাগী,চঞ্চলা রায়, দেবপ্রসাদ সরকার দেবু, স্বেচ্ছাসেবক লীগের হাদিউজ্জামান অরেন্স, জি এম আকতার হোসেন মুছা, শরিফুল ইসলাম মিঠু, বিপ্লব মন্ডল, জয়ন্ত গাইন, মানিক রায়, জয়ন্ত রায়, হাফিজুর রহমান, অনিসুর রহমান ফকির, প্রনব গাইন, যুবনেতা সৌম্য বিশ^াস, সুকান্ত রায়, জলিল শেখ, সমির মন্ডল, গৌতম মন্ডল, বিপুল মন্ডল প্রমুখ।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের আয়োজনে র্যালী আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ বাগেরহাটের কাটাখালী থানার আয়োজনে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম ও কমিউনিটি পুলিশের সভা শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভার পূর্বে একটি বিশাল র্যালী কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর হতে শুরু করে থানা অভ্যান্তরে এসে শেষ হয়। এসময় বক্ততা করেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসান আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ এমদাদুল ইসলাম, মোঃ সেলিম, ইসমাইল হোসেন, শুকুর আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম ও সাংবাদিক এইচএম নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক যানবাহন চালক ও শ্রমীকরা উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন
শ্রমিক লীগের সম্মেলন
অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় শহীদ স্মৃতি ডিগ্নী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মোঃ ওফির উদ্দিন সেখ (অপি) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব), জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল বারেক ও শেখ নুরুল ইসলাম। আ’লীগ নেতা সঞ্জয় কুমার ধর (সুমন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্যা সোমা ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও উপজেলা শ্রমীকলীগের সদস্য সচিব শেখ আছাবুর রহমান। সভা শেষে মোঃ ওফির উদ্দিন অপিকে পুনঃ সভাপতি ও মোঃ আবুল হোসেন গাজীকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##

ফকিরহাটের লখপুরে প্রতিপক্ষের
হামলায় মা ছেলে পুত্রবধু
গুরুত্বর আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা-ছেলে ও পুত্রবধু সহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে পুত্রবধুকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে জাড়িয়া মাইট কুমরা গ্রামে এঘটনা ঘটে। হাসপাতাল ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মোহম্মদ আলী খাঁ’র পুত্র আজাহার খাঁ তাদের নিজেস্ব কবর স্থানে আগাছা জন্মানোর কারনে তা পরিস্কার করতে যায়। এসময় আবুল কালাম আজাদ, আসাদ ও তৌহিদুল ইসলাম তাকে বাধা প্রদান করেন। বাধা উপেক্ষা করে আগাছা পরিস্কার করতে গেলে তাকে মারপিট করতে থাকে। এসময় মা আয়শা বেগম ও স্ত্রী নাফিয়া বেগম এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করা হয়। গুরুত্বর আহত অবস্থায় নাফিয়া বেগমকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ##

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম হয়েছে খুলনার জায়ান খান
খবর বিজ্ঞপ্তি
২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ‘ক’ বিভাগ থেকে এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনার জায়ান খান (১০)। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অধিকার করে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয় ।
জায়ান খুলনার নেভি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। সে নিয়মিত ‘এবং আবৃত্তি’ থেকে অভিনয় ও কবিতা আবৃতি চর্চা করে।
জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিস সুলতানার একমাত্র সন্তান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে শিগগিরই পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন।
জায়ান সকলের কাছে দোয়া প্রার্থী আগামীর পথ চলা আল্লাহ তার জন্য যেন সহজ করে দেন।

 

কপিলমুনি ও লতা ইউনিয়নে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন পাইকগাছা উপজেলার কপিলমুনি ও লতা ইউনিয়ন শাখায় পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুপুর ২টায় দলের অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কপিল -মুনি ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি মাওলানা কাবিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়,
লতা ইউনিয়নঃ গতকাল সকাল সাতটায়, দলের অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লতা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ শাহাদাতের সভাপতিত্বে ও মোঃ নুরুল ইসলামের পরিচালনায় দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খুলনা জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সেক্রেটারি জননেতা হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ গালিব।সভায় আইয়ুব আলী সানাকে সভাপতি এবং মোহাঃ মহাসিন সরদারকে সেক্রেটারি করে ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এবং
হাফেজ শাহাদাত হোসেনকে সভাপতি এবং মোহাঃ নুরুল ইসলামকে সেক্রেটারি করে ৫ নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মুফতি মুঃ আব্দুল জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ হাফিজুর রহমান মোঃ মহাসিন, মোঃ আইয়ুব আলী,মোহাম্মদ মজিবুর রহমান গাজী, মোঃ আলমগীর, মোঃ পান্না আযম পাবেল,মোহাম্মদ এহসানুর গাজী , মোঃ ইনম, প্রমূখ নেতৃবৃন্দ।

 

রূপসা প্রেসক্লাবের সভাপতির সদ্যভূমিষ্ঠ কন্যার মৃত্যু, শোক

রূপসা প্রতিনিধি
রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমানের সদ্য ভূমিষ্ঠ কন্যা (১০ দিন) চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (৩০ জুলাই) দুপুরে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মরহুমের আত্নার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সদস্য।

বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, রাহুল রাহা, মোঃ আনোয়ার হোসেন, সামছুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ রবিউল ইসলাম তোতা, সহ-সভাপতি আঃ কাদের, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, খান মিজানুর রহমান,
কৃষ্ণ গোপাল সেন, তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য আল মাহমুদ প্রিন্স,
হোসাইন আহম্মেদ, হামিদুল হক, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, আশিকুর রহমান বাবু, বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচাৰ্য্য, মোঃ নাইমুজ্জামান শরীফ, আব্দুল কাইয়ুম খান, বিএম শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তুরান, হাসানুজ্জামান মনি প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুলাই ভোরে রূপসার একটি ক্লিনিকে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে অসুস্থ থাকায় খুলনার একটি বেসরকারী ক্লিনিকে আইসিওতে রাখা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
সোহাগ হোসেন সাতক্ষীরা –

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ রোববার সকালে পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিএনপি ও তার সমমনা দলগুলোর নৈরাজ্য অগ্নি সংযোগ ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল আনুমানিক এগারোটার সময় উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কলারোয়া সরকারি কলেজ মোড় হয়ে কাঁচা বাজার থেকে চৌরাস্তা দিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আজকের বিক্ষোভ কর্মসূচিতে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম মোরশেদ আলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডালিম হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী গাজী, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, কলারো উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপু, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, কলারোয়া ছাত্রলীগের সভাপতি সেজান সাধারণ সম্পাদক পলাশ, মেম্বার ইয়ার আলী, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন প্রমুখ। উপজেলার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নৈরাজ্য বিশৃঙ্খলা অগ্নিসংযোগ প্রভৃতির প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালিত হয়েছে।

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী অনুষ্ঠান সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরয়িায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি অফিসার, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদরে সমন্বয়ে এক মূল্যায়ন ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার। এ সময় উপ¯ি’ত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

 

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার দেবহাটা পাইলাট হাইস্কুলের মাঠে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোত্তোর্জা মো. আনোয়ারুল হক, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, প্রধান শিক্ষকদের মধ্যে যথাক্রমে খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদ, সেলিমউল্লাহ, তাছলিমা খাতুন সহ উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগন।

দেবহাটায় মৎস্য সপ্তাহের সমাপনি
দেবহাটা প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান এর সভাপতিত্বে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা জনাব অধীর কুমার গাইন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ উপকারভোগীগন।

চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবস-২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবস-২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বি এন পি ও জামাতের নৈরাজ্য, হত্যা ও আগুন সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই রবিবার সকাল ১১ টায় দাকোপ উপজেলা আওয়ামীলীগের বৌমার গাছতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে উপজেলা ও পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্য়্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন এর সভাপতিত্বে সভায়
বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, সাবেক সাধারণ সম্পাদক আসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়, সাধারণসম্পাদক মিহির মন্ডল, জেলা যুবলীগের সদস্য আফজাল হোসেন খান, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, বানিশান্তা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল রায়, স্বেচ্ছাসেব লীগের আহবায়ক জি এম রেজা, সাবেক ছাত্রনেতা রতন কুমার মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, আরাফাত , মেহেদী হাসান বুলবুল, বিশ্বজিৎ রায়, মিঠুন সাহাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত-২২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২২ যাত্রী আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী (খুলনা-মেট্টো-জ-০৪-০০৯৯) একটি যাত্রীবাহী বাস ঘটনা¯’লে পৌঁছালে বিপরীত গামী (ঢাকা-মেট্টো-গ-৩৯-৩৬৬৯) নং একটি দ্রুতগামী প্রাইভেটকার চাকা পাংচার হয়ে চলন্ত বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে খাদে পড়ে। এ সময় ঘটনা¯’লে প্রাইভেটকার চালক ফরিদপুরের ভাঙ্গা এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে ইব্রাহিম হোসেন (৪৫), বাসযাত্রী মাদারীপুর এলাকার হুমায়ূন খানের স্ত্রী বেবী বেগম (৫০), বাস হেলপার চুকনগর এলাকার লুৎফর গাজীর ছেলে সবুজ গাজী (২১) নিহত ও ২২ জন বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে মূহুর্তের মধ্যে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ¯’ানীয় লোকজন ঘটনা¯’লে এসে হতাহতদের উদ্ধার করে। এদিকে বিপদ মূহুর্তে একটি চক্র হতাহতদের কাছে থাকা নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ও ল্যাগেজ কৌশলে নিয়ে নেয় বলে একাধিক আহত ব্যক্তি অভিযোগ করেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আহতরা হলেন খুলনার শাহেদ হাসান, চুকনগরের সবুজ গাজী, খুলনা নতুন রাস্তার মোঃ তুহিন, মদনপুর এলাকার রাবেয়া খাতুন ও হীরা বেগম, রামপালের সবুজ দাস,মোংলা এলাকার হাছান উদ্দিন, কলারোয়ার সুলতানা পারভীন, জেসিমা কবির, খুলনার তেলিগাতি এলাকার আহাদ গাজী, খালিশপুরের বাবুল শরীফ, সাতক্ষীরা কালিকাপুর এলাকার উম্মে সালমা, আইয়ুব আলী, আনোয়ারা বেগম, রিজিয়া বেগম, বেলাল হোসেন, পাটকেলঘাটার আমেনা বেগম, যশোর মুড়ুলী মোড়ের নুর ইসলাম, সোনাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলম ও তেরখাদার মোস্তফা শেখ। এদের মধ্যে সুলতানা পারভীন, সবুজ গাজী ও আহাদ আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ¯’ানান্তর করা হলে চিকিৎসাধীন অব¯’ায় সবুজ গাজী মারা যান এবং বাকীরা ডুমুরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনা¯’ল পরিদর্শন করেছেন খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মীর আরিফ রেজা, ইউএনও শরীফ আসিফ রহমান ও পুলিশের বি-সার্কেল আসিফ ইকবাল।

ডুমুরিয়ায় মাগুরখালী তিনদিন ব্যাপী ভাতাভোগীদের খাবার বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপ¯ি’তির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার মাগুরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত বুধবার তিনদিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজস্ব অর্থায়নে ভেরিফিকেশনের আওতাধীন আগত প্রায় ২ হাজার একশত ভাতাভোগীদের খাবার পরিবেশন করবেন বলে ঘোষণা দেন। এ প্রসঙ্গে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান গত বুধবার, বৃহস্পতিবার ও রবিবার প্রায় সাড়ে তিন হাজার লোকের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার অন্য কোন ইউনিয়নে এমন কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি এমনটি উল্লেখ করে তিনি ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল, ইউপি সদস্য সঞ্জয় সানা,মনোজ কুমার সরকার, গোপাল হালদার, লাভলী বিশ্বাস, প্রমিলা মন্ডল,স্বরসতি মন্ডল, আওয়ামীলীগ নেতা উদয় মল্লিক, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, সুব্রত গোলদার,অজয় রায়, প্রাণকৃষ্ণ মোহন্ত, সুশান্ত বিশ্বাস ও তুহিন মন্ডল।

কয়লা সংকটে আবারও বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
কয়লা সংকটে আবারও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। রবিবার (৩০ জুলাই) ভোরে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়লা সংকটের কারণে ভোর সাড়ে তিনটায় প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে টারবাইন ত্রুটির কারণে গত রবিবার (১৬ জুলাই) বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। উৎপাদন শুরু পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। বারবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে বর্ণাঢ্য র্যালি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে ‘মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।এছাড়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাগেরহাটে রূপান্তর আয়োজিত টাউন হল সভায় বীর মুক্তিযোদ্ধা টুকু
উন্নয়ন নিশ্চিত করতে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান জরুরী
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বলেছেন, বাগেরহাটে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সব দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক রাজনৈতিক চর্চা করতে হবে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান জরুরী। রাজনীতির উদ্দেশ্য যদি দেশ ও মানুষের কল্যাণসাধন হয় তা’হলে প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ থেকে সকলকে বেরিয়ে আসতে হবে।
তিনি রোববার বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক টাউন হল সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর পরিচালিত “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এ টাউন হল সভার আয়োজন করা হয়।
সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। এই কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ই আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর হোসেন আলম, মহিলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এ্যাড. শরীফা হেমায়েত এবং সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু।
আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন, মুখার্জী রবীন্দ্রনাথ, ঝিমি মণ্ডল, বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি নিহার রঞ্জন সাহা, আরিফুল ইসলাম, বাবুল সরদার, এ্যাড. মিলন ব্যাণার্জী, উন্নয়নকর্মী কল্লোল সরকার, কাকলি সরকার, তানিয়া খাতুন, সনাক সভাপতি এ্যাড. রামকৃষ্ণ বসু, সুজন সম্পাদক মোঃ আব্দুল হাসিব প্রমূখ। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মীবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরণী
জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান রবিবার সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। তাই আমাদের বেশি করে মাছচাষ করতে হবে। মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশে^ তৃতীয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২-২৩ অর্থবছরে ৬৯.৮৮ মেট্রিকটন মৎস্য ও মৎস্যজাতপণ্য উৎপাদন হয়েছে। এথেকে আয় হয়েছে চার হাজার সাতশত ৯০ কোটি ৩০ লাখ টাকা। তিনি বলেন, মাছচাষে উদ্ধুদ্বকরণসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। মাছ জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, জীবন জীবিকার সংস্থান করে এবং পুষ্টি সরবরাহ করে। বাংলাদেশে এক কোটি ৮৫ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছচাষের সাথে জড়িত। কারেন্টজাল ব্যবহার করে জেলেরা যাতে ডিমওয়ালা পোনা নিধন করতে না পারে সে দিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার আহবান জানান মেয়র।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, খুলনা বিশ^বিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. খন্দকার আনিছুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে চিংড়িচাষি প্রফুল্ল কুমার রায়, জাতীয় মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মৎস্যচাষি, সামুদ্রিক মৎস্য আহরণকারী, মৎস্য ব্যবসায়ী, রপ্তানিকারক, মৎস্যচাষী সমিতি, মৎস্যজীবী সমিতি ও মৎস্যখাদ্য বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
তথ্য বিবরণী
‘মানুষই মুখ্য: মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ড্রাগ শুধু একটি মানুষকেই ধ্বংস করে দেয় না, পাশাপশি একটি পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই অঙ্গিকার নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়া তিনি সবাইকে সচেতন করে বলেন, মাদকদ্রব্য থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, আমাদেরকে নজর রাখতে হবে সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কি করছে ও যদি খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের সঠিক পথে আসার জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করতে হবে। কারণ আজকের সন্তানই হচ্ছে আগামীদিনের ভবিষ্যত। অভিভাবকদের পাশাপাশি তিনি শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করেন প্রতি মাসে অভিভাবকদের সাথে নিয়ে সভা করার জন্য। যদি কোন শিক্ষার্থী অস¦াভাবিক আচরণ করে তা অভিভাবককে জানাতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সকলকে সচেতনতার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ ইকবাল হোসেন, খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, উপপুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম, র্যাব-৬ এর উপঅধিনায়ক লেঃ কমান্ডার এম নাজিউর রহমান, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।

পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খুলনার ফুলতলা ও পাইকগাছা উপজেলা মডেল মসজিদসহ ৫০টি মডেল মসজিদের উদ্বোধন
তথ্য বিবরণী
দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে ৫৬৪টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে রবিবার সকালে পঞ্চম পর্যায়ে খুলনা জেলার ফুলতলা ও পাইকগাছা উপজেলাসহ ৫০টি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানে যুক্ত হয়ে একযোগে মডেল মসজিদগুলোর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত ফুলতলা উপজেলা মডেল মসজিদ প্রান্তে উপস্থিত মসজিদের ইমাম ও মুসল্লিদের অভিব্যক্তি মনযোগ সহকারে শোনেন এবং ফুলতলাবাসীকে অভিনন্দন জানান।

এসময় খুলনার ফুলতলা উপজেলা মডেল মসজিদ প্রান্তে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহাঃ বশিরুল আলম, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এই মসজিদগুলো। আজ উদ্বোধন হওয়া ৫০টি মডেল মসজিদসহ এপর্যন্ত মোট দুইশত ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের মধ্যে থাকা মোট পাঁচশত ৬৪ টি মসজিদের মধ্যে জেলা ও মহানগরে ৬৯টি এবং বাকিগুলো উপজেলা ও উপকূলীয় এলাকায় অপস্থিত। ৪০ শতাংশ জমির ওপর জেলা পর্যায়ে চার তলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা ভবন বিশিষ্ট মসজিদগুলো একই সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। উপজেলা পর্যায়ের মসজিদে নয়শত জন এবং জেলা পর্যায়ের মসজিদে এক হাজার দুইশত জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ মসজিদগুলোয় নারী ও পুরুষের নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্ণার, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামি গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ¦ যাত্রীদের নিবন্ধনসহ অন্যান্য সুবিধা।

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া লাবিবা জিপিএ-৫ পেয়েছে
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া লাবিবা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। চিকিৎসক বানানোর প্রবল ইচ্ছায় মেধাবী মেয়েকে বিজ্ঞান বিভাগে ভর্তি করলেও এমন আনন্দে শামিল হতে পারেনি বাবা ফজলুল হক। মেয়ের এসএসসি পরীক্ষা চলাকালে ৩ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
লাবিবা ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে ও দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এক ভাই বোনের মধ্যে লাবিবা বড়।
জিপিএ-৫ পাওয়া লাবিবা বলেন, বাবার স্বপ্ন ছিল ভালো লেখাপড়া করে চিকিৎসক হব। আমার ফলাফলে মা, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা অনেক খুশি হয়েছেন। আজ বাবা বেঁচে থাকলে সব থেকে বেশি খুশি হতেন। বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ভালো লেখাপড়া করে আমি চিকিৎসক হতে চাই।
লাবিবার চাচা ইউপি সদস্য আবুবক্কর জানান, মেয়ের পরীক্ষা চলাকালে ভাই ফজলুল হক মারা যান। বাবার মৃত্যুত ভেঙ্গে না পড়ে স্বাভাবিক ভাবে পরীক্ষা চালিয়ে যান লাবিবা। এমন পরিস্থিতি মোকাবেলা করে গত শুক্রবারের এসএসসি ফলাফলে লাবিবা জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা সবাই অনেক খুশি হয়েছি। বাবার মৃত্যু দিনের ওই বিষয় ছাড়া বাকি সবগুলো বিষয়ে জিপিএ-৫ পেয়েছে লাবিবা।
দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসাইন বলেন, বাবার মৃত্যুতে লাবিবা কিছুটা ভেঙ্গে পরলেও বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা অংশ নেয় সে। বাবার স্বপ্ন আর নিজের ইচ্ছা শক্তির ফলে লাবিবা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে চোরাই ৫ টি গরুসহ ১ জন গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা মডেল থানা পুলিশ চোরাই ৫ টি গরুসহ১ জনকে গ্রেফতার করেছ। শনিবার দিন গত রাত সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই শেখর চন্দ্র মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রামে অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতার মৃত শের আলীর ছেলে মোঃ আনিছ মন্ডল (৫৫)’র বসতবাড়ির গোয়ালঘর থেকে ১টি লালচে রংয়ের এঁড়ে গরু ও ১টি মাঝারি সাইজের লালচে রংয়ের এঁড়ে গরু উদ্ধার করে। এছাড়া অপর পলাতক আসামী জামাত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫২)’র গোয়াল ঘর হতে ১টি বকনা বাছুর, ১টি মাঝারি সাইজের এঁড়ে গরু ও ১টি মাঝারি সাইজের বকনা গরুসহ সর্বমোট ৫ টি চোরাই গরু উদ্ধার করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।

খুলনায় নিউজ টোয়েন্টি ফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর সাফল্যের ৭ বছর অতিক্রম করে ৮ বছরে পা রাখল। এ উপলক্ষ্যে রবিবার (৩০ জুলাই) খুলনা প্রেসক্লাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত হয় নিউজ টোয়েন্টিফোর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, গৌরাঙ্গ নন্দী, মো. শাহ আলম, শেখ দিদারুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এস এম কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, কেসিসি ওয়ার্ড কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দর্শকপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এ চ্যানেলটি।
এতে সভাপতিত্ব করেন নিউজটোয়েন্টি ফোরের খুলনার ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন। আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, মো. হুমায়ুন কবীর, মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, কৌশিক দে, শেখ আল এহসান, মাহবুবুর রহমান মুন্না, সুনীল দাস, মাকসুদুর রহমান, আনোয়ারুল ইসলাম কাজল, এসএম নূর হাসান জনি, আলমগীর হান্নান, নূর ইসলাম রকি, আসাফুর রহমান কাজল, বিমল সাহা, রকিবুল ইসলাম মতি, আশরাফুল ইসলাম নূর, লিয়াকত হোসেন, শেখ মুনির আহমেদ, হাসানুর রহমান তানজির, রফিক আলী, এসএম মিলন, জিএম দুলাল।
পরে অতিথিরা কেককেটে নিউজ টোয়েন্টিফোরের ৮ বছর পদার্পণ উপলক্ষ্যে টেলিভিশন চ্যানেলটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

বাগেরহাটে গাছ কেটে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ, থানায় মামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় গাছ কেটে এবং সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলের নেওয়ার জন্য দফায় দফায় হামলা ও মারপিটেরও ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মোঃ এসকেন্দার আলী ৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ডেমা ইউনিয়নের ডেমা মৌজার ৭৯৪ নং খতিয়ানে মোঃ এসকেন্দার আলী ও তার ভাইদের ৩শতক জমি রয়েছে। ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মান করে এবং গাছপালা লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। কিন্তু গেল ২০ জুলাই ওই জমি দাবী করে একই এলাকার আনসার উদ্দিন পাইকের ছেলে জাহিদুল কবির টুকু, জাফর আলী পাইক এর ছেলে আলাউদ্দিন বাচ্চুসহ ২০-২২ জন লোহার রড, শাবল, কুড়াল, হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা ১৭৫ ফুট সীমানা প্রাচীর ভেঙ্গে ২ লক্ষ টাকার ক্ষতি করে এবং বেশকিছু গাছ কেটে ফেলে। এসময় মোঃ এসকেন্দার আলী‘র চাচা নওশের আলী পাইক বাধা প্রদান করলে তারা তাকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি ৯৯৯ এ কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে জাহিদুল কবির টুকু পাইক, মুরাদ খান এবং কবির শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে মোঃ এসকেন্দার আলী ও তার ভাই এস এম এনামুল কবির বাড়িতে আসেন। ২৩ জুলাই জাহিদুল কবির টুকুর নেতৃত্বে আবারও ওই জমি দখলের চেষ্টা করে। তখন বাঁধা দিলে জাহিদুল কবির টুকুসহ অন্যরা মোঃ এসকেন্দার আলী ও তার ভাই এস এম এনামুল কবিরকে মারধর করে। এদিনও বেশকিছু গাছ কেটে অন্তত ৭২ হাজার টাকার ক্ষতি করে জাহিদুল কবির টুকু ও তার লোকজন।
ক্ষতিগ্রস্থ মোঃ এসকেন্দার আলী বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি আমার শান্তিপূর্ণভাবেই ভোগ দখল করে আসছি। জাহিদুল কবির টুকু ও তার লোকজন আমাদের জমি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করছে। তারা আদালতে একটি ১৪৪ ধারার আবেদনও করেছিল। আদালত তাদেরকে দেওয়ানি মামলা করতে বলেছেন, এরপরেও তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। আমাদেরকে মারধর করেছে। সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে এবং গাছ কেটে আমার বিপুল অংকের টাকার ক্ষতিসাধাণ করেছে। তিনি আরো বলেন, আলাউদ্দিন বাচ্চু সেনা সদস্য হওয়ায় সে নিজের প্রভাব খাটিয়ে প্রায়ই আমাদের হুমকি ধামকি ও মারথর করে। এখন সে মামলার জামিনে বের হয়ে আবারো আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।
এবিষয়ে কথা বলার জন্য জাহিদুল কবির টুকুকে বারবার ফোন করা হলেও, তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ওই জমি নিজেদের দাবি করে জাহিদুল কবির টুকুু পাইকের স্ত্রী মনিরা আক্তার বলেন, জমিটি এক সময় সুলতান আলীর ছেলেরা ওয়াল নির্মাণ করে, গাছ লাগিয়ে খড়কুটো রেখে ভোগ দখল করতো। এই জমি এখন আমাদের তাই আমরা দখলে নিয়েছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
ডুমুরিয়ায় মাধ্যমিক পর্যায়ে কর্মচারী নিয়োগে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। এবার হয়েছে ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি। মোটা অংকের টাকার বিনিময়ে মানা হয়নি নিয়মনীতি। বিদ্যালয়টির নির্বাচিত অভিভাবক সদস্য রবিউল ইসলাম সানা ও এক পরীক্ষার্থী এবং একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ৪ টি পদে ৩১ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদ ৪ টি হচ্ছে কম্পিউটার ল্যাব এ্যাসিটেন্ট, অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী। কম্পিউটার ল্যাব এ্যাসিটেন্ট পদে ১১ জন আবেদন করেন পরীক্ষা দেন ৯ জন, অফিস সহায়ক পদে ১৭ জন আবেদন করেন পরীক্ষা দেন ১৩ জন, আয়া পদে ৪ জন আবেদন করেন, পরীক্ষা দেন ৩ জন ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৪ জন আবেদন করেন। পরীক্ষা দেন ৪ জন। শনিবার সকাল ১১ টায় নিজ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন না করে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে নেয়া হয় পরীক্ষা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিজি প্রতিনিধি। তার অফিস কক্ষে কোন প্রকার নিয়ম না মেনে প্রশ্নপত্র তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে। রবিউল ইসলাম সানা নামে অভিভাবক সদস্য অভিযোগ করেন, লোক দেখানো পরীক্ষা নেয়া হয়েছে। চন্দনা রায় নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা সঠিক ভাবে নেয়া হয়নি। তবে ডিজির প্রতিনিধি সালমা রহমান বলেন, প্রশ্ন করার সময় বোর্ডেও ৫ জন উপস্থিত ছিলেন। এছাড়া আরও দু’জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন বলে তিনি জানান। বোর্ডের সদস্য বাদে কেউ থাকতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, অনেকে উপস্থিত ছিলেন তবে কোন প্রশ্ন করেননি। প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন, সকল প্রকার নিয়ম মেনেই পরীক্ষা নেয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে এ ৪ পদে নিয়োগে পছন্দের প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।

সাবেক সাংসদ ননী গোপাল মন্ডলের শোক ও সমবেদনা জ্ঞাপন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় লাউডোব ইউনিয়নে উজ্জল নক্ষত্রের পতন। দাকোপের কৃতি সন্তান প্রফুল্ল কুমার সরকার (৯৪) ২৮শে জুলাই শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনাস্থ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যু কালে তিনি ২ স্ত্রী ও ৪ ছেলে এবং ৬ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি সুন্দরবনের কোলঘেষা একসময়ের অনুন্নত লাউডোব ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম গ্রহণ করেন বহুধা প্রতিভা সম্পন্ন এই ব্যক্তি। যখন পড়াশুনাকে বাহুল্য মনে করত অনেকে, তেমনই এক সময়ে (যশোর বোর্ডের জন্ম হয়নি তখন) ঢাকা বোর্ডের অধীনে সম্মিলিত মেধ জজ কোর্টে সিনিয়র আইনজীবী এবং পরবর্তীতে বিভিন্ন মেয়াদে ম্যাজিষ্ট্রেট, ইউ.এন.ও এবং এ.ডি.সি হিসাবে সুনামের সঙ্গে দেশের সেবা করে গিয়েছেন তিনি। সরকারী
দায়িত্বশীল পর্যায়ে কর্মরত থেকেও আজীবন নানা সামাজিক ও সেবা মূলক কর্মকান্ড চালিয়ে গিয়েছেন তিনি। একজন প্রতিথযশা হোমিও চিকিৎসক হিসাবে আমৃত্যু নাম মাত্র খরচে নানা জটিল রোগের সমাধান করেছেন তিনি হাজার হাজার গরীব দুঃখীর। পাশাপাশি লেখক হিসেবেও তিনি যথেষ্ট গুনী ছিলেন। বিভিন্ন গ্রন্থের পাশাপাশি সনাতন ধর্ম গ্রন্থ শ্রী শ্রী চন্ডীর কবিতার ছন্দে বাংলা অনুবাদ করেছিলেন তিনি। আজীবন সাক্ত (মা কালী) মতাবলম্বী প্রফুল্ল ম্যাজিষ্ট্রেট বাবু (এই নামেই তিনি এলাকাতে পরিচিত) শত শত অনুসারীকে কালী মন্ত্রে দীক্ষিত করেছেন। লাউডোব ভবতারিনী সেবাশ্রমের প্রতিষ্ঠাতাও তিনি। আজীবন দেশ ও মানুষের সেবা করেগেছেন। এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল, আসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সঞ্জয় কুমার মোড়ল, ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দীন, , সাবেক চেয়ারম্যান সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, নিহার মন্ডল, বিধানঘোষ, গাজী সরোয়ার হোসেন, অমিত সাহা, শাহাবুদ্দিন মোল্লা, স্বপন রায়, নিমাই মন্ডল, মিহির রায়, দেবদাসরায়, পরিতোষ রায়, দিপংকর বৈদ্য, মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, প্রসেনজিৎ রায়, মুরারীমোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক রঞ্জন রায়, অচিন্ত্য সাহা, অংগদ বাইন, বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী, শিবেন্দ্র প্রসাদ রায়, দূর্গপদ রায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, তাপস হালদার, মলিনা জোয়াদার, জয়শ্রী রায়, অধ্যাপক অমুল্য বাছাড়, ষুগোল ঘরসমী, সুকৃতি রায়, সুরঞ্জন রায়, সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার, দেবান্দ মন্ডল প্রমুখ।

অধ্যক্ষ খলিলুর রহমান কে আহবায়ক করে বঙ্গবন্ধু পরিষদ শালিখা উপজেলা শাখার কমিটি গঠন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরারতে বঙ্গবন্ধু পরিষদের শালিখা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন কল্পে কর্মীসভা ২৯ জুলাই আড়পাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ খলিলুর রহমান কে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট শালিখা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আড়পাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ বসির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ আহম্মেদ,এপিপি জজ কোর্ট এ্যাড.সাজেদুর রহমান সংগ্রম,চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস,চেয়ারম্যান আব্দুল হালিম,চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল ইসলান স্বপন,মুস্তাফিজুর রহমান,আজিজুল হক,প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান,ব্যাংকার হাসিবুল আলম,অধ্যক্ষ চেয়ারম্যান নাসিরুল ইসলাম(মিলন),সাব্বির হোসে বিপ্লব,শালিখা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস,পৌর কমিটির আহবায়ক বাহারুল ইসলাম,মাগুরার সদস্য সচিব কামরুজ্জামান। আহবায়ক শ্রীপুর উপজেলা শাখা খন্দকার আবেদ আলী, মহম্মদপুর শাখার সদস্য সচিব সৈয়দ সেকেন্দার আলী ইকবল হুসাইন,সহকারী প্রধান শিক্ষক মুন্সি মিজানুর রহমান,সহকারী শিক্ষক হান্নান মোল্লা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী অধ্যক্ষ আবু নাঈম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যক্ষ খলিলুর রহমানকে আহবায়ক ও মোঃ আবু নাঈম,সাইফুল ইসলাম মল্লিক, দিলীপ বিশ্বাস কে যুগ্ম আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।এ কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

স্থানীয় প্রশাসনের নানামুখী উদ্যোগে বদলে যাচ্ছে খলিলনগর ইউনিয়নের অপরাধ চিত্র

ইলিয়াস হোসেন,তালা
তালায় অনলাইন জুয়া, চুরি, মাদক, বাল্য বিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে খলিলনগর ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির শক্ত অবস্থানের কারণে সুফল পেতে শুরু করেছে ইউনিয়নবাসী।
কিছুদিন আগেও বিভিন্ন বাজারগুলোর চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত বসতো। অনলাইনে লুডু, অনএক্সবেডসহ বিভিন্ন জুয়ায় যেন মেতে উঠতো জুয়ারিরা। জুয়াড়িরা চুরিসহ নানা অপকর্ম করতো। এখন এসব যেন পুরাতন দিনের কথা। খলিলনগর ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটি একদিকে সাধারণ মানুষকে অনলাইন জুয়া, চুরি, মাদক, বাল্য বিবাহ ও কিশোর অপরাধের বিষয়ে সচেতন করছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ফ্লেক্সিলোড আর বিকাশ ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে কিনা সেটাও নজরদারি করছে। গ্রাম গভীর রাতে চুরি ঠেকাতে গ্রাম পুলিশ ও এলাকাবাসির সমন্বয়ে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা করেছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, খলিলনগর ইউনিয়নে অনলাইন জুয়া, চুরি, বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে গত ১৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ১০ দিনে সাতটি সচেতনতামূলক সভা করা হয়েছে। এসব সভাগুলোতে উপজেলা নির্বাহী কর্র্মকতা, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীরা যেন বাজারে আড্ডা দিতে না পারে সে লক্ষ্যে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র থেকে জানা যায়, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনমূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের দোকান বন্ধ, শিক্ষার্থীদের স্কুল চলাকালীন বাজারে কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেটি চলমান রয়েছে।
এ বিষয়ে খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান বলেন, জুয়া, চুরি, বাল্য বিবাহের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন তাতে সুফল আসতে শুরু করেছে। এখন আর গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকছে না। সরকারিভাবে এই অনলাইন জুয়া বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই জাহিদুল ইসলাম জানান,
প্রাথমিকভাবে আমরা সবাইকে সচেতন করছি। পাশাপাশি ফ্লেক্সিলোড আর বিকাশ ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে কিনা সেটাও নজরদারি করে তালিকা তৈরি করছি।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক সময়ে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মে অল্প বয়েসি ছেলেমেয়েরা বেশি জড়িয়ে পড়ছে। তাই প্রাথমিকভাবে ১ মাসের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। সকলের সম্মিলিত সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, খলিলনগরসহ পুরো তালা উপজেলায় অনলাইন জুয়াসহ সকল অপরাধ দমনে স্থানীয় প্রশাসন সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপরাধ দমনে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স।

মাইজপাড়া বাজার সমিতির নির্বাচন সম্পন্ন – জসিম মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক হান্নান
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজার সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২০০ ভোট পেয়ে মো: জসিম মোল্যা সভাপতি এবং ২১৪ ভোট পেয়ে মো: আশরাফুল আলম হান্নান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে উজ্জ্বল মোল্যা, সহ-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ পদে কিশোর কর্মকর নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৬৬ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৩৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে বাজার সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার এ ফলাফল ঘোষণা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা
দেশ বিরোধীদের যেকোন ষড়যন্ত্রকে রুখতে যুবলীগ তৎপর রয়েছে
খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী বিএনপি-জামাতের হত্য, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। গতকাল বিকাল ৫ টায় নগরীর ডাক বাংলোর মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে শিববাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ বলেন বিএনপির জন্ম হয়েছিল অন্ধকারের মধ্যে দিয়ে, তাই তারা কখনোই আলোর পথের সন্ধান পায়নি। দেশ আজ বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আলোর পথে এগিয়ে চলেছে, যেটা আজ আন্তর্জাতিক মহলেও আলোচিত কিন্তু বিএনপির গন্ডমূর্খ নেতারা কাঠের চশমা পরে তা দেখতে পারছে না। ৭৫এর দোশররা আজ আবার মাথাচারা দিয়ে দেশ ও দেশের যুব সমাজকে বিপথে চালিত করার চেষ্টায় লিপ্ত আছে, কিন্তু আপনারা গতশনিবার দেখেছেন মাত্র আধ ঘন্টার নোটিশে যুবলীগ ঢাকায় তাদের প্রতিহত করেছে। আজ আমরা এই সমাবেশের মাধ্যমে তাদেরকে বলতে চাই ঢাকার ন্যায় খুলনা সারাদেশের যুবলীগ আজ প্রস্তুত রয়েছে তাদের যেকোন ষড়যন্ত্র সমূলে উৎপাটন করার জন্য।
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড. আলামিন উকিল, আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম, সুলতান মাহমুদ পিন্টু, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকত হাসান, হাসান শেখ, আনিসুর রহমান, এজাজ আহমেদ, ইমরুল ইসলাম রিপন, জামাল শেখ, মাসুম উর রশিদ, অলোক শীল, ইব্রাহিম আহম্মেদ তপু, জামিল আহমেদ সোহাগ, হারুনুর রশিদ, মশিউর রহমান, বিপুল মজুমদার, রিপন কবির, এম ইসরাফিল জনি, রফিকুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, ঝলক বিশ^াস, পাপ্পু সরকার, মেহেদী হাসান, হিরন হাওলাদার সহ নগর যুবলীগের অর্ন্তগত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

দাকোপের বানিশান্তার অবহেলিত জনপদ ২ নং ওয়ার্ডের রাস্তা এলাকাবাসীর ভোগান্তির শেষ নাই
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
অবহেলিত একটি জনপদ দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনবহুল রাস্তা এলাকাবাসীর ভোগান্তির শেষ নাই। যেখানে কম-বেশি উন্নয়ন হলেও অবহেলিত রয়ে গেছে সড়ক ব্যাবস্থা।স্বাধীনতার পর আজ পর্যন্ত উন্নয়ন বঞ্চিত এই গ্রামের গ্রামীণ সড়ক ব্যাবস্থা। যার কারনে চলাচলের জন্য দূর্ভোগে রয়েছেন অত্র এলাকার হাজার হাজার মানুষ। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংষ্কারসহ পাকা করনের দাবী করেছে এলাকাবাসী। সরেজমিনে যেয়ে দেখা গেছে, গ্রামের বেহাল রাস্তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পশুর নদীর পানি। অন্যদিকে অনেক কষ্ট করে কর্দমাক্ত রাস্তায় দিয়ে চলাচল করছে কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী। কোথাও কোথাও রাস্তার কিছু কিছু অংশ পশুর নদীতে ভেঙ্গে গেছে। এরকম অনেক চিত্র চোখে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেও স্থানীয় জনপ্রতিনিধির অবহেলায় এখনও এলাকার চেহারা মান্ধাতার আমলের মত রয়েছে। এখানে শত শত স্থায়ী পরিবারের প্রায় ২ হাজার মানুষের বসবাস। গ্রামটিতে জামে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বাজার রয়েছে। স্বাধীনতার ৫২ বছর পার হলেও গ্রামের মাটির রাস্তায় ইটের সোলিং হয়নি। বৃষ্টির সময় থাকে হাঁটু কাঁদা। রেহাই পায় না এই এলাকা সহ অন্য গ্রামের মানুষ। প্রতি বছর বৃষ্টি মৌসুমে গ্রামের মানুষের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে, বিপাকে পড়তে হয় স্কুল, কলেজ, মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীদের। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সমস্যায় পড়তে হয় ইমারজেন্সি রোগিদের। হঠাৎ কোন ব্যাক্তি অসুস্থ হলে দ্রুত উপজেলা সদরে নেওয়া সম্ভব হয়না। এমনকি পল্লী চিকিৎসকেরাও অনুপযোগী রাস্তার জন্য সহজে কোন রোগীর বাড়িতে আসতে চায় না। বানিশান্তা বাজার থেকে প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তা। এর মধ্য ওয়াপদা রাস্তার কাজ হওয়ার সময় কিছু কিছু রাস্তার ইট তুলে ফেলা হয় যা আজ পর্যন্ত আর বসানো হয়নি। ইউপি সদস্যদের আত্মীয় বা কর্মীদের বাড়ীর সামনে খন্ড খন্ড করে স্বজনপ্রীতি মাধ্যমে ইট বিছানা হলেও। যাহা এলাকার মানুষের উপকার হয়নি বলে অধিকাংশ স্থানীয়রা মন্তব্য করেন। আর যে সকল রাস্তায় বর্তমানে ইটের সোলিং আছে তাও আবার রাস্তার ইট উঠে গর্তে পরিনত হয়েছে। বেহাল দর্শার জন্য স্বাভাবিক ভাবে যাতয়াত করা সম্ভব হয় না। গ্রামের সুবাষ রায় বলেন মেম্বররা যদি যে কোন মাথা থেকে ইটের সোলিং বসাতেন তাহলে কিছুটা হলেও চলাচল করা যেত। বাজার প্রায় ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৩/৪ খন্ড মাটির রাস্তা পড়ে আছে। যার ফলে আমরা এখনও বৃষ্টিতে কাঁদা পানিতে চলতে খুবই দুর্ভোগে পড়তে হচ্ছে। সেলিনা আক্তার বলেন, আমরা খুবই অবহেলিত আছি। এখন প্রায় গ্রাম গঞ্জে রাস্তাঘাট ইটের সোলিং কিন্ত আমাদের আজও হাঁটু কাঁদায় চলতে হয়।
সরকারের গ্রামকে শহরে রূপ দিবেন, তাহলে আমাদের অবহেলিত গ্রাম কি কোন নেতাকর্মী, জনপ্রতিনিধির চোঁখে পড়ে না। অনেক গ্রাম ফাঁকা রাস্তায় পিচ ঢালাই রাস্তা হয়েছে, আমাদের গ্রামে প্রায় ২ হাজার জনবসতি বাস করেন। জয়নাল সরদার বলেন, আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে অটোভ্যান আছে, অনেক ব্যক্তির নিজস্ব মটর সাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন ভ্যান গাড়ী আছে। যারা এ বাহন নিয়ে জীবিকা নির্বাহ করে। এসকল যান রেখে আসতে হয় অন্য গ্রামে। নাহলে রাস্তার পার্শ্বে পলিথিন কাগজ দিয়ে ঢেঁকে রাখতে হয়। অনেক সময় চুরির ঘটনা ঘটে। চলতি মাসে ভারি বৃষ্টিতে এ গ্রামের কয়েক জায়গা মাটির রাস্তা নিচু ও অবহেলিত রাস্তার উপর দিয়ে পানি ছাপিয়ে পশুর নদীতে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, কাঁচা রাস্তা অবহেলিত থাকায় বানিশান্তা গ্রামের বেল্লাল সানার বাড়ীর সামনে রাস্তা নিঁচু থাকায় রাস্তার উপর জাল ফেলে মাছ ধরছে তারা। স্থানীয় ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান কে একাধিকবার বলেছি।গ্রামের কাঁচা রাস্তা খুবই অবহেলিত। রাস্তাটি সংস্কার জরুরি। কিন্তু তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আমি চেষ্টা করছি, গ্রামের মাটির রাস্তা ইটের সোলিং করার। বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদের কুমার রায় বলেন, খন্ড খন্ড করে রাস্তার কাজ করা হয়েছে। চলতি বছরে দেড় চেন কাজ করা হয়েছে। মেম্বারদের কিছু, কিছু কাজ ভাগ করে দেয়া হয়েছে। এডিপির উন্নয়ন তহবিল থেকে বাকী কাজ করা হবে তবে বৃষ্টির জন্য কাজের বিলম্ব হচ্ছে এলাকাবাসী অবহেলিত কাঁচা রাস্তাটিতে ইটের সোলিং করে চলাচলের উপযোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

অভয়নগরে ‘ইজিবাইক কিনে না দেওয়ায়’ অভিমানে যুবকের আত্মহত্যা
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে ‘ইজিবাইক কিনে না দেওয়ায়’ বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল রোববার (৩০ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র নর্থ বেঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ইসরাফিল হোসেন মধু নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকার ইয়ার আলী সরদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বাবা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। ইসরাফিল দীর্ঘদিন তার বাবা-মায়কে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছে। কিন্তু দরিদ্র বাবা আর্থিক সমস্যার কারনে ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন। রবিবার সকাল ৭টায় ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যে কারনে কাহকে বুঝতে না দিয়ে ইসরাফিল হোসেন নিজ ঘরের আড়ার সাথে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন বলেন, আমার ওই বন্ধুটি অনেক ভালোছিলো। এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছিনা। অনেকদিন ধরে ইজিবাইক কিনে দিতে সে পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ফলে ইজিবাইক না পেয়ে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে।
এবিষয়ে অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, ইজিবাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে শেখ হারুন
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামাত নানামুখী ষড়যন্ত্র করে চলছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামাত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে নানামুখী ষড়যন্ত্র করে চলছে। এই বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী। যারা পাকিস্তানী মতাদর্শে বিশ্বাসী তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি-জামাত আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (৩০ জুলাই) বিকালে গল্লামারী লিনিয়ার পার্কে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুর রহমান ছিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম মোস্তাফিজুর রহমান সোহেল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম মিলন গোলদার, বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সরোয়ার হোসেন গহন, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, আবীর মালিক, শেখ মাহমুদুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, মোঃ আবু সাঈদ খান, এম এম ইমরান হোসেন, মোঃ রুহুল আমিন রবি, আবুল কালাম আজাদ, শেখ আনিচুল হক, কাজী জাহাঙ্গীর হোসেন, রাজীব দাস টাল্টু, মোঃ ইদ্রিস আলী, খান ফরহাদুজ্জামান সুমন, মোঃ আবুল বাশার, গাজী কামরুল ইসলাম, জাফর ইসলাম শান্ত, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম রুবেল, শেখ ওয়াসিয়া রহমান সেতু, শাহ নূর মোহাম্মদ, মোঃ আব্দুর রব, মোঃ ওবায়দুল রহমান, মোঃ কামরুল হাসান বাপ্পি, স্বপন কুমার রায়, আব্দুল হাসান পলাশ, জিএম তৈয়েবুর রহমান, এস এম মুশফিকুর রহমান সুজা, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, চঞ্চল কুমার রায়, মেহেদী আনাম রঞ্জু, হামিম কবির রুবেল, শিশির বর, সোহাগ জমাদ্দার, মোঃ সিদ্দিকুর রহমান শেখ, অর্জুন সরকার বলয়, মোঃ হোসাইন কবির সজল, এস এম তানভীর হোসেন অপু সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

দিঘলিয়ায় সুজার স্মরণসভায় এড.সুজিত অধিকারী
সুজা ভাইকে আজীবন মনে রাখবে রূপসা, তেরখাদা দিঘলিয়ার মানুয
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ, বিশিষ্ট আইনজীবী সুজিত অধিকারী বলেছেন, ‘সুজা ভাই ছিলেন একজন কর্মীবান্ধব ও মাঠপর্যায়ের নেতা। তিনি সবসময় দলের কর্মীদের খোঁজ-খবর রাখতেন। এজন্য দলের নেতা-কর্মীদের কাছে তিনি খুব প্রিয়ভাজন ছিলেন। তিনি বলেন, সুজা ভাইয়ের হাত ধরে খুলনা অঞ্চলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে এসেছেন। সর্বোপরি আওয়ামী লীগের সাংগঠনিক ভীত মজবুত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলা ও হালার শিকার হয়েছেন। এরই বাস্তব উদাহরণ ২০২২ সালে যৌথ বাহিনীর অপারেশন ক্লিনহার্টে তাকে গ্রেফতার ও অমানুষিক নির্যাতন। সুজা ভাইকে শুধু গ্রেফতার করে ক্ষ্যান্ত হয়নি, ড্রিল মেশিন দিয়ে সেদিন তাঁর পায়ের তলা ছিদ্র করা হয়েছিল। ওইদিন তার ছেলে সুকর্ণকেও গ্রেফতার করা হয়েছিলো। সুজা ভাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাকে আজীবন স্মরণ করবে রূপসা, তেরখাদা দিঘলিয়ার মানুয।”
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা কৃষক লীগের আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এমপি সুজা পুত্র এম খালেদীন রশিদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা (বাচা), সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স।
দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলীর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা, শাহ আলম খান, সৈয়দ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা চৌধুরী সাইদুল ইসলাম, কৃষক লীগ নেতা আব্দুস সামাদ, আফজাল চৌধুরী, জামাল মোল্লা, মোল্লা মকবুল হোসেন, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন, জামাল হাওলাদার, মোঃ এপ্রিল শেখ, শুকুর আলী মোল্লা, জাকারিয়া হোসেন, সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

 

সাংবাদিককে হুমকি
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের সময় সাংবাদিককে উপজেলা চেয়ারম্যানের হুমকি দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠায় ইসি।

ইসি সূত্র জানায়, ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের আগের দিন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালে হঠাৎ ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (মিরাজুল ইসলাম) সভাকক্ষে প্রবেশ করেন। তিনি উপস্থিত একজন সাংবাদিককে হুমকি দেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। রিটার্নিং কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধির ঔদ্ধতপূর্ণ আচরণ নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর। এ বিষয়ে নির্বাচন বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নিয়ে তা নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।
এই নির্বাচনের দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। এর আগে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অনানুষ্ঠানিক পত্র দিয়েছিলেন।

খুলনায় ধান ক্ষেতে মিলল কিশোরের মরদেহ
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা উপজেলায় ধান ক্ষেত থেকে মারুফ খাঁ নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ করেছে পুলিশ

রোববার দুপরে ফুলতলা থানার পিপরাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মারুফ খাঁ একই গ্রামের আব্দুর রহমান খাঁর ছেলে।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, ফুলতলা থানার পিপরাইল গ্রামের লতিফ বিশ্বাসের ধানের জমিতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কুলপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাচ্ছিল। পথে মেহেরপুর অভিমুখে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, সড়কে দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের নাম-ঠিকানাসহ বিস্তারিত পেলে জানাচ্ছি।

চুয়াডাঙ্গা ছাত্রদলের সভাপতি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি।।
নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রদল নেতা শাজাহান চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএনবিপাড়ার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান কাজল জাগো নিউজকে বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।

খুলনায় চিংড়ির উৎপাদন ও রফতানি কমেছে, বেড়েছে কাঁকড়া-কুচিয়ার
স্টাফ রিপোর্টার
করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে উঠে খুলনায় মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের পরিমাণ ৬৪ হাজার ৫৪৫ মেট্রিক টন। তবে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২১-২২ অর্থবছরের চেয়ে বিদায়ী অর্থবছরে চিংড়ি রফতানি হ্রাস পেয়েছে। এ সময়ে খুলনায় চিংড়ির উৎপাদনও কমেছে। কিন্তু কাঁকড়া ও কুচিয়ার উৎপাদন ও রফতানি বেড়েছে।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার বলেন, মৎস্য উৎপাদনে খুলনায় উদ্বৃত্ত প্রায় ৬৫ হাজার মেট্রিক টন। আর করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে রফতানি কমেছে চিংড়ির। একই কারণে কমেছে চিংড়ির উৎপাদনও। আর কাঁকড়া ও কুচিয়ার বাজার ভালো থাকায় চাষিরা এগুলো উৎপাদনে জোর দিয়েছেন।

খুলনা জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেলায় গলদা চিংড়ি খামারের সংখ্যা ৩৮,৮৯২টি, গলদা চিংড়ি খামারের আয়তন ১৯,০১৬.৪৪ হেক্টর, গলদা চিংড়ি উৎপাদনের পরিমাণ ১৩,৫৯২ মেট্রিক টন। ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষের ফলাফল সন্তোষজনক হওয়ায় এর বাণিজ্যিক চাষের অনুমতি প্রদান করা হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন ১০ মেট্রিক টন।

খুলনা জেলার আয়তন ৪৪০০ বর্গ কিলোমিটার। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ২৬,১২,০৮৬ জন। এর মধ্যে পুরুষ ১৩,১১,৩৮৮ জন ও মহিলা ১৩,০০,৬৯৮ জন। কৃষি জমির পরিমাণ ১,৪৮,৭৬৪ হেক্টর (৩৬৭৪৪৭.০৮ একর)।

খুলনা জেলায় মোট মাছের উৎপাদন ১,২১,৭৫০ মেট্রিক টন। মোট মাছের চাহিদা ৫৭,২০৪.৬৮ মেট্রিক টন। উদ্বৃত্ত মাছের পরিমাণ ৬৪,৫৪৫.৩১৬ মেট্রিক টন। মোট চিংড়ি উৎপাদন ২৫,৩৭৫ মেট্রিক টন। খুলনা অঞ্চল থেকে মোট মৎস্য পণ্য রফতানি ২৮৩১৬.৭১ মেট্রিক টন। মোট বৈদেশিক মুদ্রা অর্জন ২৮২৩ কোটি টাকা।

খুলনায় ২০১৮-১৯ অর্থবছরে মাছের উৎপাদন ১,০২,৮১৯ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে ১,১০,৩৩৫ মেট্রিক টন, ২০২০-২১ অর্থবছরে ১,১১,১০১ মেট্রিক টন, ২০২১-২২ অর্থবছর ১,১৬,৯৪৬ মেট্রিক টন, ২০২২-২৩ অর্থবছরে ১,২১,৭৫০ মেট্রিক টন।

খুলনায় ২০১৮-১৯ অর্থবছরে গলদার উৎপাদন ১৪৫৮৫ মেট্রিক টন, বাগদা উৎপাদন ১২৫৯১ মেট্রিক টন, ভেনামি উৎপাদন ১৪০৩ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে গলদার উৎপাদন ১৩৩২৫ মেট্রিক টন, বাগদা ১২৫৪৯ মেট্রিক টন, ভেনামি ১৭৩৩ মেট্রিক টন।

২০২০-২১ অর্থবছরে গলদার উৎপাদন ১১৪৪৬ মেট্রিক টন, বাগদা ১১৩১৭ মেট্রিক টন, ভেনামি ১৯৩৫ মেট্রিক টন, ২০২১-২২ অর্থবছরে গলদার উৎপাদন ১১৯৩৮ মেট্রিক টন, বাগদা ১১২২৪ মেট্রিক টন, ভেনামি ১৯৬০ মেট্রিক টন।

২০২২-২৩ অর্থবছরে গলদার উৎপাদন ১২১৫৭.৫ মেট্রিক টন, বাগদা ১১২৬৪.৭ মেট্রিক টন ও ভেনামি ১৯৫৩ মেট্রিক টন।

খুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ইলিশ উৎপাদন ১৯৬৮ মেট্রিক টন, অন্যান্য মাছ ৬৫২৪০.৮৫ মেট্রিক টন, কাঁকড়া ৭১১২ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে ইলিশ উৎপাদন ২২৪০ মেট্রিক টন, অন্যান্য মাছ ৭৩৯৩৮ মেট্রিক টন, কাঁকড়া ৬২৫০ মেট্রিক টন, কুচিয়া ৩০০ মেট্রিক টন।

২০২০-২১ অর্থবছরে ইলিশ উৎপাদন ২২৪২ মেট্রিক টন, অন্যান্য মাছ ৭৯২০৬.৮ মেট্রিক টন, কাঁকড়া ৪৮০৭ মেট্রিক টন, কুচিয়া ১৪৮ মেট্রিক টন।

২০২১-২২ অর্থবছরে ইলিশ উৎপাদন ২২৫৫ মেট্রিক টন, অন্যান্য মাছ ৮৪৩৯৩ মেট্রিক টন, কাঁকড়া ৫০২১ মেট্রিক টন, কুচিয়া ১৫৪.৫ মেট্রিক টন।

২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন ২২৬৮ মেট্রিক টন, অন্যান্য মাছ ৮৮৭৮০ মেট্রিক টন, কাঁকড়া ৫১৭০ মেট্রিক টন, কুচিয়া ১৫৭ মেট্রিক টন।

খুলনা অঞ্চল থেকে মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রফতানি:

২০১৭-১৮ অর্থবছরে চিংড়ি ২৫৫৩০.৪৯৯ মেট্রিক টনে ২৪০৭ কোটি টাকা, মোট ২৯২০০.৭৯ মেট্রিক টনে ২৪৮৯ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে চিংড়ি ২৪৪১৩.৪৪ মেট্রিক টনে ২১৭১ কোটি টাকা, মোট ২৯০০৬.৮২ মেট্রিক টনে ২২৯০ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে চিংড়ি ২৩০৬৮.৬০২ মেট্রিক টনে ২১৮৪ কোটি টাকা, মোট ২৯৫৪০.৯৭ মেট্রিক টনে ২৩৬০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে চিংড়ি ২৩৩৬৭.০২১ মেট্রিক টনে ২০৩৫ কোটি টাকা, মোট ৩৩৭২৭.৫৬ মেট্রিক টনে ২৪১৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে চিংড়ি ২৪১০৪.০১২ মেট্রিক টনে ২৬১১ কোটি টাকা, মোট ৩৩২৭১.১৮ মেট্রিক টনে ২৯৬৩ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে চিংড়ি ১৯৯০৪.৮৩৭ মেট্রিক টনে ২৪১২ কোটি টাকা, মোট ২৮৩১৬.৭১৪ মেট্রিক টনে ২৮২৩ কোটি টাকা।

অন্যদিকে মা ইলিশ সংরক্ষণে বর্তমান ২০২২-২৩ অর্থবছরে সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা খুলনার ২৩০৮০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১২৯২.৪৮ মেট্রিক টন ভিজিএফ (চাল) প্রদান করা হয়। কয়রার ১৩০৮৫টি পরিবারকে ৭৩২.৭৬ মেট্রিক টন, দাকোপের ৫০৯৭ পরিবারকে ২৮৫.৪৩২ মেট্রিক টন, বটিয়াঘাটায় ২০৪৯ পরিবারকে ১১৪.৭৭৪ মেট্রিক টন, রূপসার ২২৫ পরিবারকে ১২.৬০ মেট্রিক টন, ডুমুরিয়ার ৬৬৫ পরিবারকে ৩৭.২৪ মেট্রিক টন, পাইকগাছার ১৯৫০ পরিবারকে ১০৯.২০ মেট্রিক টন, দীঘলিয়ার ৯টি পরিবারকে ০.৫০৪ মেট্রিক টন সহায়তার চাল দেওয়া হয়েছে।

এছাড়াও কোভিডকালীন প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প থেকে খুলনা জেলার ৯৮৫৮ জন চাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন কেএমপি’র কমিশনার মাসুদুর রহমান ভূঞা
খবর বিজ্ঞপ্তি।।
অনন্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয়েছে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবাকে। দীর্ঘ দুই বছর নয় মাস কর্মকালীন সময়ে পুলিশ কমিশনারের সুনাম ছিলো দিবাকরের ন্যায় সমুজ্জ্বল।
আজ রবিবার মধ্যাহ্নে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবাকে প্রথাগতভাবে বিদায় দেওয়া হয়। বিদায়ের পূর্ব মূহুর্তে পুলিশ কমিশনারকে গর্ড অব অনার দেওয়া হয় এবং নানা ফুলে সুসজ্জ্বিত গাড়িতে আড়ম্বরপূর্ণ পরিবেশে খালিশপুর থানাধীন পুলিশ কমিশনারের বাসভবন “মেট্রোভবন” থেকে বিদায় জানানো হয়। এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবাকে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী কমিশনার মহোদয়ের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।