Home জাতীয় সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে খাওয়ালেন হারুন

সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে খাওয়ালেন হারুন

40

 

ঢাকা অফিস।।

রাজধানীর ধোলাইখালে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের হাতে আটক হন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে গাড়ি করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে খাবার এনে খাওয়ান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার দুপুর সাড়ে ৩টায় এ কথা জানান তিনি।

ডিবি হারুন জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়েন। তাদের ধাওয়া দিলে গয়েশ্বর রাস্তায় পড়ে যান। এ সময় নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে তিনি আহত হন। পুলিশ তাকে সেভ করতে গাড়িতে করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে গাড়ি করে নয়াপল্টনে পৌঁছে দেওয়া হয়েছে।