Home আঞ্চলিক পাইকগাছায় পূর্ণিমার জোয়ারে আবারও ভাঙ্গন: ইউপি চেয়ারম্যান এনামুলের সহযোগিতায় মেরামত

পাইকগাছায় পূর্ণিমার জোয়ারে আবারও ভাঙ্গন: ইউপি চেয়ারম্যান এনামুলের সহযোগিতায় মেরামত

7

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ বয়ারঝাপার ভাঙ্গা হাড়িয়ায় পূর্ণিমার অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে গেছে। তাৎক্ষণিক বুধবার সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক ৫শ নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত বাঁধের কাজ শেষ করেছে। এ সময় এনামুল হক বলেন, বয়ারঝাপার ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গা হাড়িয়া আম্পানে ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে ঠেকানো হলেও পরবর্তীতে পুর্ণিমা অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে যায়। আমি সংবাদ পেয়ে প্রায় ৫শতাধিক লোক নিয়ে এ বাঁধ বাঁধতে সক্ষম হয়েছি। তবে এ বাঁধ এখনও ঝুকির মধ্যে রয়েছে। সরকারি সহায়তা ছাড়া স্বেচ্ছাশ্রমে এ বাঁধ নির্মাণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। এ সময় চেয়ারম্যানকে বাঁধ নির্মাণে সহযোগিতা করেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, নুরুল ইসলাম, উজ্জ্বল, আজিজুর রহমান লাভলু, মোস্তাক আহম্মেদ, রকি বিশ্বাস, প্রশান্ত মন্ডল সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ।