Home আঞ্চলিক খুলনায় উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

খুলনায় উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

14


স্টাফ রিপোর্টার:


বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলার এক উপজেলা শাখার সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। একজন মেয়েকে চাকুরি দেয়ার প্রলোভন আবার প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক সর্ম্পক গড়ে তোলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।

একই সাথে একাধিক মেয়েদের সাথে সর্ম্পক গড়ে তোলার কথোপকথোন ভাইরাল হয়েছে। উপজেলার একটি ইউনিয়নে গতকাল এসব ঘটনা নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও ওই সভাপতি উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক হয়নি। তবে আজ আবারো বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই উপজেলার একাধিক ব্যক্তির সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

আমাদের কাছে সংরক্ষিত মোবাইলে স্কীন শট থেকে দেখা গেছে মেয়েদের সাথে ওই নেতা বিভিন্ন ধরনের অশ্লীল ছবিও আদান প্রদান করেছেন। এছাড়া মেয়েদের সাথে কথোপকথনের অডিও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।


যদিও উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, এগুলো একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তৈরী করেছেন। এসব মিথ্যা বলে দাবী করেন তিনি। উপজেলা পর্যায়ের একজন শীর্ষ নেতার এহেন কর্মকান্ডে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির শীর্ষ নেতারা বিপাকে পড়েছেন।


খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, আমরাও ঘটনাটি শুনেছি তবে তথ্য উপাত্ত পাওয়ার অপেক্ষায় আছি। ছাত্রলীগে কোন দুষ্ট লোকের স্থান নেই। ঘটনার সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।