Home আন্তর্জাতিক করোনাবিধি তুলে নিল দক্ষিণ কোরিয়া

করোনাবিধি তুলে নিল দক্ষিণ কোরিয়া

15

আন্তর্জাতিক ডেস্ক।।

দক্ষিণ কোরিয়া প্রবেশের ক্ষেত্রে করোনা ও মাঙ্কি পক্সের কিউআর কোড পূরণ এবং কোয়ারেন্টিন নিয়ম শিথিল করল দেশটির সরকার। আগামীকাল শনিবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

সম্প্রতি করোনা রোগের সংখ্যা কমে যাওয়ায় এবং বিশ্বব্যাপী মাঙ্কি পক্স রোগীর সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

তবে ভ্রমণকারীদের মাঝে কোনো উপসর্গ দেখা দিলে তা শরীরের তাপমাত্রা পরিমাপের মাধ্যমে সনাক্ত করার প্রক্রিয়া চলমান থাকবে।

করোনা মহামারী সময় কিউআর কোড পূরণ পদ্ধতি চালু করে দক্ষিণ কোরিয়া। যা বিমানে ওঠার আগে শারীরিক অবস্থার বিবরণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে জানাতে হতো।

উল্লেখ্য, যেসব দেশে এখন পর্যন্ত ইবলা ভাইরাসের পাদুর্ভাব রয়েছে (উগান্ডা এবং কঙ্গো) এদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। এ ছাড়া চীন ও কম্বোডিয়া ক্ষেত্রে এভিএন ইনফ্লুয়েঞ্জা এবং মধ্যপ্রাচ্যের ১২ দেশ (এইআরএস) এই আওতার বাহিরে থাকবে। কলেরা রোগের জন্য ভারত, ফিলিপাইনসহ আরও ২৬ টি দেশের ক্ষেত্রেও আগের নিয়ম অব্যাহত থাকবে।